এক্সপ্লোর

প্রশান্ত নীলের পরিচালনায় আসছে প্রভাসের নতুন ছবি ‘সালার’, পোস্টার মুক্তি পেতেই ভাইরাল

ভক্ত ও অনুরাগীদের জন্য বড় চমক দিলেন বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। বুধবার তিনি নিজের নতুন সিনেমার খবর ফাঁস করলেন।

মুম্বই: ভক্ত ও অনুরাগীদের জন্য বড় চমক দিলেন বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাস। বুধবার তিনি নিজের নতুন সিনেমার খবর ফাঁস করলেন। বাহুবলী সিনেমার মাধ্যমে খ্যাতি পেয়েছেন তিনি। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত প্রভাস। এরই মধ্যে আরও একটি সিনেমার ঘোষণা করলেন প্রভাস। ‘সালার’ নামের এই সিনেমার প্রথম ঝলকেই বাজিমাত করেছেন প্রভাস। পোস্টার মুক্তি পাওয়ার পরই তা ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে। সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’ সিনেমাখ্যাত পরিচালক প্রশান্ত নীল। মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারে পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘অ্যাকশনধর্মী সিনেমা সালার। সবচেয়ে হিংস্র মানুষ, একজনই, সবচেয়ে হিংস্র। সিনেমার প্রতি ভালোবাসা থেকে ভাষার দেওয়াল ভেঙে আপনাদের সামনে একটি ভারতীয় সিনেমা নিয়ে আসছি। প্রভাস স্যারকে স্বাগত।’
সোশ্যাল মিডিয়ায় প্রভাস লিখেছেন, ‘আজ সালার-এর জগতে পা রাখলাম। ২০২১ সালের জানুয়ারি থেকে শ্যুটিং শুরু হবে।’ প্রভাস ছাড়া সিনেমাটিতে আর কারা অভিনয় করছেন তা এখনও জানানো হয়নি। তবে পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। বর্তমানে ভারতের হায়দরাবাদে ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং করছেন প্রভাস। প্রশান্ত নীলের এই সিনেমা ছাড়াও ওম রাউতের ‘আদি পুরুষ’ ও নাগ অশ্বিনের একটি সিনেমায় দেখা যাবে তাঁকে। অন্যদিকে ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত প্রশান্ত নীল। বাহুবলী খ্যাত দক্ষিণী অভিনেতা প্রভাস সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসেন তাঁর আয় নিয়ে। প্রভাস তাঁর আগামী তিনটি ছবি থেকে মোট প্রায় ৩০০ কোটি টাকা আয় করতে চলেছেন বলে খবর। পারিশ্রমিকের দিক থেকে দক্ষিণী কোন অভিনেতা প্রভাসের ধারের কাছে নেই তো বটেই, এমনকি অনেক তাবড় তাবড় বলিউড অভিনেতাদেরও তিনি পেছনে ফেলে দিয়েছেন। প্রতিটি সিনেমার জন্য প্রভাস ৭৫ থেকে ৮০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন। যা বলিউডের অনেক প্রথম সারির অভিনেতার চেয়ে অনেকটাই বেশি। যে তালিকায় সর্বশেষ সংযোজন প্রশান্ত নীলের এই ছবি। শোনা যাচ্ছে, সিনেমাটির জন্য ১০০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন প্রভাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget