এক্সপ্লোর

টুইটারে কঙ্গনাকে অপমানজনক মন্তব্যের বিরোধিতায় হৃত্বিক

মুম্বই: কঙ্গনা রানাউতের সঙ্গে আইনি যুদ্ধ অব্যাহত। এরইমধ্যে কঙ্গনার পাশে দাঁড়ালেন হৃত্বিক। টুইটারে তীব্র ভাষায় কঙ্গনাকে যে আক্রমণ করা হচ্ছে, তাঁরই বিরুদ্ধে মুখ খুললেন হৃত্বিক। টুইটারে কঙ্গনাকে বহু সমালোচনার মুখে পড়তে হচ্ছে। অনেকে তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করেছেন। কেউ কেউ বলেছেন, সস্তার প্রচার পাওয়ার জন্যই এধরনের কাজ করেছেন তিনি। এরই প্রেক্ষিতে হৃত্বিক বলেন, কারও সম্পর্কেই এ ধরণের মন্তব্য করা উচিত নয়। এই প্রবণতা বন্ধ হওয়া উচিত। এধরনের ব্যক্তিদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি। উল্লেখ্য, কিছুদিন আগেই টুইটারে কঙ্গনাকে কটাক্ষ করে একজন লেখেন, আমি তাঁর অভিনয় পছন্দ করি, সস্তায় প্রচার পাওয়ার কৌশল নয়। আরও একজন লেখেন, কঙ্গনা প্রচার পেতেই এইসব অভিযোগ তুলছে। এরই প্রেক্ষিতে নিজের বক্তব্য জানিয়েছেন হৃত্বিক। প্রসঙ্গত, কঙ্গনা অভিযোগ করেন, হৃত্বিক তাঁকে ব্যক্তিগত ইমেল আইডিতে মেল করতেন। তাঁদের মধ্যে ঘনিষ্ঠ কথোপকথনও চলত। একটি অনুষ্ঠানে হৃত্বিককে তাঁর 'প্রাক্তন' বলেও উল্লেখ করেন তিনি এরপরই আইনি পথে হাঁটা শুরু করেন বলিউড অভিনেতা। কঙ্গনাকে আইনি নোটিশ পাঠান হৃত্বিক। তাঁর নামে এফআইআর দায়ের করেন। হৃত্বিকের দাবি, তাঁর নামে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলে কঙ্গনাকে মেল করত। তিনি ব্যক্তিগতভাবে কোনও মেলই করেননি। কঙ্গনার আইনজীবী জানিয়েছেন, সাইবার ক্রাইম শাখার পুলিশ কঙ্গনার বাড়িতে এসে তাঁর বিবৃতি রেকর্ড করেছে। শোনা যাচ্ছিল, কঙ্গনার ল্যাপটপ ও স্মার্টফোন নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। কিন্তু এ তত্ত্ব খারিজ করে দিয়েছেন কঙ্গনার বোন রঙ্গোলি। তিনি জানান, কঙ্গনা ফোন ও ল্যাপটপ দিতে রাজি না থাকায় পুলিশ তা নেয়নি। কঙ্গনার আইনজীবীও জানিয়েছেন, কোওরকম গ্যাজেট নেয়নি পুলিশ। পুলিশকে সবরকমভাবে সাহায্য করেছেন কঙ্গনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

NEET Protest: নিটের প্রশ্নফাঁসের প্রতিবাদে SFI-র মিছিলকে কেন্দ্র করে কোচিতে ধুন্ধুমার পরিস্থিতি।
Cooch Behar News: আজও ফের কোচবিহারের পুরসভায় বার্থ এবং ডেথ সেকশনে পুলিশের তল্লাশি
NEET Protest: কেন্দ্রীয় মন্ত্রিসভা নিয়ে সাংবাদিক বৈঠকে একের পর এক প্রশ্ন। জবাব এড়ালেন রেলমন্ত্রী
NEET Protest: 'জাভেদ আখতার পোস্টে লিখেছেন 'ধ্বংসের সময় যুক্তি বিকৃত হয়ে পড়ে'। ABP Ananda LIVE
BJP Government: নিটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই সংসদে বন্দেমাতরম বিল পেশ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget