এক্সপ্লোর

কাজে ফিরেও যাতে করোনা না হয়, শ্যুটিংয়ে সতর্কতার পরামর্শ দেবের, খুশির হাওয়া টলিপাড়ায়

স্টুডিওপাড়া ফের সরগরম হবে ১০ জুন থেকে।

কলকাতা: স্টুডিওপাড়া ফের সরগরম হবে ১০ জুন থেকে। বুধবার থেকেই শুরু হয়ে যাবে সিনেমা-সিরিয়াল-ওয়েব সিরিজের শ্যুটিং। স্টুডিও পাড়ায় জোরকদমে চলছে স্যানিটাইজেশন। এই পদক্ষেপ নিতেই হত, মত অভিনেতা-প্রযোজক দেবের।

তাঁর কথায়, “পৃথিবীতে কোনও সরকারের পক্ষেই টানা ৫ মাস লকডাউন করে রাখা সম্ভব নয়। শুধু আমাদের ইন্ডাস্ট্রিই নয়। অনেকের কাছেই সংসার চালানোর মতো টাকা নেই। এই পরিস্থিতিতে রাজ্য ও কেন্দ্র সরকারের নিয়মবিধি মেনেই কাজ শুরু হোক। তবে মাথায় রাখতে হবে কাজ করেত গিয়ে যেন করোনা না হয়।” পরিবর্তিত পরিস্থিতিতে বাড়তি সতর্কতা মেনেই সবাইকে এগিয়ে চলতে হবে, এমনটাই মনে করেন দেব।

টানা ৮৩ দিন শ্যুটিং বন্ধ রেখে ঘরে বসে থাকার পর অবশেষে শ্যুটিং ফ্লোরে ফেরা। এই দিনটিরই অপেক্ষায় রয়েছেন বাংলা টেলিভিশন দুনিয়ার তারকারা। তবে করোনা সঙ্কটের আবহে এখন পরিবর্তিত পরিস্থিতিতে শ্যুটিংও হবে নতুন নিয়মে। মেনে চলতে হবে বেশ কিছু বিধি-নিষেধ। তবে শ্যুটিং তো শুরু হচ্ছে। এটাই সবচেয়ে বড়কথা। শিল্পীদেরও যে আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে, এবার সেই সঙ্কটের মেঘ কাটার অপেক্ষা।

শ্যুটিং শুরুর খবর পেয়ে অভিনেত্রী সোনালি চৌধুরি খুবই আনন্দে রয়েছেন। তবে তিনি জানেন, এবার শ্যুটিং করতে হবে অত্যন্ত সতর্ক ভাবে। ‘অগ্নিপরীক্ষা’, ‘এক আকাশের নীচে’-র মতো জনপ্রিয় ধারাবাহিকের এই অভিনেত্রী বলছেন, “আবার আমি লাইটস, ক্যামেরা, অ্যাকশন শব্দগুলো শুনতে পাব। এটা ভেবেই আনন্দ হচ্ছে। তবে উচ্ছ্বাস কমাতে হবে। যে পরিস্থিতিতে কাজ করতে চলেছি, এর আগে আমাদের কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি।”

শ্যুটিং শুরুর খবর পেয়েই ফ্লোরে ফেরার অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছেন ভাস্বর চট্টোপাধ্যায়ও। জনপ্রিয় ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’-এর অভিনেতা বলছেন “রাজ্য সরকারের নিয়ম বিধি মেনেই কাজে ফিরব। স্টুডিওতে ধূমপান করা যাবে না। এমনকি সতীর্থদেরও উল্লাসে জড়িয়ে ধরব না।”

সেরা শিরোনাম

Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget