এক্সপ্লোর

‘টিকটক ব্যান করে তরুণদের রুটিরুজি কেড়ে নিল সরকার, হঠকারী সিদ্ধান্ত’, মত নুসরতের

টিকটক অ্যাপ বন্ধ করে দিয়ে অনেক তরুণদের রোজগার বন্ধ করে দেওয়া হল...

কলকাতা: টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, শিন, ক্ল্যাশ অব কিংস, হ্যালো, লাইক সহ মোট ৫৯টি চাইনিজ অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। লাদাখের গালওয়ানে লাল ফৌজের আগ্রাসন এবং ভারতীয় সেনা জওয়ানদের শহিদ হওয়ার ঘটনার পরই চিনা সংস্থাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় মোদি সরকার। জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের এই পদক্ষেপকে সমর্থন করছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। তবে একই সঙ্গে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের এই পদক্ষেপকে ‘হঠকারী’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার, স্বামী নিখিল জৈনকে নিয়ে ইস্কনের ৪৯তম রথযাত্রা উৎসবে সামিল হয়েছিলেন নুসরত। সেখানেই মোদি সরকারের চিন অ্যাপ ব্যানের সিদ্ধান্তের সমালোচনা করতে শোনা যায় তাঁকে।

নুসরত বলেন, “আমি একজন পারফর্মার, এন্টারটেইনার। বাকি সোশ্যাল মিডিয়ার মতো টিকটকও আমার কাছে স্রেফ একটি প্লাটফর্মই ছিল। অ্যাপ বন্ধ করে দিয়ে অনেক তরুণদের রোজগার বন্ধ করে দেওয়া হল।” মোদি সরকারের কাছে অভিনেত্রী সাংসদের প্রশ্ন, “যে তরুণরা টিকটকের মাধ্যমে রোজগার করত, তাঁরা বেকার হয়ে গেল। তাঁদের নিয়ে সরকার কী ভাবছে? এটা একেবারে হঠকারী সিদ্ধান্ত। একরাতের মধ্যে নোটবন্দি করে দিয়ে যেমন মানুষকে সমস্যায় ফেলেছিল এখনও তাই করা হল।” আরও একধাপ এগিয়ে বসিরহাটের সাংসদের প্রশ্ন, কেন্দ্র সরকার কেন বিকল্প পরিকল্পনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিল? অ্যাপ নিষিদ্ধ হলেই চিনা আগ্রাসন কমে যাবে না, প্রয়োজন বিকল্প পরিকল্পনার, মত নুসরত জাহানের।

অন্যদিকে টিকটক ব্যানের সিদ্ধান্তকে একশো শতাংশ সমর্থন করলেন বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ ভাস্বর চট্টোপাধ্যায়। টিকটক ছিল অসবর যাপনের মাধ্যম। পুরনো গানে লিপ্সিং করার মজা উপভোগ করতেন ঠিকই, তবে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রের  সিদ্ধান্তের পাশেই রয়েছেন এই অভিনেতা।

‘টিকটক ব্যান করে তরুণদের রুটিরুজি কেড়ে নিল সরকার, হঠকারী সিদ্ধান্ত’, মত নুসরতের

গালওয়ানের ঘটনার পর থেকে আর টিকটক করেন না তিনি। ভাস্বর চট্টোপাধ্যায়ের সাফ কথা, “দেশ আমার কাছে সবার আগে, প্রয়োজন হলে আরও বড় স্বার্থও ত্যাগ করতে রাজি”।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget