এক্সপ্লোর

ব্যান নয়, ‘ছপাকে’-এ কৃতিত্ব দিতে হবে আইনজীবী অপর্ণা-কে, নির্দেশ দিল্লি আদালতের

এর আগে এই ছবি নিয়ে ‘তথ্য বিকৃতি’-র অভিযোগও ওঠে।

নয়াদিল্লি: শেষ পর্যন্ত আদালতে গিয়েই নিজের প্রাপ্য আদায় করে নিলেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের আইনজীবী অপর্ণা ভাট। ‘ছপাক’ ছবিতে পরিচালক মেঘনা গুলজার তাঁর প্রাপ্য কৃতিত্ব দেননি, এই অভিযোগ নিয়েই বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন অপর্ণা। এদিন অপর্ণার দায়ের করা হলফনামার পরিপ্রেক্ষিতে বিচারপতি পঙ্কজ শর্মা সাফ জানিয়ে দেন, পরিচালককে আইনজীবীর প্রাপ্য কৃতিত্ব দিতে হবে। একই সঙ্গে আদালত জানায়, ছবিতে এটাও লিখে দিতে হবে, “অপর্ণা ভাট এখনও মহিলাদের ওপর হওয়া শারীরিক ও যৌন নির্যাতনের বিরুদ্ধে লড়ছেন”।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের জীবনীর ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘ছপাক’ নিয়ে এবার আদালতের দ্বারস্থ হন আইনজীবী অপর্ণা ভাট। দীপিকা পাড়ুকোন ও বিক্রান্ত মাসে অভিনীত ছবি ‘ছপাক’-এর মুক্তির আগেই দিল্লির পাতিয়ালা হাউস আদালতে পিটিশন দাখিল করার কথা জানিয়েছেন অপর্ণা। তাঁর অভিযোগ, ছবিতে নিজের প্রাপ্য ‘কৃতিত্ব’ থেকে তাঁকে বঞ্চিত করা হয়েছে। ফেসবুকে আইনজীবী অপর্ণা লিখেছেন, “আমি কখনই নিজের কাজ নিয়ে অন্যের নজর কাড়তে চাইনি। তবে ছপাকের বিশেষ স্ক্রিনিং দেখার পর আমি হতাশ। নিজের পরিচিতি ও কাজের প্রতি সততাকে বাঁচাতে আমাকে আইনি পদক্ষেপ করতেই হবে। পাতিয়ালা হাউস কোর্টে আমি লক্ষ্মীর হয়ে লড়েছি। আগামী কাল আমার হয়ে অন্য কেউ লড়বে, এটাই জীবনের বিদ্রুপ।”

প্রসঙ্গত, অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর আইনি প্রক্রিয়ার যাবতীয় লড়াই লড়েছেন এই অপর্ণা ভাট। তাঁর অভিযোগ, এর জন্য ন্যূনতম কৃতিত্ব যা তাঁর প্রাপ্য তা ছবিতে দেওয়া হয়নি। মূলত তাঁর অভিযোগ ছবির পরিচালকের বিরুদ্ধেই। অপর্ণার আইনি পদক্ষেপ করার ঘোষণায় অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছে। ফেসবুকে অপর্ণার পোস্টে আইনজীবীকে ‘এগিয়ে যাওয়ার’ পরামর্শও দিয়েছেন অনেকে।

আরও পড়ুন- কভি খুশি কভি গম-এর সময় অন্তঃসত্ত্বা ছিলাম, দু’বার গর্ভপাত হয়, দীর্ঘ পোস্টে জানালেন কাজল

এর আগে এই ছবি নিয়ে ‘তথ্য বিকৃতি’-র অভিযোগও ওঠে। লক্ষ্মীর ওপর অ্যাসিড হামলাকারী ধর্ম পরিবর্তন করে দেখানোর অভিযোগ তোলা হয়। অভিযোগ, বশির নামের অ্যাসিড হামলাকারীর নাম ছবিতে রাজেশ করা হয়েছে। বুধবার ‘ছপাক’-টিম একটি বিবৃতি দিয়ে জানায়, বশিরের নাম পরিবর্তন করা হয়নি। বরং নাদিমের পরিবর্তেই বশির নাম রাখা হয়েছে।

দেখুন- দীপিকা-মেঘনার 'ছপক'-এর বিশেষ স্ক্রিনিং, দেখুন হাজির থাকলেন কোন কোন তারকা

এখানেই শেষ নয়। জেএনইউ-তে হামলার ঘটনায় আক্রান্ত ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে আরও এক বিতর্কের জন্ম দেন দীপিকা। একদল দীপিকার এই পদক্ষেপকে ‘নায়কোচিত’ হিসেবে ব্যাখ্যা করছেন। অন্যদিকে, তাঁর জেএনইউ-তে যাওয়া নিয়ে গেরুয়া শিবির পাল্টা প্রশ্ন তুলেছে। এমনকি ছবি বয়কট করারও প্রচার চালানো হয়েছে বিজেপি সমর্থকদের তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget