এক্সপ্লোর

Operation Sindoor: এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি হচ্ছে সিনেমা? ভাইরাল পোস্টার ঘিরে প্রশ্ন

Film on Operation Sindoor: আজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি হতে চলা ছবির প্রথম পোস্টার

নয়াদিল্লি: কাশ্মীরের পহেলগাঁওতে যে নারকীয় ঘটনার শিকার হয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ, সেই ঘটনার জবাবি হামলায় পাকিস্তানের দর্পচূর্ণ করে দিয়েছে ভারত। কাশ্মীরের পহেলগাঁতে জঙ্গি হামলা হয়েছিল গত ২২ এপ্রিল। বেছে বেছে খুন করা হয়েছে ২৫ জন হিন্দু পর্যটককে। একজন নিরীহ ঘোড়সওয়ার বাধা দিতে গিয়েছিলেন বলে, তাঁকেও খুন করে জঙ্গিরা। তবে বেছে বেছে কেবল পুরুষদের হত্যা করা হয়েছিল এই ঘটনায়। মহিলা বা শিশুদের কোনও ক্ষতি করা হয়নি। কেবল তাঁদের সাক্ষী রাখা হয়েছিল এই নারকীয় ঘটনার। আর এই ঘটনার পরে প্রমাণিত হয়ে গিয়েছিল, পাকিস্তানের জঙ্গি যোগ। এর ঠিক ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে, এই হামলায় পাকিস্তানের কোনও সাধারণ মানুষকে টার্গেট করা হয়নি। বেছে বেছে কেবলমাত্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন সিঁদুর'। আর এবার, সেই হামলার গল্পই উঠে আসবে বড়পর্দায়!

আজ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি হতে চলা ছবির প্রথম পোস্টার। সেই পোস্টারের ওপরে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুর কথাটি লেখা। সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিঁদুরের যে ছবিটি শেয়ার করে নেওয়া হয়েছিল, তার দ্বিতীয় 'O'-এর মধ্যে রয়েছে একটি সিঁদুর কৌটো ও তার চারিদিকে সিঁদুর ছড়িয়ে রয়েছে। তার নিচে দেখা যাচ্ছে সেনার পোশাক পরিহিত একজন মহিলা। সে তার নিজের কপালে সিঁদুরের টিপ পরছে। নিকি ভিক্কি ভগনানী ফিল্মস এবং দ্য কন্টেন্ট ইঞ্জিনিয়ারের তরফে নাকি তৈরি করা হবে এই ছবি। ছবিটির পরিচালনা করবেন উত্তম নীতিন।

সেলিব্রিটি ফটোগ্রাফার মানব মঙ্গলানি সোশ্যাল মিডিয়ায় এই সিনেমার পোস্টারটি শেয়ার করেছিলেন। তবে কিছুক্ষণ পরে তা সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। তবে পোস্টারটি যতক্ষণ ছিল, তার মধ্যেই সেটি ভাইরাল হয়ে যায়। পোস্টারে লেখা ছিল, 'ভারত মাতা কি জয়'। এই পোস্টার ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। অনেকে যেমন এই উদ্যোগের প্রশংসা করেছেন, অনেকে আবার লিখেছেন, 'এখনও অভিযান শেষ হয়নি। এই মধ্যেই ছবি ও ঘোষণা করা হয়ে গেল!'  

তবে সিনেমাটি আদৌ তৈরি হচ্ছে কি না, বা সেই ছবিতে কে কে অভিনয় করবেন সবটা নিয়েই এখনও ধোঁয়াশা রয়েছে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

Operation Sindoor: এবার 'অপারেশন সিঁদুর' নিয়ে তৈরি হচ্ছে সিনেমা? ভাইরাল পোস্টার ঘিরে প্রশ্ন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget