এক্সপ্লোর

Ideas of India 2025: সিনেমা ফ্লপ করলে কাঁদি, হতাশায় ভুগি, ব্যর্থতা থেকেই সবচেয়ে বেশি শিখি : আমির খান

IOI 2025: 'লাল সিং চাড্ডা' ফ্লপ হওয়ার পর কান্নাকাটি করেছিলেন টানা দু-তিন সপ্তাহ। চলে গিয়েছিলেন ডিপ্রেশনেও। তারপর ওই ব্যর্থতা থেকেই নতুন শিক্ষা নিয়েছেন। আগামী দিনে একই ভুল করতে চান না আমির।

Aamir Khan: বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। ভিন্ন ধরনের ছবিতে কাজ করেন। চকোলেট বয় ইমেজ ভেঙেছেন অনেকদিন আগেই। ধরাবাঁধা ছক নয়, বরং ছক ভাঙা অভিনয়েই সাবলীল তিনি। অভিনেতার নাম আমির খান। আগামী মাসে ৬০ বছরে পা দিতে চলেছেন তিনি। সেই কয়ামত সে কয়ামত তক দিয়ে বলিউডের জার্নি শুরু। দীর্ঘ ৩৭ বছরের কেরিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। কিন্তু তাই বলে কেরিয়ারে যে সবসময় উন্নতির গ্রাফই দেখেছেন তা নয়। আমির খানের শেষ দুটো ছবিই পরপর ফ্লপ করেছেন। দীর্ঘদিন সাফল্যের শীর্ষে থাকার পর ব্যর্থতা এসেছে একের পর এক। পরপর দুই ছবির অসফলতা থেকে কী শিখেছেন আমির খান? এবিপি নেটওয়ার্ক আয়োজিত 'আইডিয়াজ অফ ইন্ডিয়া'- তে এসেই নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা। 

প্রথমে ঠগস অফ হিন্দুস্থান, তারপর লাল সিং চাড্ডা- দুই ছবিই মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে 

আমির খান জানিয়েছেন, পরপর দুটো ছবি ফ্লপ হওয়ায় স্বাভাবিক ভাবেই খুব দুঃখ হয়েছিল তাঁরা। যে খরচ করে সিনেমা তৈরি করা হয়েছিল সেই টাকা তো ওঠেইনি। অনেক খাটাখাটি করে বানানো হয়েছিল সিনেমা দুটো। তারপরেও ফ্লপ করেছিল। আমির বলেছেন, আমি আসলে খুবই আবেগপ্রবণ। দুঃখ হয়েছিল খুব। 'ঠগস'- এর সময় মনে হয়েছিল, যা বানাতে চেয়েছি তা বানাতে পারিনি। আর 'লাল সিং চাড্ডা' ফ্লপের পর বারবার মনে হয়েছিল যে, আমার পারফরম্যান্স হয়তো সেই পর্যায়ে ছিল না। আসল ছবিতে টম হ্যাঙ্ক এত ভাল কাজ করেছেন, আমি হয়তো সেভাবে পারিনি।

লাল সিং চাড্ডা- র ফ্লপের পর তিন সপ্তাহ টানা কান্নাকাটি করেছিলেন আমির 

একথা যে একদম সত্যি, সেটা আইডিয়াজ অফ ইন্ডিয়ার মঞ্চে নিজেই জানিয়েছেন আমির। অভিনেতা জানিয়েছেন, সিনেমা বক্স অফিসে সফল না হলে তিনি দু-তিন সপ্তাহ কান্নাকাটি করেন। ডিপ্রেশনে চলে যান। তারপর কান্নাকাটির পর্ব শেষ হলে শুরু করেন আত্মসমালোচনা। নিজের টিম ডেকে আলোচনায় বসেন যে কেন সিনেমা সফল হল না। দর্শক কী বলছেন, কী চাইছেন, কী পূরণ করা গেল না, কোথায় পিছিয়ে রইলেন, অভিনয় থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি, সিনেমার সূক্ষ্ম খুঁটিনাটি নিয়ে আলোচনা করেন নিজের টিমের সঙ্গে। উদ্দেশ্য একটাই, আগামী দিনে একই ভুল আর যেন না হয়।

আমির এও বলেন যে ব্যর্থতা বা অসফলতা থেকেই তিনি সবচেয়ে বেশি শেখেন। তাই সাফল্যের মতোই সমানতালে ব্যর্থতাকেও গুরুত্ব দেন। আমিরের কথায়, 'ক্রিয়েটিভ দুনিয়ায় রোজ নতুন কিছু শিখতে হয়। অসফলতাকে আমি খুব গুরত্ব দিই। যাতে একই ভুল আবার না হয় তাই আলোচনা করি। আর সেই প্রক্রিয়া হয়ে গেলে আমি সামনের দিকে এগিয়ে যাই। ব্যর্থতা থেকে ইতিবাচক ভাবনাচিন্তা গ্রহণ করুন। আমি যত সহজে হাসি, তত সহজেই কাঁদি। আবেগ লুকোই না। কান্না দুর্বলতার লক্ষণ নয়। বরং যা অনুভব করি সেটাই প্রকাশ করি। এতে লজ্জা বা লুকোনোর কিচ্ছু নেই। সকলকে বলব, যে আত্মবিশ্বাসের সঙ্গে হাসেন, সেই আত্মবিশ্বাসের সঙ্গেই কাঁদুন।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget