এক্সপ্লোর

Bhool Bhulaiyaa 2: 'ভুলভুলাইয়া টু'তে কি দেখা যাবে মঞ্জুলিকাকে?

'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ।


মুম্বই: আসছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiya 2)। অক্ষয় কুমারের জুতোয় পা গলিয়ে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। সঙ্গী কিয়ারা আডবাণী (Kiara Advani)। 'ভুলভুলাইয়া'র জনপ্রিয়তার পর এই ছবিকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। জনপ্রিয় ছবির দ্বিতীয় ভাগ কেমন হয়, তা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শক। পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে অনুরাগীরা প্রশ্ন করেছেন যে, 'ভুলভুলাইয়া টু' ছবিতে কি দেখা পাওয়া যাবে মঞ্জুলিকার? যে চরিত্রে বিদ্যা বালানের অভিনয় প্রশংসিত হয়।

'কাহানি' ছবির পর 'ভুলভুলাইয়া' ছবিতে বিদ্যা বালানের 'মঞ্জুলিকা' চরিত্রে অভিনয় খুবই প্রশংসিত হয়। দর্শকের আজও মনে থেকে গিয়েছে 'আমি যে তোমার' গানের দৃশ্যে মঞ্জুলিকা চরিত্রে বিদ্যা বালানের অভিনয় এবং নাচ। তাই 'ভুলভুলাইয়া টু' ছবিতেও মঞ্জুলিকাকে দেখা যাবে কিনা তা জানার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'বিদ্যা বালান এবং পরিচালক অনীশ বাজমির মধ্যের পেশাদার সম্পর্ক তৈরি হয় ২০১১ সালে। যখন পরিচালকের 'থ্যাঙ্ক ইউ' ছবিতে একটি ক্যামিও চরিত্রে এভিনয় করেন বিদ্যা। এরপর তাঁকে দেখা যায় 'ভুলভুলাইয়া'তে।' সম্প্রতি জানা গিয়েছে, 'ভুলভুলাইয়া টু' নির্মাতারা এখনই কোনও খবর দিতে নারাজ যে এই ছবিতে 'মঞ্জুলিকা' চরিত্রের দেখা পাওয়া যাবে কিনা। বিদ্যা বালানই বা সেই চরিত্রে অভিনয় করবেন কিনা, সে সম্পর্কেও অফিসিয়ালি কিছু জানাননি নির্মাতারা। তবে, ঘনিষ্ঠ সূত্রে খবর, 'ভুলভুলাইয়া টু'-তে দেখা যাবে না বিদ্যা বালানকে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বু।

আরও পড়ুন - Esha Gupta Covid Positive: করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী এষা গুপ্তা

প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' নিয়ে খুবই উচ্ছ্বসিত ছবির নায়ক কার্তিক আরিয়ান। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ইতিমধ্যেই ছবির পোস্টার এবং মোশন পোস্টার শেয়ার করেছেন অভিনেতা। শোনা যাচ্ছে চলতি বছর ২৫ মার্চ ছবিটি মুক্তি পেতে পারে সিনেমাহলে। যদিও করোনা পরিস্থিতি যেভাবে ফের মাথাচাড়া দিয়ে বেড়েছে, তাতে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই সিনেমাহল বন্ধ হয়ে গিয়েছে। অনেক ছবিই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। তাই এই ছবির ক্ষেত্রেও সিনেমাহল নাকি ওটিটি প্ল্যাটফর্ম, কোনটা সেই সময় বেছে নেওয়া হবে, তা সময়ই বলবে।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
Pawan Kalyan Divorce: বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
বিয়ে ভাঙছে তারকা রাজনীতিকের, রাশিয়ান মডেলকে বিয়ে করেছিলেন, এই নিয়ে তৃতীয় ডিভোর্স
Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget