এক্সপ্লোর

Rishra: 'নাগরিক হিসেবে শঙ্কিত, আতঙ্কিত', হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনায় সরব বিদ্বজ্জনরা

Intellectuals: চিঠিতে লেখা হয়, 'রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি।'

কলকাতা: হাওড়া এবং রিষড়ায় হিংসার ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন বিদ্বজ্জনরাও। খোলা বিবৃতি দিলেন অপর্ণা সেন, কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য, সুজন মুখোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। 

চিঠিতে লেখা হয়, 'রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছয়দিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, তাতে নাগরিক হিসাবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলির প্রতিবাদ জানাচ্ছি। সেইসঙ্গে প্রশাসনিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দিতে চাই। সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষার দায়িত্ব পুলিশ প্রশাসনের। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকারও তীব্র নিন্দা করছি। অবিলম্বে এই মেরুকরণের হিংস্র রাজনীতি বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উচ্চ পর্যায়ের প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।' এই বিবৃতিতে সই রয়েছে অপর্ণা সেন, সুমন মুখোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, বোলান গঙ্গোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, অনুপম রায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের। 


Rishra: 'নাগরিক হিসেবে শঙ্কিত, আতঙ্কিত', হাওড়া ও রিষড়ায় হিংসার ঘটনায় সরব বিদ্বজ্জনরা

এবিপি আনন্দকে ফোনে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বলেন, 'রামনবমীর অনুষ্ঠানটা একটা ধর্মীয় অনুষ্ঠান। ধর্মের সঙ্গে আমাদের যোগ হচ্ছে ভক্তির। সেরকম একটা ধর্মীয় অনুষ্ঠান যদি এমন একটা ধর্মীয় মেরুকরণের চেহারা নেয় এবং তাতে যদি এমন হিংসাত্মক ঘটনা দেখা যায়... যদিও আমি অতটা নিষ্পাপ নই, আমরা কেউই নই, জনগণও নন। আমাদের দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি খুব শান্ত বা স্বাভাবিক আছে তা তো নয়, আমাদের দেশের রাজনীতিকরা বিশেষ করে তা রাখতে চান না। কিন্তু সৌহার্দ্য বা সম্প্রীতির ওপর যে বারবার বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে আঘাত নেমে আসছে, এগুলো যে কবে বন্ধ হবে সত্যিই জানি না। আমরা তো শিল্পী, আমরা গান করি, লেখালেখি করি, অভিনয় করি, আমরা তো সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমরা আমার মনে হয় এরকম একটা বিবৃতিই করতে পারি। কিন্তু যে জিনিসটা হচ্ছে তার মধ্যে যে হিংসা, আক্রমণ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে ছায়া দেখা যাচ্ছে, আমার ধারণা পশ্চিমবঙ্গের আপামর মানুষ সেটা বুঝতে পারছেন। তবে আমি শুধু বলব, এই বিবৃতিই নয়, সর্বোপরি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ওপর আমার আস্থা আছে যে তাঁরা কখনওই এই হিংসাকে জিতে যেতে দেবেন না, যে কোনও রাজনৈতিক পার্টি নির্বিশেষে, কারা ক্ষমতায় আছেন বা নেই। শেষ পর্যন্ত তাঁরা এটা মেনে নেবেন না, এই আস্থা আমার রাজ্যের মানুষের ওপর আছে।'

আরও পড়ুন: Nawsad Siddique: 'দায়ী মমতা', রিষড়াকাণ্ডের পর বিস্ফোরক ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
RG Kar Case: RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
RG কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগী, 'হাতে চ্যানেল নিয়ে' ৭ তলা থেকে কীভাবে 'উধাও' ?
News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget