এক্সপ্লোর

IC 814 The Kandahar Hijack: বিপাকে 'কান্দাহার হাইজ্যাক', নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট চিফকে সমন কেন্দ্রের, শুরু রাজনৈতিক তরজা

Netflix Web Series: রিলিজের পর থেকে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ যথেষ্টই সাড়া ফেলেছে। কিন্তু সেই সিরিজ নিয়েই এবার বিপাকে নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

IC 814 The Kandahar Hijack: নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট হেড (Netflix India Content Head) -কে সমন পাঠানো হয়েছে। তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে সমন পাঠিয়ে দিল্লিতে ডাকা হয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়ার কনটেন্ট প্রধানকে। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ 'আইসি ৮১৪ : দ্য কান্দাহার হাইজ্যাক' (IC 814: The Kandahar Hijack)। এই ওয়েব সিরিজে (Netflix Web Series) দুই চরিত্রে ব্যবহৃত নাম নিয়েই শুরু হয়েছে জল্পনা। নেটফ্লিক্স স্ট্রিমিং প্ল্যাটফর্মের ইন্ডিয়ান কনটেন্ট চিফ বর্তমানে মণিকা শেরগিল। ৩ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকে (The Ministry of Information and Broadcasting) হাজিরা দিতে বলা হয়েছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ নিয়ে যে তরজা তৈরি হয়েছে সেই প্রসঙ্গেই তাঁর কাছে বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। 

রিলিজের পর থেকে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ যথেষ্টই সাড়া ফেলেছে। জমজমাট স্টারকাস্ট, তাঁদের দুরন্ত অভিনয়, সর্বোপরি ১৯৯৯ সালের এবং সবচেয়ে বেশি সময়ের প্লেন হাইজ্যাকের ঘটনাকে এত পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্দায় ফুটিয়ে তোলার জন্য কলাকুশলী, পরিচালক-সহ পুরো টিমের প্রশংসা করেছে দর্শকমহল। কিন্তু সেই সিরিজ নিয়েই এবার বিপাকে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ভারত সরকার কেন এমন দৃঢ় পদক্ষেপ নিয়েছে সেই প্রসঙ্গে সূত্রের খবর, সরকারের দাবি, এই জাতির মানুষদের আবেগ নিয়ে খেলার অধিকার কারওর নেই। ভারতীয় সংস্কৃতি এবং সভ্যতাকে সবসময় সম্মান করা উচিত। কোনও কিছু ভুল ভাবে দেখানো আগে ভাবা উচিত। সরকার এই বিষয়টিকে অত্যন্ত গুরুতর ভাবে নিয়েছে। নেটফ্লিক্স ইন্ডিয়াকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সরকার। 

মূল সমস্যা হল এই ওয়েব সিরিজে দু'জন হাইজ্যাকার অর্থাৎ প্লেন অপহরণকারীর চরিত্রের নাম হিসেবে 'হিন্দু নাম' ব্যবহার করা হয়েছে। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট আইসি ৮১৪ হাইজ্যাক করেছিল পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন হরকৎ-উল-মুজাহিদিন। এই দলের সদস্যদের নাম কীভাবে 'হিন্দু নাম' দেখানো হয়েছে তাই নিয়েই শুরু হয়েছে ঝামেলা। আর এর ভিত্তিতেই সমন পাঠানো হয়েছে নেটফ্লিক্সের ইন্ডিয়ান কনটেন্ট চিফ মণিকা শেরগিলকে। 

নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও 

এক্স মাধ্যমে এই সিরিজ এবং সেখানে দেখানো চরিত্রদের নাম প্রসঙ্গে এক্স মাধ্যমে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য একটি পোস্ট করেছেন। সেখানে অমিত মালব্যর দাবি, ১৯৯৯ সালের ওই প্লেন হাইজ্যাকে যুক্ত থাকা সকলেই ছিল ভয়ঙ্কর সন্ত্রাসবাদী। নিজেদের মুসলিম পরিচয় লুকিয়ে রাখার জন্য হিন্দু নামের ব্যবহার করেছিল তারা। পরিচালক অনুভব সিনহাকেও একহাত নিয়েছেন অমিত মালব্য। অনুভবকে নিশানা করে তিনি বলেছেন, এই সিরিজে অ-মুসলিম নামগুলি ব্যবহার করে পরিচালক ওই জঙ্গিদের  অপরাধমূলক কার্যকলাপকে বৈধতা দিয়েছেন। এতদিন পরে লোকে মনে করবে যে হিন্দুরা ওই প্লেন হাইজ্যাকের সঙ্গে যুক্ত ছিল। 

আরও পড়ুন- কাঞ্চনের মন্তব্যে সমালোচনার ঝড়, 'বন্ধুকে ত্যাগ' সুদীপ্তার, নাটক বাতিলের ঘোষণা সুজনের 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget