এক্সপ্লোর

সম্পর্ক টিকলে এ বছরই বিয়ে

জীবনের তিন নম্বর ইনিংস খেলার আগে বিস্ফোরক কলকাতার পার্টি গার্ল কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সামনে স্রবন্তী বন্দ্যোপাধ্যায় কনীনিকার সাক্ষাৎকার নিতে সকলে নাকি ভয় পায়? ইন্ডাস্ট্রির খবর—আপনি নাকি সারাক্ষণ রেগে থাকেন? আমি আমার নিজের তালে চলি। একটু অ্যারোগেন্ট আমি।  প্রথমে সকলকে সম্মান করি।  সম্মান না পেলে তাঁদের দেখতে পারি না। আবার অন্য দিকে কেউ ভালবাসলে তাঁর জুতো পালিশ পর্যন্ত করে দিই। বড় বড় মহারথীর কথা অবশ্য আলাদা। তাঁরা শুধু সম্মানের যোগ্য। আমি আধ-পাগল তালকাটা। ইন্ডাস্ট্রির ওপর রাগব কেন? সময় যখন হবে আমি আমার জায়গা ঠিকই পাব।   মানে আপনি আপনার প্রাপ্য জায়গা পাননি... কী বলছেন? আমি তো আমার জায়গা নিজে ছেড়ে দিয়েছি। ‘আবার আসব ফিরে’ করার পর আমি বুঝতে পারি এই স্টারডম আমি ধরে রাখতে পারব না। তখন আমার বয়স মাত্র পঁচিশ। কেন? আমি পুরুষসঙ্গে ভয় পেতাম। সিগারেট-মদ খাওয়াকে খারাপ ভাবতাম। লাজুক ছিলাম। এ ভাবে কি ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় নাকি? ‘তিন এক্কে তিন’ ছবিতে আমার একটা ডায়লগ ছিল —‘ট্যালেন্ট মারিয়ে কিছু হয় না।’ আজ জানি এটা কতটা খাঁটি। নিজের ঢাক নিজেকেই পেটাতে হয়। আমি বুঝেছিলাম চাকার উল্টো দিকে ঘুরছি। সাপলুডো খেলতে গিয়েছিলাম নিয়ম না জেনে। দোষটা আমারই। তাই বারবার সাপের মুখে পড়েছি। লোকে চিট করেছে। কলকাতা থেকে পালিয়ে তা হলে মুম্বই যাওয়া? হ্যাঁ, মুম্বইয়ে গিয়ে ‘এক’ টাকার মানে বুঝতে শুরু করি। ওখানেও কাজ পাইনি। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকেছি। প্রযোজকদের গার্লফ্রেন্ড আমার কাজগুলো নিয়ে নিত। আসলে তখন তো প্রযোজকের সঙ্গে গিয়ে সন্ধেবেলা কফি খেতে পারতাম না। এখন পারেন? হ্যাঁ, অবশ্যই এখন পারি। আজকের ‘কোনি’ অন্য মানুষ। এখন বুঝি মুম্বইয়ের ওই স্ট্রাগলটা আমায় কাজ কম দিলেও মানুষ হিসেবে তৈরি করেছে। তাই এখন কাজ কম পেলে মাটিতে পড়ে যাই না। আবার ভাল কাজ পেলে খুশিতে আত্মহারাও হয়ে যাই না। এত কম কাজ করেও ফেসবুকে এত ফলোয়ার! ‘পেজ থ্রি’ পার্টির ছবিতে রোজ আপনার মুখ। পেজ থ্রি-র সব ফোটোগ্রাফারের নম্বর কি আপনার স্পিড ডায়ালে? আমার কোনও পিআর নেই। ফেসবুকে আমার ৮৫ হাজার ফলোয়ার। এঁদের মধ্যে অন্তত চার থেকে পাঁচ জন রোজ জিজ্ঞেস করেন  ‘আপনার পরের ছবি কী?’ তখন মনে হয়, কোথাও তো ডিপ্রাইভড নই! আমি ওদের মনে আছি। ডিপ্রাইভড না হোন। ২০০৪য়ে আপনার ডিপ্রেশন হয়েছিল না? দেখুন, আমার ব্যক্তিগত জীবনে কী হয়েছে সেটা আমি বাজারে বিক্রি করতে চাই না। ওই সময় একটা বিশেষ কারণে আমার কাজ চলে গিয়েছিল। পুরনো কাসুন্দি ঘাঁটতে চাই না। কিন্তু পুরনো প্রেম? কনীনিকা মানেই প্রচুর সম্পর্ক ভাঙার গল্প। এত সম্পর্কের ভাঙাগড়া নিয়ে থাকলে কাজটা করবেন কখন? আমি তো এমন অনেককে জানি যারা প্রতি সপ্তাহে বয়ফ্রেন্ড বদলায়। আমার সম্পর্কগুলো বরং লং-টার্মের। বহু দিন আগে একটা লং টার্ম সম্পর্ক ভেঙে গিয়েছিল। সম্পর্কটা যে থাকবে না সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। বিশ্বাসঘাতকতা এলে তো ডিপ্রেশন আসবেই। তবে ওই সম্পর্ক ভাঙার ফলে আমি শেষ হয়ে যায়নি। সেখান থেকে শিখেছি। আবার শুরু করেছি। কী শিখেছেন? আমাদের মতো অভিনেতার মেয়াদ খুব কম। আজ আছি তো কাল নেই। ‘ষড়রিপু’ দেখার পর ফেসবুকে অনিকেতদা (চট্টোপাধ্যায়) লিখেছে, ‘‘কোনি এ বার যোগ্য জায়গা পাবে।’’ যোগ্য জায়গা বলে কিছু নেই জানেন....। কত আর্টিস্ট তো লেট ফর্টিতে স্টার হচ্ছেন। আমি আসলে সময়ে বিশ্বাস করি। মা-বাবা আমার জন্য কষ্ট পেয়েছেন। কিন্তু আমাকে আপনি কাঁদতে দেখবেন না। পালিয়ে গিয়েও ফেরত এসেছি। আসলে থিয়েটার করা মধ্যবিত্ত মেয়ে তো!   কিন্তু ‘পেজ থ্রি’তে থেকে থেকেই আপনার মুখ… বলছি। মুম্বই থেকে ফেরার পর আমি সেই সমস্ত কাজ করেছি যেগুলো ছোটবেলা থেকে আমায় বারণ করা হত। আমি মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, পার্টি করেছি। ভুল-ঠিক বিচারের দায়িত্ব আমার। আমার দোকান যে খোলা আছে, সেটা ফ্রিতে বোঝানোর একমাত্র উপায় পেজ থ্রি। ইন্ডাস্ট্রিকে তো বুঝতে হবে আমি শহরে আছি! লোকে ভাবে খুব এনজয় করছি আমি। এনজয় মাইনাস একটা সময় গেছে যখন নিজে জোর করে বিকেল সাড়ে পাঁচটায় চোখে কাজল দিয়ে বেরিয়েছি। পেটে দু’ পেগ মদ পড়ার পর পার্টিতে লোকের আসল চেহারাটা দেখেছি, আমিও পাগলামি করি। কাউকে দোষ দিচ্ছি না। পার্টি-তেই নিজের গ্রুপ তৈরি করেছি। পিআর করেছি। কাজের জন্য যুদ্ধ যে ভাবেই করো সেটা লজিক্যাল। ভাই, তিন নম্বর ইনিংস খেলছি! এত সহজে ছাড়লে তো চলবে না। সরি এ ভাবে হার্শ কথা বললাম। আচ্ছা ইন্ডাস্ট্রিতে এই যে নায়িকারা প্রযোজকদেরই বিয়ে করছেন… বুঝেছি, আমি বলছি। ‘ষড়রিপু’ দেখে  সকলে বলছে কী ভাল! সুরজিৎ (সুরজিৎ হরি- ‘ষড়রিপু’র প্রযোজক)  তোর-ই জন্য ছবি করল। বিষয়টা এই রকম নয়। আমার জন্য কেউ কিছু করেনি কিন্তু, আমার লড়াই চলছে। তবে অয়নদা (অয়ন চক্রবর্তী) আর অদিতিদিকে (অদিতি রায়) ধন্যবাদ। ওরাই ‘কোনি’র চরিত্রটা আমায় দিয়েছে। মনে আছে, আগের সম্পর্ক ভেঙে যাওয়ার সময় অদিতিদি আমার পাশে ছিল। সম্পর্ক ভাঙার চার বছর পর আবার সম্পর্ক। রিস্কি হয়ে যাচ্ছে না? ‘ষড়রিপু’র ডাবিংয়ের পর সুরজিৎ-য়ের সঙ্গে বন্ধুত্ব হয় আমার। কয়েক দিন বাদেই  ও সোজা বলেছিল, ‘‘আমায় বিয়ে করবে?’’ কিন্তু আপনার প্রেমিক তো বিবাহিত। ছেলেও আছে... বন্ডিংটা একটু একটু করে স্ট্রং হয়। ওর বন্ধুত্ব আমায় পরিপূর্ণ করে। প্রথম সপ্তাহেই বাবামায়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলাম। সুরজিতের এগারো বছরের ছেলে আমার খুব বন্ধু। (আলতো হেসে) জীবনটা খুব ইন্টারেস্টিং জার্নি। কী হবে কেউ জানে না... এই সম্পর্ক যদি না টেকে? না হলে ওদের জন্য প্রে করব।   বোনের বিয়ে এত ভাল করে দিয়েছেন। নিজেরটা কবে? ‘ষড়রিপু’র রিলিজের পর মনে হচ্ছে আমার মেয়ের বিয়ে এটা। তবে সুরজিৎ জীবনে থাকলে এই বছরের শেষে বিয়ের ইচ্ছে আছে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘চতুষ্কোণ’য়ে ক্যামিও রোল করেছিলেন। মনে হয়নি ‘রাজকাহিনী’তে এত অভিনেত্রীদের কাস্টিং করল, আমায় কেন নিল না? ‘চতুষ্কোণ’ করার পর মানুষ জেনেছিল আমি বেঁচে আছি। সৃজিত মুখোপাধ্যায়কে ধন্যবাদ। ‘রাজকাহিনী’তে তো ও বলেছিল, আমায় নেবে। কী জানি কেন নিল না! তবে একটা কথা বলব? বলুন না... আমি লাকি সৃজিত আমাকে ‘রাজকাহিনী’তে নেয়নি। ও এত বড় একজন পরিচালক সেটা মাথায় রেখেই বলছি ‘রাজকাহিনী’তে এত মহিলা চরিত্র! সবাই একে অপরের কাছে চাপা পড়ে গিয়েছে। অ্যাক্টরদের প্রবলেম কী জানেন? তাদেরকে রেগুলেটরের সুইচের মতো কমিয়ে রাখতে হয়। সবাই ফুল স্পিডে ঘুরতে চাই আমরা। মেগা সিরিয়াল থেকে শিখেছি ছোট্ট চরিত্র করেও সকলের নজর কাড়া যায়। ‘রাজকাহিনী’তে সমস্ত মহিলার চরিত্রে এ যুগের সেরা  সেরা অভিনেত্রী। কিন্তু  সকলে সেটা প্রকাশ করার স্পেস পায়নি।   থার্ড ইনিংসে কী ভাবে খেলবেন? ‘বুদ্ধু ভুতুম’ চলছে। এখন আর কাজ নেই। জানেন কাজ কমলে জীবন এনজয় করা যায়। অনেক জমি কিনে চাষ করব ভেবেছি। প্লিজ হাসবেন না… কাজ না থাকলে অন্য কিছু নিশ্চয়ই চলে আসবে। তবে সব পেতে চাই না। সব পেলে নষ্ট জীবন...

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget