এক্সপ্লোর

Sushmita Sen: 'হট্টগোল' থেকে বহু দূরে, ব্য়ক্তিগত জীবন নিয়ে অহেতুক কাটাছেঁড়া নিয়েই কি মুখ খুললেন সুস্মিতা?

Sushmita Sen New Post: ছবি তোলার কৃতিত্ব সুস্মিতা দিয়েছেন ছোট মেয়ে আলিসা সেনকে। ছবির ক্যাপশনই নজর কেড়েছে। ক্যাপশন শেষে তাঁর চেনা ঢঙে হ্যাশট্যাগে লিখলেন 'দুগ্গা দুগ্গা'।

নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন (Sushmita Sen)। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ও কমিশনার ললিত মোদির (Lalit Modi) সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় ওঠে। আর এসবের মাঝেই এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন অভিনেত্রী।

সুস্মিতার ইঙ্গিতপূর্ণ পোস্ট

ললিত মোদির ছবি পোস্টের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে, তাহলে কি অবশেষে বিয়ে সেরে ফেললেন সুন্দরী অভিনেত্রী? কিন্তু সেই জল্পনায় জল ঢেলে সুস্মিতা সেন পরিষ্কার লেখেন যে তিনি বিয়ে করেননি এখনও। এমনকী হাতে নেই কোনও এনগেজমেন্টের আংটিও। 

এরপরই সুস্মিতা আরও একটি ছবি পোস্ট করেছেন গতকাল। সেই ছবিতে দেখা যাচ্ছে সামনে নীল সমুদ্র। তার পাড়ে সাদা ধবধবে কাফতান পরে দাঁড়িয়ে প্রাক্তন বিশ্ব সুন্দরী। তুলে বেঁধেছেন চুল। মলদ্বীপে থাকাকালীন ছবিটা তোলা তা বেশ স্পষ্ট। 

ছবি তোলার কৃতিত্ব দিয়েছেন ছোট মেয়ে আলিসা সেনকে। ছবির ক্যাপশনই নজর কেড়েছে। লিখেছেন, 'আহ্ প্রশান্তি এবং হট্টগোলকে থামানোর ক্ষমতা!!' ক্যাপশন শেষে তাঁর চেনা ঢঙে হ্যাশট্যাগে লিখলেন 'দুগ্গা দুগ্গা'।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

তাঁর এই পোস্টের পর অনেকেই মনে করছেন যে 'হট্টগোল' লেখার মধ্যে অন্য ইঙ্গিত আছে। ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রোল পোস্ট হচ্ছে সেসবকে উদ্দেশ্য করেই কি তবে এমন কথা সুস্মিতার? আত্মরক্ষার্থেই কি তবে 'নয়েস ক্যান্সেলেশন' বেছে নিলেন তিনি?

গত, ১৪ জুলাই, ট্যুইটারে একগুচ্ছ ছবি শেয়ার করে নিজের জীবনের নতুন শুরুর কথা ঘোষণা করেন ললিত মোদি। তিনি লেখেন, 'মলদ্বীপ ভ্রমণের পরে সদ্য লন্ডনে ফিরলাম। পরিবারের সঙ্গে সময় কাটালাম আর হ্যাঁ, আমার স্ত্রী সুস্মিতা সেনের কথা তো আলাদা করে বলতেই হবে। আমার জীবনের নতুন শুরু হল।'

আরও পড়ুন: Laksh Singh Limbachiya: জাদুর দুনিয়ায় হাজির নয়া হ্যারি পটার, একরত্তি লক্ষ্যের ছবি পোস্ট ভারতী-হর্ষের

প্রথম ট্যুইটে সুস্মিতাকে 'স্ত্রী' বলে উল্লেখ করলেও পরের ট্যুইটেই বিষয়টি পরিষ্কার করে দেন ললিত মোদি। ফের তিনটি ছবি দিয়ে তিনি লেখেন, 'একটা কথা স্পষ্ট করে দিতে চাই, আমরা কেবল একে অপরের সঙ্গে ডেট করছি। বিয়ে করিনি। তবে আশা রাখি একদিন বিয়েও হবে।'

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget