এক্সপ্লোর

Hrithik Roshan Birthday: জন্মদিনে অজানা তথ্য, জানেন হৃত্বিক রোশনের আসল নাম কি?

অভিনয়, নাচে তুখোড় হৃত্বিক রোশন (Hrithik Roshan) এক সময় বলিউডে রাজত্ব করেছেন একাই। মাঝে বেশ কিছু ছবি বক্স অফিসে ততটা সাফল্য না পেলেও হৃত্বিক রোশনের জনপ্রিয়তা একই রয়েছে।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের গ্রিক গড হৃত্বিক রোশনের (Hrithik Roshan)। উল্কার গতিতে বলিউডে আগমন হয় তাঁর। প্রথম ছবি থেকেই সুপারস্টার। প্রথম ছবি 'কহো না পেয়ার হ্যায়' বক্স অফিসে ব্যাপক হিট। হৃত্বিক রোশনের আগমনে অস্তিত্ব সঙ্কটে পড়ে যান বলিউডের বহু তারকা। শোনা যায় এমনটাই। অভিনয়, নাচে তুখোড় হৃত্বিক রোশন এক সময় বলিউডে রাজত্ব করেছেন একাই। মাঝে বেশ কিছু ছবি বক্স অফিসে ততটা সাফল্য না পেলেও হৃত্বিক রোশনের জনপ্রিয়তা একই রয়েছে। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক হৃত্বিক রোশন (Hrithik Roshan Birthday) সম্পর্কে অজানা তথ্য।

১. হৃত্বিক রোশনের ডাক নাম যে 'ডুগ্গু', তা তো সকলেই জানেন। কিন্তু জানেন কি এই নাম কার দেওয়া? জানা যায়, অভিনেতার ঠাকুমা তাঁকে এই নাম দিয়েছেন।

২. সহকারী পরিচালক হিসেবে কেরিয়ার শুরু করেন হৃত্বিক রোশন।

৩. 'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিতে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারফর্ম করতে দেখা যায়। স্কাই ডাইভিং, আন্ডারওয়াটার ডাইভিংয়ের মতো স্টান্টে নিজেই পারফর্ম করেছিলেন হৃত্বিক রোশন। শোনা যায় এমনটাই।

আরও পড়ুন - Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া টু'তে কি দেখা যাবে মঞ্জুলিকাকে?

৪. 'দিল চাহতা হ্যায়' ছবিতে অক্ষয় খান্নার চরিত্রে এবং ''ডন'' ছবিতে শাহরুখ খানের জায়গায় পরিচালক ফারহান আখতারের প্রথম পছন্দ ছিলেন হৃত্বিক রোশন। 

৫. হৃত্বিক রোশনের পুরো নাম অনেকেরই জানা নেই। তাঁকে সকলে এই নামেই চেনেন। কিন্তু 'কহো না পেয়ার হ্যায়' তারকার সম্পূর্ণ নাম হৃত্বিক রোশন নাগরাথ।

৬. সাঁতারেও দারুণ পটু অভিনেতা।

৭. অমিতাভ বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, শাহরুখ খান, সলমন খানের পর হৃত্বিক রোশন পঞ্চম ভারতীয় তারকা যাঁর মাদাম ত্যুসোর মিউজিয়ামে মোমের মূর্তি রয়েছে।

৮. বলিউডে সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে প্রথমদিকে থাকে হৃত্বিক রোশমের নাম।

৯. শোনা যায়, ছোটবেলায় নিজের জন্য ডিম আর আলুর চিপস রান্না করতে পছন্দ করতেন হৃত্বিক।

১০. 'কর্ণ অর্জুন' এবং 'কোয়েলা' ছবিতে রাকেশ রোশনের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন হৃত্বিক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget