এক্সপ্লোর

Christian Oliver: বিমান দুর্ঘটনায় মৃত 'ইন্ডিয়ানা জোনস' খ্যাত অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার, নিহত তাঁর দুই মেয়েও

Christian Oliver Death: বিমানবন্দর থেকে তাঁদের বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা যায়, কয়েক মুহূর্তের মধ্যেই সেই বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের জলে ভেঙে পড়ে।

Christian Oliver Death: বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ক্রিশ্চিয়ান অলিভার (Christian Oliver)। ক্যারিবিয়ান দ্বীপ বেকিয়ার কাছে হঠাৎ করেই যান্ত্রিক গোলযোগের কারণে তাঁদের বিমানটি জলে পড়ে যায়। এই দুর্ঘটনায় মারা যান তাঁর দুই মেয়েও, মাদিতা ও অনিক যাদের বয়স ১০ ও ১২ বছর।

সূত্রের খবর, ৪ জানুয়ারি সেন্ট লুসিয়ার পথে একটি ছোট্ট বিমানে চড়ে রওনা দিয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার (Christian Oliver)। তাঁর আসল নাম যদিও ক্রিশ্চিয়ান ক্লেপসার (Christian Clepser)। এই যাত্রায় তাঁর সঙ্গী ছিলেন তাঁর দুই মেয়ে মাদিতা ও অনিক। বিমানবন্দর থেকে তাঁদের বিমান উড়ান নেওয়ার কিছুক্ষণ পরেই যান্ত্রিক গোলযোগ দেখা যায়, কয়েক মুহূর্তের মধ্যেই সেই বিমান ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের জলে ভেঙে পড়ে।

ঘটনাস্থলে উদ্ধারকারীরা এসে পৌঁছানোর আগেই মারা যান ৫১ বছর বয়সী ক্রিশ্চিয়ান (Christian Oliver) এবং তাঁর দুই মেয়ে। জানা গিয়েছে বিমানটি চালাচ্ছিলেন রবার্টস স্যাক্স নামের এক বিমানচালক। বিমান ভেঙে পড়ার পর কোস্ট গার্ডের তৎপরতায় উদ্ধারকার্য শুরু হলে ঘটনাস্থল থেকে বিমানচালক সহ মোট ৪ জনের মৃতদেহ পাওয়া যায়। যদিও পুলিশ এখনও তদন্ত করছে, বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জেলে এবং ডুবুরিদের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

নতুন বছর শুরু হতেই ইনস্টাগ্রামে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেছিলেন ক্রিশ্চিয়ান অলিভার। সেই পোস্টে একটি সমুদ্রতটের ছবির উপরে সকলের উদ্দেশ্যে লেখা ছিল, 'লেট লাভ রুল !' ভালবাসাই সাম্রাজ্য গড়ে তুলুক। ২০২৪-এর জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা। সেই পোস্টেরই ক্যাপশনে ক্রিশ্চিয়ান লিখেছিলেন, 'স্বর্গের কোথাও থেকে এই শুভেচ্ছা জানালাম...' বলাই বাহুল্য মৃত্যুর আগে এটাই তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল।

জার্মানিতে জন্ম হয় ক্রিশ্চিয়ান অলিভারের। টেলিভিশন এবং সিনে দুনিয়ায় বেশ কিছু ভাল কাজ করেছেন তিনি। বহু বছর ধরে বহু ভাল ভাল ছবিতে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন ক্রিশ্চিয়ান অলিভার। ২০০৮ সালে স্পোর্টস অ্যাকশন কমেডি 'স্পিড রেসার' (Speed Racer) ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এছাড়া এর দুই বছর আগে ২০০৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'দ্য গুড জার্মান' ছবিতেও অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ক্রিশ্চিয়ান অলিভার। ছবিটি পরিচালনা করেছিলেন স্টিভেন সোডারবার্গ, ছবিতে ক্রিশ্চিয়ানের পাশাপাশি অভিনয় করতে দেখা গিয়েছিল জর্জ ক্লুনি এবং কেট ব্লেঙ্কেটকে।

তাছাড়া 'ইন্ডিয়ানা জোনস' (Indiana Jones) ছবির মাধ্যমেই সারা বিশ্বজুড়ে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। তবে 'ইন্ডিয়ানা জোনস' ফ্রাঞ্চাইজির পঞ্চম এবং শেষ পর্বে হ্যারিসন ফোর্ডের ভূমিকায় ডাবিং করেছিলেন ক্রিশ্চিয়ান অলিভার নিজে।   

আরও পড়ুন: Ira Khan Marriage: উদয়পুরে সাত পাকে বাঁধা পড়বেন ইরা-নূপুর.. সপরিবারে রওনা হলেন আমির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget