এক্সপ্লোর

Police Probe Against Kangana: কঙ্গনার বিরুদ্ধে জাভেদ আখতারের মানহানির মামলায় তদন্তের নির্দেশ আদালতের

কঙ্গনার অভিযোগ, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন

মুম্বই: গত মাসেই অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিখ্যাত গীতিকার জাভেদ আখতার। এবার সেই মামলায় পুলিশকে তদন্ত করে দেখার নির্দেশ দিল মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

৩ ডিসেম্বর এই মামলায় জাভেদ আখতারের বয়ান রেকর্ড করেছিল আদালত। শনিবার জাভেদ আখতারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে আবেদন জানান গীতিকারের আইনজীবী।

আইনজীবীর বক্তব্য শোনার পর জুহু পুলিশকে আদালত নির্দেশ দেয় অভিযোগের তদন্ত করে ১৬ জানুয়ারির মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে। আইনজীবী নিরঞ্জন মুন্দারগির মাধ্যমে গত ২ নভেম্বর অভিনেত্রী কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় মানহানির জন্য শাস্তি দেওয়ার আবেদন করেন গীতিকার।

জাভেদ আখতারের অভিযোগ, একটি টেলিভিশন শোয়ে তাঁর বিরুদ্ধে কঙ্গনা অভিযোগ তোলেন হৃতিক রোশনের বিরুদ্ধে একটি মামলা প্রত্যাহারের জন্য কঙ্গনাকে চাপ দিচ্ছেন তিনি।

এমনকি মামলা প্রত্যাহারে রাজি না হলে কঙ্গনার নিজের জীবন নিয়ে নেওয়া ছাড়া আর কোনও বিকল্প অভিনেত্রীর কাছে থাকবে না বলেও তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন জাভেদ আখতার। অর্থাৎ কঙ্গনার অভিযোগ, জাভেদ আখতার তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দিচ্ছেন।

কঙ্গনার ওই ধরনের মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন বলেও জানিয়েছেন জাভেদ আখতার। তাঁর মোবাইল ভরে উঠছে ঘৃণামূলক বার্তায়। এমনকি ফোনও আসছে।

এর ফলে তাঁর সামাজিক সম্মান, তাঁর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। জাভেদ আখতারের বিরুদ্ধে কঙ্গনার এই কুরুচিকর মন্তব্যের প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের প্রখ্যাত গীতিকার।

তবে কঙ্গনাকে ঘিরে বিতর্ক নতুন নয়। আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। সুশান্ত সিংহ রাজপুতের আস্বাভাবিক মৃত্যুর পর মুখ খুলেছেন বহুবার যা বিতর্কের জন্ম দিয়েছে।

মাদক যোগ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। কখনও আবার দিল্লি সীমানায় চলা কৃষক আন্দোলন নিয়েও তির্যক মন্তব্য করেছেন কঙ্গনা। কৃষক আন্দোলেন যোগ দেওয়া এক প্রৌঢ়ার সঙ্গে ’শাহিনবাগের দাদি’ বলে পরিচিত বিলকিস বানোকে গুলিয়ে ফেলেছিলেন।

শুধু তাই নয়, এমন আন্দোলনকারীদের ১০০ টাকার বিনিময়ে ভাড়া পাওয়া যায় বলে মন্তব্য করেছিলেন। কৃষক আন্দোলনে সমর্থন জানানো দিলজিৎ দোসাঞ্জকেও বিঁধেছিলেন কঙ্গনা। ফলে রাজনীতি হোক বা বলিউড-- ফোঁস করা কঙ্গনার স্বভাবে পরিণত হয়েছে বলেই মনে করেন অনেকে।

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget