এক্সপ্লোর

Ranveer Singh: এবার কি হলিউডে রণবীর সিংহ?

Bollywood Celebrity Updates: বিতর্ক যে রণবীর সিংহের কেরিয়ারে কোনও প্রভাব ফেলেনি, তা ফের দেখা গেল। সম্প্রতি শোনা যাচ্ছে, এবার হলিউড পাড়ি দিতে চলেছেন অভিনেতা।

মুম্বই: গত কয়েকদিনে বার-বার খবরের শিরোনামে এসেছেন বলিউড (Bollywood) অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। ছবির প্রসঙ্গে নয়, বরং তাঁর নগ্ন ফোটোগ্রাফিকে কেন্দ্র করে ছড়ায় বিতর্ক। গত সপ্তাহেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। যেখানে নগ্ন ফোটোশ্যুটে দেখা যায় রণবীর সিংহকে। তাঁর বিতর্কিত বিভিন্ন ছবি দেখে কেউ তাঁর প্রশংসা করেছেন। আবার কেউ তাঁকে সমর্থন করেননি। ইতিমধ্যেই সেই ফোটোশ্যুটকে কেন্দ্র করে রণবীর সিংহের নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। মুম্বইসহ বিভিন্ন জায়গায় তাঁর ওই ফোটোশ্যুটকে কেন্দ্র করে এফআইআরও দায়ের হয়েছে। তবে, সেই সমস্ত বিতর্ক যে রণবীর সিংহের কেরিয়ারে কোনও প্রভাব ফেলেনি, তা ফের দেখা গেল। সম্প্রতি শোনা যাচ্ছে, এবার হলিউড (Hollywood) পাড়ি দিতে চলেছেন অভিনেতা।

রণবীর সিংহের হলিউড যাত্রা-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, হলিউডের প্রথম সারির এক পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর সিংহ। তাঁকে শীঘ্রই হলিউডের এক ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে। ঘনিষ্ঠ সূত্রে খবর, 'রণবীরের জন্য এটা একটা বড় সুযোগ। বিগ বাজেট অ্যাকশনধর্মী সিরিজের জন্য প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। হলিউডের অ্যাকশন সুপারস্টার হিসেবে রণবীরকে দেখা যাওয়ার একটা বড় প্রোজেক্ট সামনে আসতে চলেছে। দীর্ঘদিন ধরে তিনি যে পারফর্ম করে আসছেন, তার উপর নির্ভর করেই সেই প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। ভারতে পপ কালচারের বিভিন্ন দিক তিনি তুলে ধরেছেন। ভারতীয়রা ছাড়াও আমরা সকলেই জানি যেভাবে তিনি নিজের জীবন যাপন করেন।'

আরও পড়ুন - Shamshera: কী কারণে ব্যর্থ 'শামশেরা'? মুখ খুললেন সঞ্জয় দত্ত

ঘনিষ্ঠ সূত্রে আরও দাবি করা হচ্ছে, 'এটা কোনও বড় চমক নয় যে, প্রথমবার হলিউডের বিনোদন জগত থেকে ভারতীয় কোনও তারকার সঙ্গে কাজ করা হতে চলেছে। এর আগেও বহু ভারতীয় হলিউডে কাজ করেছেন। তবে, হলিউডে অ্যাকশন সুপারস্টার হিসেবে দেখা যেতে পারে রণবীরকে। শীঘ্রই এই প্রোজেক্ট ফ্লোরে যেতে চলেছে। রণবীর বর্তমানে রোহিত শেট্টির 'সার্কাস', কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' এবং আরও বেশ কিছু ছবির কাজ করছেন। তিনি সামনেই আরও বেশ কয়েকটি প্রোজেক্টের ঘোষণা করবেন। তাই একাধিক প্রোজেক্টে কাজ থাকার কারণে সময় নিয়ে কিছুটা এদিক-ওদিক হবেই। আমরা আশা করছি তিনি সমস্ত ছবির কাজ সঠিকভাবে সামলাবেন। আর রণবীর সিংহকে হলিউড প্রোজেক্টে দেখতে আমরা সকলেই উন্মুখ হয়ে রয়েছি।'

সেরা শিরোনাম

Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Kavya Maran: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাব্য মারান? গুঞ্জনে সিলমোহর পড়ল এবার?
Chaiti Ghoshal: 'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
'নতুন প্রজন্ম বাংলায় কাজ না পেয়ে, মুম্বই চলে যাচ্ছে! টলিউড আর কবে বুঝবে?', প্রশ্ন চৈতি ঘোষালের?
Rahul-Ushashi: সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ
সিরিজে প্রথম রাহুল-উষসীর জুটি! দীর্ঘদিনের বন্ধুত্বের পরে, একসঙ্গে প্রথম কাজ

ভিডিও

CM Suvendu Adhikari: 'আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা', আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live
Abhishek Banerjee: অভিষেকের PA-র খোঁজে তল্লাশি, ফুটেজ সংরক্ষণের নির্দেশ
BJP News: 'রেলে শুধু হিন্দু চড়ে, মুসলমান চড়ে না, শামসির রেললাইন উপড়ে দেওয়া হল',বললেন মুখ্যমন্ত্রী
Tmc News | ধর্মতলায় মাপজোক, 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR | ABP Ananda LIVE
Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা',মন্তব্য অগ্নিমিত্রা পালের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget