এক্সপ্লোর

Honey Singh: ভয়েস নোটে খুনের হুমকি, দিল্লি পুলিশের কাছে সুরক্ষা চাইলেন হানি সিং

Honey Singh News Update: হানি সিংয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিখ্যাত ব়্যাপার এই ঘটনার পরে দিল্লি পুলিশের কাছে সুরক্ষার আর্জিও জানিয়েছেন

কলকাতা: এবার মৃত্যুর হুমকি পেলেন ব়্যাপার হানি সিং (Yo Yo Honey Singh)। অভিযোগ, গ্যাংস্টার গোল্ডি ব্রার (Goldy Brar)- থেকে হুমকি পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত নাকি কানাডায় গা ঢাকা দিয়েছেন এই গোল্ডি ব্রার। হানি সিং নাকি একটি ভয়েজ মেসেজের মাধ্যমে খুনের হুমকি পেয়েছেন। এই ঘটনায় দিল্লি পুলিশের বিশেষ সেলে অভিযোগ জানিয়েছেন হানি সিং। 

হানি সিংয়ের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। বিখ্যাত ব়্যাপার এই ঘটনার পরে দিল্লি পুলিশের কাছে সুরক্ষার আর্জিও জানিয়েছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিল্পী জানিয়েছেন, খুনের হুমকি পাওয়ার পর থেকে ভীষণ আতঙ্কে রয়েছে তাঁর পরিবার। তাঁর কথায়, 'এতকাল অনুরাগীদের কাছ থেকে ভালবাসার বার্তা পেয়ে এসেছি, এই প্রথম খুনের হুমকি পেলাম। তিনি যে পুলিশের কাছে সুরক্ষা চেয়েছেন, সেই খবর তিনি নিজেই জানিয়েছেন। এর আগে, সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার খুনে অভিযুক্ত হয়েছিল গোল্ডি ব্রার। 

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মানসিক অবসাদের কথা নিয়ে মুখ খুলেছিলেন হানি সিং। সেই সাক্ষাৎকারে হানি সিং বলেন, 'আমি যখন প্রবলভাবে মানসিক সমস্যায় ভুগছিলাম, তখন দীপিকার থেকে সাহায্য পেয়েছিলাম। ও নিজেও একটা সময় মানসিক সমস্যায় ভুগেছে। ও ওর এক পারিবারিক চিকিৎসককে দেখাতে বলে আমায়। আমি তখন বুঝতে পারতাম না কার কাছে যাওয়া উচিত আমার। দীপিকাই পথ দেখায়।'

হানি সিং আরও বলেন, 'শুধু দীপিকা নন, আমায় ভীষণ সাহায্য করেছিলেন শাহরুখ খান। সবসময় আমার সঙ্গে যোগাযোগ রাখতেন। অক্ষয় কুমার (Akshay Kumar)-ও নিয়মিত কথা বলতেন আমার সঙ্গে। আমি ৩ বছর টেলিফোনে কারও সঙ্গে কথা বলিনি, টিভিও দেখিনি। একটা কঠিন সময় পেরিয়ে এসেছি আমি।' 

হানি সিং (Honey Singh) এর মতে, মানসিক স্বাস্থ্য একটা অদ্ভুত রোগ। মানুষের উচিত এটা নিয়ে আরও ওয়াকিবহাল হওয়ার। আমার মনের যেন কোভিড ১৯ হয়েছিল, সেটা সেরে উঠেছে। আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, সেই পরিস্থিতি যেন আমার শত্রুরও না হয়।'

আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি

আরও পড়ুন:Europe Tour : বিঠোভেনের শহর, রামধনু রং, ঘুমের ওপারে নতুন দেশ...

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget