এক্সপ্লোর

এখন কেমন দেখতে রামায়ণের সীতাকে? চিনতে পারবেন তো?

১৯৮৭ থেকে ১৯৮৮ একবছর সময়ে ৭৮টি এপিসোড নিয়ে সম্প্রচারিত হয়েছিল রামায়ণ।

নয়াদিল্লি: ১৯৮৭ সালের ২৫ জানুয়ারি, এই দিনেই প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘রামায়ণ’। ভারতের টেলিভিশন জনতা সেই প্রথম দেখেছিল বাল্মিকি রচিত মহাকাব্যের নাট্যরূপ। বাকিটা ইতিহাস। দূরদর্শনের শ্রেষ্ঠ অনুষ্ঠান হয়ে ওঠে রামায়ণ। ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন অরুণ গোভিল (রাম), দীপিকা চিকালিয়া (সীতা), সুনীল লহরী (লক্ষ্মণ), অরবিন্দ ত্রিবেদী (রাবণ), দারা সিংহ (হনুমান), ললিতা পওয়ার (মন্থরা), বিজয় অরোরার (মেঘনাথ) মতো আরও একাধিক অভিনেতা অভিনেত্রীরা।

প্রসঙ্গত, ১৯৮৭ থেকে ১৯৮৮ একবছর সময়ে ৭৮টি এপিসোড নিয়ে সম্প্রচারিত হয়েছিল রামায়ণ। যার প্রযোজক ছিলেন সুভাষ সাগর। এরপরে আরও একাধিকবার হিন্দি, বাংলা সহ আরও একাধিক ভাষায় রামায়ণ সম্প্রচারিত হয়। তবে ৩২ বছর আগের দূরদর্শনে সম্প্রচারিত রামায়ণের ধারের কাছে আসেনি কোনও প্রডোকশনই। সেই আকাশছোঁয়া জনপ্রিয়তা অর্জন করা রামায়ণ ফের একবার দূরদর্শনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে।  ২৭ মার্চ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর ঘোষণা করেন, দিনে রাতে ২ বার করে ৯টা থেকে ১০টার মধ্যে ২টি করে এপিসোড চালাবে দূরদর্শন।

দর্শকরা তো বটেই সরকারের এই ঘোষণায় খুশি হয়েছেন দূরদর্শনের রামায়ণের তারকারাও। রামায়ণ পুনঃবার শুরু হওয়া পর সীতার চরিত্রে অভিনয় করা দীপিকা চিকালিয়া যেমন ‘শিক্ষা নেওয়ার’ কথা বলেছেন। সম্প্রতি পুরনো রামায়ণের পুরনো একটি ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।  সেই ছবি নিয়ে চর্চাও হচ্ছে। দীপিকা নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘ ৩২-৩৩ বছর তিনি সীতার পরিচিতি নিয়েই বেঁচে আছেন। দেখে নিন, এখন ঠিক কেমন দেখতে রামায়ণের সীতাকে-

এখন কেমন দেখতে রামায়ণের সীতাকে? চিনতে পারবেন তো? - নরেন্দ্র মোদির সঙ্গে দীপিকা চিকালিয়া এখন কেমন দেখতে রামায়ণের সীতাকে? চিনতে পারবেন তো? - দীপিকা চিকালিয়া এখন কেমন দেখতে রামায়ণের সীতাকে? চিনতে পারবেন তো? - যোগী আদিত্যনাথের সঙ্গে দীপিকা চিকালিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget