এক্সপ্লোর

Hrithik Roshan Covid Positive: করোনা আক্রান্ত হৃত্বিক রোশন, সংক্রমিত হন জন্মদিনের আগেই

গত কয়েক সপ্তাহে জন আব্রাহাম, একতা কপূর, অর্জুন কপূর, শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি কপূরও করোনা সংক্রমিত হয়েছেন। আবার ম্রুণাল ঠাকুর, প্রেম চোপড়া এবং আরও অনেক বলিউড তারকা আক্রান্ত হয়েছেন।

মুম্বই: গত দুটো বছর ধরে সারা বিশ্বে অতিমারি (Coronavirus) পরিস্থিতি চলছে। করোনাভাইরাসের (Covid19) প্রকোপে বিধ্বস্থ অবস্থা সারা বিশ্বে। দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। তার সঙ্গে সংক্রমণ বাড়ছে ওমিক্রনের। প্রতিদিন করোনা এবং ওমিক্রনে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। সংক্রমিত হচ্ছেন বহু তারকা। সম্প্রতি জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশন (Hrithik Roshan)। তবে, আজ তিনি সংক্রমিত হননি। তিনি করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকদিন আগেই। সূত্রের খবর এমনটাই।

গত কয়েক সপ্তাহে বলিউডের বহু তারকা করোনা সংক্রমিত হয়েছেন। জন আব্রাহাম, একতা কপূর, অর্জুন কপূর ও তাঁর বোন অংশুলা, শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী ও খুশি কপূরও করোনা সংক্রমিত হয়েছেন। আবার ম্রুণাল ঠাকুর, প্রেম চোপড়া এবং আরও অনেক বলিউড তারকা এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও বর্ষীয়ান গায়িকাকে এখনও আইসিইউতে রাখা হয়েছে। এবার খবর পাওয়া গেল হৃত্বিক রোশনের (Hrithik Roshan Covid Positive) করোনা আক্রান্ত হওয়ার।

আরও পড়ুন - Priyanka Chopra Update: কবে মা হওয়ার পরিকল্পনা রয়েছে? খোলাখুলি জানিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া

মাত্র কয়েকদিন আগেই গিয়েছে হৃত্বিক রোশনের জন্মদিন। বলিউডের গ্রিক গডের জন্মদিনের একদিন আগেই তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খান সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি করোনা সংক্রমিত। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি শেয়ার করে সুজান খান লেখেন, 'গত দুটো বছর করোনা অতিমারির পরিস্থিতি চলার পর তৃতীয় ঢেউয়ে এই মারণ ভাইরাস আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে হারিয়ে আমাকে সংক্রমিত করেছে। আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে গতকাল রাতে। প্রত্যেকে সুস্থ থাকুন। সুরক্ষিত থাকুন। এটা খুবই ছোঁয়াচে।' বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, শুধু সুজান খানই নন, খুব সম্ভাবত তাঁর সংক্রমিত হওয়ার সামান্য আগেই করোনা সংক্রমিত হয়েছেন হৃত্বিক রোশন। সূত্রের খবর, সংক্রমিত হওয়ার পর অভিনেতা অসুস্থ বোধ করতে থাকেন এবং তিনি নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছেন। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, বর্তমানে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। সম্প্রতি তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নাকি নেগেটিভও এসেছে।

প্রসঙ্গত, হৃত্বিক রোশনের জন্মদিন উপলক্ষে প্রকাশ্যে আসে তাঁর নতুন ছবি 'বিক্রম বেদা'র ফার্স্ট লুক। এই ছবি ছাড়াও অভিনেতাকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে 'ফাইটার' ছবিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget