এক্সপ্লোর

Iman Chakraborty: একটা মেল, হঠাৎই উধাও সাধের ইউটিউব চ্যানেল, সোশ্যাল পোস্টে সরব ইমন, তারপর?

YouTube: ইমন বলেন, 'আমার ইউটিউব চ্যানেল "ইমন চক্রবর্তী প্রোডাকশন" ২০১১ সালে আমি নিজেই খুলি। ২০২৩ সাল, প্রায় ১১-১২ বছর হতে চলল...'

কলকাতা: সকাল সকাল দুঃসংবাদ। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। বিনা নোটিসে আচমকাই তাঁর ইউটিউব চ্যানেল (YouTube Channel) সরিয়ে নেওয়া হয়েছে ইমনের, এমনটাই অভিযোগ করেন শিল্পী। কিন্তু সব ভাল যার শেষ ভাল। দিনের শেষে ফিরে পেলেন নিজের যত্নে গড়া চ্যানেল। 

ঠিক কী ঘটেছিল? 

মঙ্গলবার একটি ফেসবুক পোস্ট করেন ইমন চক্রবর্তী। লেখেন, 'আজ সকালে ইউটিউব থেকে একটি ইমেল পেলাম, ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেল সরিয়ে দিয়েছে। আমি কী করেছি বা কোন নিয়ম ভেঙেছি তার কোনও ধারণা নেই। আমরা এত শ্রম দিই এর জন্য এবং এরপর হঠাৎই একদিন ওরা একটা মেল পাঠায় আর সব উধাও। বন্ধুরা এটা কিন্তু বেশ ভয়ের। খুব খুব দুঃখজনক ঘটনা।' এই বিবৃতিতে ইউটিউবের অফিসিয়াল পেজকে ট্যাগ করেন তিনি। 

 

এরপর তিনি ফেসবুকে লাইভ করেন একটি। তিনি বলেন, 'গোটা বিশ্ব এখন ডিজিট্যাল, অনলাইন মার্কেটিংয়ের দিকে যাচ্ছে। আমার ইউটিউব চ্যানেল "ইমন চক্রবর্তী প্রোডাকশন" ২০১১ সালে আমি নিজেই খুলি। ২০২৩ সাল, প্রায় ১১-১২ বছর হতে চলল, আজ হঠাৎ সকালে একটি ইমেল পাই যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে। ওঁদের বক্তব্য অনুযায়ী, আমি কিছু কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেছি। কিন্তু কোনও গানে সমস্যা থাকলে স্ট্রাইক আসত।' তিনি আরও বলেন, 'এই যে ইউটিউবের জন্য আমরা এত শ্রম দিচ্ছি। মানসিক, শারীরিক শ্রম, যাচ্ছি, শ্যুটিং করছি, টাকাপয়সা খরচ করছি, গান তৈরি করছি, আশা করছি আপনারা ভাল গান শুনবেন, আপনারা সেগুলো শেয়ার করবেন, আমরা খ্যাতি পাব। কত যুবক যুবতী ইউটিউবটাকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে। আমার চ্যানেলেও অনেক নতুন ছেলেমেয়ে কাজ করছে। আমার প্রশ্ন এটা কি নৈতিকভাবে ঠিক? সবচেয়ে বড় কথা গোটা বিষয়টা ভয়ের নয় কি? এরকম হলে যে কোনও শিল্প কীভাবে বেঁচে থাকবে?'

 

শেষমেশ কী হল?

গোটা ঘটনায় ইমনের পাশে দাঁড়ায় তাঁর অনুরাগী থেকে শুরু করে প্রিয়জন, বন্ধুবান্ধব সকলেই। এর কয়েক ঘণ্টা পরই মেলে সুখবর। ফিরে এসেছে 'ইমন চক্রবর্তী প্রোডাকশন' ইউটিউব চ্যানেল। নিজের সোশ্যাল মিডিয়ায় ফের একটি ভিডিও পোস্ট করেন শিল্পী। সক্কলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষত তাঁর টিমের প্রত্যেক সদস্য ও ইউটিউব ইন্ডিয়াকে গোটা বিষয়ে দ্রুত হস্তক্ষেপের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছেন তিনি। মুখে চওড়া হাসি নিয়ে ইমনকে বলতে শোনা যায়, 'মাই চ্যানেল ইজ ব্যাক'। 

 

আরও পড়ুন: Rishra: 'নাগরিক হিসেবে শঙ্কিত, আতঙ্কিত', হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনায় সরব বিদ্বজ্জনরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget