এক্সপ্লোর

Hina Khan: বিয়ের আবেগপ্রবণ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও তা হঠাৎ মুছে ফেললেন হিনা!

Hina Khan News: বিয়ের ভিডিও আপলোড করার পরেও হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে তা সরিয়ে দেন হিনা!

কলকাতা: তাঁর বিয়ের ছবিগুলির মধ্যে যেন ছিল ভাল থাকার বার্তা। ক্যানসারের কষ্টকে জয় করে জীবনের জয়গান। নতুন জীবন শুরু করেছেন হিনা খান (Hina Khan)। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে আইনি বিয়ে সেরেছেন তিনি। তাঁদের প্রেম দীর্ঘদিনের হলেও তাঁদের বিয়ের খবর জানতেন না কেউই। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় সবাইকে চমকে দেন হিনা। শেয়ার করে নেন তাঁদের বিয়ের একগুচ্ছ ছবি। অনেকেই মনে করেছিলেন রকি ও তাঁর প্রেম ভেঙে যাবে, দীর্ঘস্থায়ী হবে না। তবে ক্যানসারের সফরে সবসময়ের জন্য হিনার পাশে ছিলেন রকি। আর এবার একসঙ্গে নতুন জীবন শুরু করলেন তাঁরা। আর আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করে নিয়েছেন হিনা। সেখানে তিনি আবেগের কথা বলেছেন, ভেসেছেন ভালবাসায়।

সোশ্যাল মিডিয়ায় হিনা যে ভিডিও আপলোড করেছেন, সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'আমি কেবল কয়েকটা কথা বলতে চাই.. এটা কোনও ব্রত নয়। এটা একটা অনুভূতি। এটা একটা আবেগ। ভালবাসায় থাকা, সত্যিই ভীষণ সুন্দর। কিন্তু আমার মতো মেয়ের জীবনের সমস্ত ওঠা পড়া, খামতিকে গ্রহণ করে, সমস্ত কিছুকে আলিঙ্গন করা... আমি জানি না আগামীকাল কী হবে। আমার সমস্ত ভুলগুলোকে নিয়ে, আমায় মেনে নেওয়া আমার কাছে সবচেয়ে বড় আশীর্বাদ। তোমায় ধন্যবাদ'। এর পরে রকি বলেন, 'ও শুধু আমার জগৎ নয়, ও আমার আত্মা, আমার হৃদয়। আর ও সঙ্গে থাকলে সবকিছু ঠিক ঠাক থাকে। সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে, যখন ও হাসে। তাই, প্রত্যেকটা এটা নিশ্চিত করতে হবে যে ও যেন হাসতে থাকে। তোমায় ভালবাসি।'

হালকা সবুজ রঙের শাড়ি বেছেছিলেন হিনা, মাথায় ছিল হালকা গোলাপি ওড়না। আচার অনুষ্ঠান করে বিয়ে সারেননি তিনি। কেবলমাত্র সই সাবুদের বিয়ে করেছেন তিনি। গলায় হালকা একটি নেকলেস পরেছিলেন হিনা। মাথায় টিকলি। হাতে ভারি চুড়ি আর আঙুলে হিরের আংটি। বর রকি জয়সওয়াল পরেছিলেন সাদা শেরওয়ানি। হিনার হাতে হাত রেখে ছবি তুলেছেন রকি। কখনও হিনা চুম্বন এঁকে দিচ্ছেন রকির নাকে। কখনও আবার হিনার পায়ে নুপূর পরিয়ে দিচ্ছেন রকি। 

'দুটি আলাদা জগৎ থেকে এসে, আমরা ভালোবাসার একটা মহাবিশ্ব তৈরি করেছি। আমাদের পার্থক্যগুলি বিলীন হয়ে গিয়েছে, আমাদের হৃদয় এক হয়েছে। আমরা আজীবনের বন্ধন তৈরি করেছি। আমরা একে অপরের ঘর, আলো ও আশা। আমরা সমস্ত বাধা অতিক্রম করে আজ চিরকালের জন্য ভালোবাসা এবং আইনের বন্ধনে আবদ্ধ। স্ত্রী এবং স্বামী হিসেবে আমরা সকলের কাছে আশীর্বাদ এবং শুভেচ্ছা কামনা করি।' সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে এই কথা লিখেছিলেন হিনা। 

তবে বিয়ের ভিডিও আপলোড করার পরেও হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে তা সরিয়ে দেন হিনা! কারণ অজানা।

 

সেরা শিরোনাম

Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget