এক্সপ্লোর

মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনিও, আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়া চক্রবর্তীর

প্রায় এক মাসেরও বেশি সময় মাদক মামলায় গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তীকে কাটাতে হয় মুম্বইয়ের বাইকুল্লা জেলে। এবার আরিয়ান খানের গ্রেফতারির পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।

মুম্বই: বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajpur) অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) যেন আরও বেশি পরিচিত মুখ হয়ে উঠেছেন। তাঁর বিরুদ্ধে সুশান্ত সিংহ রাজপুতকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একাধিক অভিযোগের আঙুল উঠেছে। প্রয়াত অভিনেতার পরিবারের পক্ষ থেকেও অভিনেত্রীকে বারবার দায়ী করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত তদন্তকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আত্মহত্যায়ই করেছেন 'কাই পো চে' অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু কী কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন, সে রহস্য় এখনও রহস্যই থেকে গিয়েছে। প্রয়াত অভিনেতাকে মাদক সরবরাহ করার অভিযোগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে রিয়া চক্রবর্তীকে। অভিনেত্রীর গ্রেফতার হওয়ায় কার্যত হইহই পড়ে যায়। প্রায় এক মাসেরও বেশি সময় মাদক মামলায় গ্রেফতার হওয়া রিয়া চক্রবর্তীকে কাটাতে হয় মুম্বইয়ের বাইকুল্লা জেলে। এবার আরিয়ান খানের গ্রেফতারির পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।

আরও পড়ুন - কথায় কথায় কেন 'দুগ্গা দুগ্গা' বলেন সুস্মিতা সেন?

বিলাসবহুল প্রমোদতরী কর্ডেলিয়ায় রেভ পার্টি চলাকালীন সেখানে আর পাঁচজন সাধারণ যাত্রী সেজেই গিয়েছিলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসাররা। তাঁরা জানিয়েছিলেন, পার্টিতে অনেকেই মাদক নিচ্ছিলেন। সেই তালিকায় ছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ানও। তাঁর লেন্সের বাক্স থেকে পাওয়া গিয়েছে মাদক। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এনসিবি। আর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতারও করা হয়। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আরয়ান খানের। তাঁর এই মুহূর্তে আর্থার রোড জেলে অন্যান্য অপরাধীদের সঙ্গেই রাখা হয়েছে। শাহরুখ খানের ছেলে গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মাধ্যম যেন দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। সেখানে কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীরা আরিয়ান খানের অপরাধ স্বীকার করে শাহরুখ খানকে ক্ষমা প্রার্থনা করার কথা জানিয়েছেন। অন্যদিকে হৃত্বিক রোশন, সোমি আলি, রবিনা ট্যান্ডন, স্বরা ভাস্কর এবং আরও অনেক অভিনেতা অভিনেত্রীরাই আরিয়ান খানকে সমর্থন করে তাঁর এবং শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন। সলমন খান, ফারাহ খান, কর্ণ জোহরের মতো বলি তারকাকে শাহরুখ খানের বাড়িতে যেতেও দেখা গিয়েছে। এবার আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন রিয়া চক্রবর্তী। মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর তিনিও যে কম - বেশি এই পরিস্থিতির ভুক্তোভোগী।


মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনিও, আরিয়ান খানের গ্রেফতারিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট রিয়া চক্রবর্তীর

আরও পড়ুন - Aryan Khan Drug Case: আরিয়ান খানের জামিন মঞ্জুর হল না আজও, বৃহস্পতিবার ফের শুনানি

জানা যায়, আরিয়ান খানের জামিনের শুনানি চলাকালীনও উঠে আসে রিয়া চক্রবর্তীর নাম। সেখানে অভিনেত্রী মামলার সূত্র ধরেও সওয়াল জবাব করেন আইনজীবীরা। প্রসঙ্গত, আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতারিতে প্রশ্নও উঠেছে অনেক। সূত্রের খবর, বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় মানুষকে সেইদিন দেখা গিয়েছিল, যাঁদের তারা চেনে না বলে জানিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget