এক্সপ্লোর

Hrithik Roshan Birthday: শিক্ষাগত যোগ্যতা থেকে প্রথম বেতন, একনজরে হৃত্বিক রোশনের সম্পর্কে আকর্ষণীয় ও অজানা তথ্য

Hrithik Roshan Unknown Facts: সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে হৃত্বিক রোশনের জন্মদিনের শুভেচ্ছায়। আজ জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।

মুম্বই: আজ জন্মদিন বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan)। ৪৯তম জন্মদিন (Happy Birthday Hrithik Roshan) পালন করছেন তিনি। পরিবার, প্রিয়জন, প্রেমিকা থেকে অনুরাগী, সকলের কাছ থেকেই ক্রমশ জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে হৃত্বিক রোশনের জন্মদিনের শুভেচ্ছায়। আজ জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।

হৃত্বিক রোশনের অজানা তথ্য-

১. বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের পুরো নাম জানা নেই অনেকেরই। তাঁর পুরো নাম হৃত্বিক রোশন নাগরাথ। অভিনয় ছাড়াও অসাধারণ নাচের দক্ষতার জন্য দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। শুধু তাই নয়। কেরিয়ারের একেবারে শুরু থেকেই দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে জায়গা করে নেন। 

২. বহু ক্ষেত্রেই দেখা যায়, তারকারা নিজেদের কেরিয়ারে মন দেওয়ার জন্য পড়াশোনায় ততটাও মন দিতে পারেন না। কিন্তু হৃত্বিক রোশনের ক্ষেত্রে বিষয়টা এমন নয়। কমার্স নিয়ে স্নাতক অভিনেতা।

৩. আমরা সকলেই জানি হৃত্বিক রোশনের প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়' কত হিট হয়েছিল। কিন্তু এটা কি জানেন, প্রথম ছবি মুক্তির পর কত প্রেমের প্রস্তাব এবং বিয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেতা? জানা যায়, প্রথম ছবি মুক্তির পর ভ্যালেন্টাইন্স ডে-তে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক।

আরও পড়ুন - Hrithik Roshan Birthday: চলতি বছরই কি বিয়ের পিঁড়িতে হৃত্বিক-সাবা?

৪. গিনেস বুক অফ ওয়ার্ল্ডে নাম ওঠে হৃত্বিক রোশন অভিনীত 'কহো না পেয়ার হ্যায়'-র। ছবিটি মোট ৯২টি পুরস্কার পেয়েছিল। 

৫. মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে হৃত্বিক রোশনের। বলিউডের তাবড় তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খানের পর সেখানে জায়গা করে নেন হৃত্বিক।

৬. প্রথমবার কত টাকা বেতন পেয়েছিলেন হৃত্বিক রোশন জানা আছে? জানলে অবাক লাগবে, স্টার কিড হয়েও হৃত্বিক রোশন প্রথম বেতন পেয়েছিলেন মাত্র ১০০ টাকা। একটি ছবিতে নাচের জন্য তাঁর দাদু ওম প্রকাশ তাঁকে এই অর্থ বেতন দিয়েছিলেন। ছবির নাম ছিল 'আশা'। আর হৃত্বিক রোশনকে নাচতে দেখা গিয়েছিল জিতেন্দ্রর পাশে।

৭. শোনা যায়, 'কহো না পেয়ার হ্যায়' নয়, বরং, 'তারা রম পম পম' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল হৃত্বিক রোশনের। বিপরীতে অভিনয় করার কথা ছিল প্রীতি জিন্টার। কিন্তু শেখর কপূরের সেই ছবি বাতিল হয়ে যায়। পরবর্তীকালে বাবার ছবি দিয়েই আত্মপ্রকাশ হয় অভিনেতার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget