এক্সপ্লোর

বনশালির ‘পদ্মাবতী’ ঘিরে বিতর্ক তুঙ্গে, ভারত বনধের ডাক, দীপিকার নাক কেটে নেওয়ার হুমকি করণী সেনার

জয়পুর:  যতই কাছে এগোচ্ছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘পদ্মাবতী’র মুক্তির দিন, ততই তুঙ্গে উঠছে ছবিকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড়। ছবির শ্যুটিং শুরুর সঙ্গে সঙ্গে বেশ কয়েকবার নানা শহরে ভাঙচুর চালানো হয়েছে ছবির সেটে, সেসময় জখম হয়েছিলেন পরিচালক বনশালিও। কিন্তু তাতেও থামেনি হুমকি। এবার ছবি এবং ছবির অভিনেতা, অভিনেত্রী এবং পরিচালকের উদ্দেশ্যে সুর চড়ালো কট্টরপন্থী রাজপুত সংগঠন  করণী সেনা। ওই সংগঠনের নেতা মহিপাল সিংহ মাকরানা ছবিতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করা দীপিকা পাড়ুকোনের নাক পর্যন্ত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন। আগামী ১ ডিসেম্বর সারা দেশজুড়ে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই দিনই ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়ার কথা পর্দায়। padmavati-protest-kota-ani_650x400_51510826529 করণী সংগঠনের নেতা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, রাজপুতরা কখনও কোনও মহিলার গায়ে হাত তোলেন না, কিন্তু যদি প্রয়োজন হয়, তাহলে লক্ষ্ণণ যেমন সূর্পণখার নাক কেটে নিয়েছিলেন, ঠিক তেমন তাঁরা দীপিকার নাক কেটে নিতেও পিছপা হবেন না। সংগঠনের আরেক সদস্যের দাবি, তাঁরা ছবি মুক্তির প্রতিবাদে জমায়েত করবেন। তাঁদের দাবি, তাঁদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে দেশের ইতিহাসে তৈরি করেছিলেন। সেটাকে কালিমালিপ্ত করার অধিকার তাঁরা কাউকে দেবেন না। অপর এক কট্টরপন্থী সংগঠন রক্ত দিয়ে সই করে একটি আবেদনপত্র সেন্সর বোর্ডে পাঠাবেন বলে জানিয়েছেন। তাঁদেরও দাবি, ছবিটি যেন কোনওভাবেই মুক্তির ছাড়পত্র না পায়। তবে কোনও একটি, দুটি সংগঠন নয়, একাধিক সংগঠন রয়েছে, যারা ছবিটির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। প্রত্যেকেরই দাবি, ছবিটি যেন কোনওভাবেই মুক্তি না পায় পর্দায়। রাজস্থানের বিভিন্ন সংগঠনের দাবি, ছবিতে ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়েছে। ছবিতে রানি পদ্মীনির সঙ্গে সম্রাট আলাউদ্দীন খিলজির প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে। যদিও এই অভিযোগ অসত্য বলে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছেন বনশালি। তবে তাতে তেমন কোনও লাভ হয়নি। এমনকি করণী সেনার সদস্যরা পর্যটকদের চিত্তরগড় দূর্গে প্রবেশে পর্যন্ত বাধা দেবে বলে হুমকি দিয়েছে, যদি তাদের দাবিদাওয়া আগামী ১৭ নভেম্বরের মধ্যে না মেটানো হয়। ইতিহাসের পাতায় কথিত আছে, ১৪ শতকে ওই দূর্গে থাকতেন রানি পদ্মীনি। তবে রাজস্থানের বিভিন্ন সংগঠনের বিক্ষোভের মাঝেই সেখানকার সরকার একাধিকবার প্রত্যেক দলকে অনুরোধ জানাচ্ছে, তারা যেন আইন নিজেদের হাতে না নেয়। অথচ, ঘুরিয়ে 'পদ্মাবতী' ছবির বিরোধিতা করল বিজেপি শাসিত উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। কেন্দ্রকে তারা জানাল, ‘পদ্মাবতী’ মুক্তি পেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। আদিত্যনাথ সরকারের দাবি, যেভাবে ঐতিহাসিক তথ্য ছবিতে বিকৃত করে দেখানো হয়েছে, তা নিয়ে জানমানসে ক্ষোভ রয়েছে। সেখানকার সরকারের উচ্চপদস্থ এক আধিকারিক তথ্য সম্প্রচার মন্ত্রকে একটি চিঠি দিয়ে বলেছেন, সেন্সর বোর্ড সদস্যরা যেন মানুষের মতামতকে প্রাধান্য দিয়েই, ছবি সম্পর্কে কোনও সিদ্ধান্ত নেয়।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget