এক্সপ্লোর

ফুচকা খাচ্ছেন ইরফান, পুরানো ভিডিও শেয়ার করলেন ছেলে বাবিল

এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। গত বুধবার মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। বিগত দুই বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। লন্ডনে চিকিত্সার পর গত বছর দেশে ফিরেছিলেন ।

    মুম্বই: এখনও অনেকেই বিশ্বাস করতে পারছেন না যে বলিউড অভিনেতা ইরফান খান আর নেই। গত বুধবার মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন তিনি। নিউরোএন্ডোক্রাইন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। বিগত দুই বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। লন্ডনে চিকিত্সার পর গত বছর দেশে ফিরেছিলেন । আংরেজি মিডিয়াম সিনেমার শ্যুটিংও করেছিলেন। গত মার্চে সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন জারি হওয়ায় তা সিনেমা হলগুলিতে বেশিদিন চলেনি। তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র মহলে শোকের ছায়া। এরইমধ্যে ইরফানের ছেলে বাবিল বাবার একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে প্রয়াত অভিনেতাকে ফুচকার স্বাদ উপভোগ করতে দেখা যাচ্ছে।
ভিডিওতে বেশ হাসিখুশি মেজাজে দেখা যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেতাকে। তা দেখে ভাবতেও অবাক লাগছে, এই প্রাণবন্ত অভিনেতা আর নেই। সারা বিশ্বের চলচ্চিত্র মহল প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে। ৩০ বছরের দীর্ঘ কেরিয়ারে ইরফান পান সিংহ তোমর, হাসিল, মকবুল, দ্য লাঞ্চ বক্স, স্ল্যামডগ মিলিয়েনিওর, ইনফার্নো-র অনেক সিনেমায় স্মরণীয় অভিনয় করেছেন। এনএসডি থেকে স্নাতক হওয়ার পর ছোটপর্দায় অভিনয় দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ইরফানের মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে  তাঁর স্ত্রী সুতপা সিকদার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, সারা বিশ্বই যখন ব্যক্তিগত ক্ষতি হিসেবে দেখছে তখন কীভাবে আমি পরিবারের বিবৃতি হিসেবে কীভাবে লিখতে পারি? যখন লক্ষ লক্ষ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন, তখন কীভাবে নিজেকে কীভাবে একলা ভাবতে পারি? সবাইকে আশ্বস্ত করতে চাই যে, এটা কোনো ক্ষতি নয়; এটা লাভ। ও-ই আমাদের শিখিয়েছে কী করে সমস্ত জিনিস থেকে ভালোটা খুঁজে নিতে হয়; আর আমরা সেটাই করব এখন।‘

সেরা শিরোনাম

Bollywood News: ‘ধুরন্ধর’ পুঁজিবাদের ফসল? ভাল সিনেমার আকাল চলছে? ‘পলিটিক্যাল সিস্টেম’কে দুষলেন বলিউডের নামী পরিচালক
‘ধুরন্ধর’ পুঁজিবাদের ফসল? ভাল সিনেমার আকাল চলছে? ‘পলিটিক্যাল সিস্টেম’কে দুষলেন বলিউডের নামী পরিচালক
C Vikram Singh Murdered: মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
মণিপুরী গায়ককে পিটিয়ে খুন দিল্লিতে, বাড়ির সামনে মদ্যপান-হইহল্লার প্রতিবাদ করেছিলেন
National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget