কী থাকে হেমা মালিনির হাত ব্যাগে? ফাঁস হল গোপন তথ্য
আগামী শুক্রবার কুইজ শোয়ের সেটে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং পরিচালক রমেশ সিপ্পিকে। 'শোলে' ছবির ছোটখাটো রিইউনিয়ন বলা যেতে পারে এটাকে।

মুম্বই : শুক্রবার মানেই 'কৌন বনেগা ক্রোড়পতি'-র (Kaun Banega Crorepati 13) দর্শকদের জন্য শানদার শুক্রবার। অন্যান্য দিন সাধারণ প্রতিযোগীরা জনপ্রিয় কুইজ শোয়ে অংশগ্রহণ করলেও শুক্রবার আসেন বলিউডের বিশিষ্ট তারকারা। আর তাঁদের সঙ্গে আড্ডা আলোচনা গল্পে মেতে ওঠেন শোয়ের সঞ্চালক এবং বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শানদার শুক্রবারের বিশেষ এপিসোডে বলিউড তারকারাও তাঁদের জীবনের অজানা অনেক গল্প বিগ বি-র সামনে তুলে ধরেন। যেমন, কয়েকদিন আগেই 'কৌন বনেগা ক্রোড়পতি'র হটসিটে বসে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন যে, তিনি কীভাবে অবসাদে আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময়ে তাঁর মানসিক পরিস্থিতি কেমন ছিল। কীভাবেই বা তিনি সেই পরিস্থিতিতে থেকে বেরিয়ে আসেন। এছাড়াও অন্যান্য তারকারা তাঁদের জীবনের কোনও অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরেন। আগামী শুক্রবার কুইজ শোয়ের সেটে ফের একসঙ্গে দেখা যেতে চলেছে অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং পরিচালক রমেশ সিপ্পিকে। 'শোলে' ছবির ছোটখাটো রিইউনিয়ন বলা যেতে পারে এটাকে। সেই বিশেষ এপিসোডের একটি প্রোমো পোস্ট করা হয়েছে সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন হেমা মালিনীকে জিজ্ঞাসা করছেন যে, তাঁর হাত ব্যাগে কী থাকে? হেমা মালিনীও প্রথমবার সেই তথ্য ফাঁস করলেন দর্শকদের সামনে।
আরও পড়ুন - মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনিও, আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়া চক্রবর্তীর
টেলিভিশনের এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এমিতাভ বচ্চনের সামনে হটসিটে বসে রয়েছেন 'ড্রিম গার্ল' হেমা মালিনী এবং 'শোলে' ছবির পরিচালক রমেশ সিপ্পি। হেমা মালিনীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে অমিতাভ বচ্চন জিজ্ঞাসা করছেন যে, 'হেমা জি, অনেকেরই প্রশ্ন। বহু সময়ই আমরা দেখে থাকি যে, বাড়ি থেকে বেরনোর সময় মেয়েরা একটি হাত ব্যাগ সঙ্গে নিয়ে থাকেন।' অমিতাভ বচ্চনকে প্রশ্ন শেষ করতে না দিয়েই হেমা মালিনী বলে ওঠেন, 'আমার হাত ব্যাগে কী থাকে? তাই তো?' সঙ্গে সঙ্গে বিগ বি বলেন, 'হ্যাঁ, এটাই আমি জানতে চাইছিলাম। ছোট্ট একটা ব্যাগে কী কী ভরে রাখেন আপনারা?' বিগ বি-র এই প্রশ্নের উত্তরে হেমা মালিনী বলেন, 'কমপ্যাক্ট, লিপস্টিক আর সামান্য কিছু টাকা'। এখানেই শেষ নয়। ফের বিগ বি বলে ওঠেন, 'একবার তো আপনারা বাড়ি থেকে বেরনোর সময় মেকআপ করেই বেরোন, তাহলে ফের সঙ্গে কমপ্যাক্ট এবং লিপস্টিক নেওয়ার কী দরকার?' পাল্টা হেমা মালিনীও যা বলেন, তাতে বাকরুদ্ধ হয়ে যান অমিতাভ বচ্চনও। বলেন, 'আমাদের সবসময় সুন্দর থাকার জন্য এগুলোর দরকার হয়।' এভাবেই জমজমাটভাবে এগিয়ে চলে 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৩'।
আরও পড়ুন - কথায় কথায় কেন 'দুগ্গা দুগ্গা' বলেন সুস্মিতা সেন?
প্রসঙ্গত, অমিতাভ বচ্চন এবং হেমা মালিনী একসঙ্গে অনেক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন। 'শোলে' ছাড়াও 'সত্তে পে সত্তা', 'নসীব', 'বাগবান'-র মতো ছবিতে জুটিতে দেখা গিয়েছে তাঁদের।
Before You Go
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন






















