এক্সপ্লোর

করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার

কিরণ জানান, সম্প্রতি একটি ছোট পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি...

মুম্বই: করোনাভাইরাসে আক্রান্ত বলিউডের প্রবীণ অভিনেতা কিরণ কুমার। কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা । গত ১০ দিন ধরে তিনি স্বঘোষিত কোয়ারান্টিনে রয়েছেন।

কিরণ জানান, সম্প্রতি, একটি ছোট পরীক্ষার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই করোনা পরীক্ষায় তাঁর পজিটিভ ধরা পড়ে।  তিনি যোগ করেন, তাঁর মধ্যে সংক্রমণের কোনওপ্রকার উপসর্গ ছিল না।

সূত্রের খবর, সোমবার, ফের একবার করোনা পরীক্ষা হবে অভিনেতার। তিনি জানান, কোয়ারান্টিনে থাকাকালীন তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা দেয়নি এবং তিনি ভাল রয়েছেন।

বলিউডের শতাধিক ছবিতে অভিনয় করেছেন কিরণ কুমার। বহু ছবিতে তাঁর নেগেটিভ রোল দর্শকদের মনে দাগ কেটেছে। তেমনই, চরিত্রাভিনেতা হিসেবেও একাধিক স্মরণীয় ছবি উপহার দিয়েছেন তিনি।

বলিউডের প্রয়াত অভিনেতা জীবন কুমারের ছেলে হলেন কিরণ। তাঁর অভিনীত ছবির উল্লেখযোগ্য হল -- 'খুনি মুর্দা', 'তেজাব', 'খুদা গওয়া', 'বাগি' ইত্যাদি। পাশাপাশি, একাধিক টিভি শোতেও তিনি অংশগ্রহণ করেছেন।

এমনটা নয় এই প্রথম বলিউডে থাবা বসাল করোনাভাইরাস। এর আগে, নেপথ্যশিল্পী কণিকা কপূর, অভিনেতা পূরব কোহলি ও প্রযোজক করিম মোরানি ও তাঁর মেয়ে জোয়া মোরানিও এই মারণ সংক্রমণের শিকার হয়েছেন।

সেরা শিরোনাম

Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
Bollywood News: এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
এবার হুমকি পেলেন অভিনেতা তুষার কপূর, ৫ কোটি টাকা চেয়ে এল ফোন, নেপথ্যে সেই বিশ্নোই গ্যাং?
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget