এক্সপ্লোর

Shamshera: কী কারণে ব্যর্থ 'শামশেরা'? মুখ খুললেন সঞ্জয় দত্ত

Sanjay Dutt: ছবির ব্যর্থতা নিয়ে আগেই মুখ খুলেছেন পরিচালক কর্ণ মলহোত্র। আর এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত।

মুম্বই: প্রত্যাশা অনেক থাকলেও বক্স অফিসে সাফল্য পেল না রণবীর কপূরের (Ranbir Kapoor) 'শামশেরা' (Shamshera)। মুক্তি পাওয়ার দিন ১০ কোটির সামান্য বেশি টাকা বক্স অফিস কালেকশন হলেও, যত দিন এগিয়েছে, তত মুখ থুবড়ে পড়েছে। ছবির ব্যর্থতা নিয়ে আগেই মুখ খুলেছেন পরিচালক কর্ণ মলহোত্র। আর এবার মুখ খুললেন অভিনেতা সঞ্জয় দত্ত (Sanjay Dutt)। যাঁকে এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।

'শামশেরা'র ব্যর্থতা প্রসঙ্গে সঞ্জয় দত্ত-

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, 'শামশেরা' ছবিটি তৈরি করতে ১৫০ কোটি টাকা খরচ হয়েছে। আর প্রথম সপ্তাহের শেষে কম-বেশি ৪০ কোটি টাকা বক্স অফিস কালেকশন হয়েছে। যশরাজ ফিল্মসের এই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক ছিল। আশা করা গিয়েছিল যে, যশরাজ ফিল্মসের আগের দুটি ছবির তুলনায় কিছুটা আলাদা হতে চলেছে 'শামশেরা'। দীর্ঘ চার বছরের বিরতি কাটিয়ে পর্দায় ফিরেছেন রণবীর কপূর। তাই অভিনেতার অনুরাগী থেকে নির্মাতারা প্রত্যেকেই ছবিটিকে নিয়ে আশাবাদী ছিলেন। সম্প্রতি সঞ্জয় দত্ত 'শামশেরা'র ব্যর্থতা নিয়ে লেখেন, 'একটা ছবি তৈরি হয় অভিনয়ের প্যাশন থেকে। গল্প বলার প্যাশন। যে চরিত্রগুলোকে আপনারা কখনও দেখেননি, তাঁদের বাস্তব জীবনের কাছে তুলে ধরার। 'শামশেরা' এমনই একটি পরিশ্রম যা আমরা করেছি। এটা এমনই একটা ছবি যা তৈরি হয়েছে রক্ত, ঘাম, চোখের জল দিয়ে। এটা একটা স্বপ্ন যা আমরা পর্দায় দেখিয়েছি। ছবি তৈরি হয় দর্শকদের জন্য। আর প্রতিটা ছবিই নিজের দর্শক খুঁজে পায়। কখনও তা তাড়াতাড়ি, কখনও তা দেরিতে।'

আরও পড়ুন - Dunki: 'ডাঙ্কি' ছবির সেট থেকে শাহরুখ-তাপসীর ফার্স্ট লুক ফাঁস

ছবির ব্যর্থতা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে পরিচালক কর্ণ মলহোত্রকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি জানিয়েছেন যে, কর্ণ মলহোত্র তাঁর কাজ করা সেরা পরিচালকদের মধ্যে অন্যতম। সঞ্জয় দত্ত আরও লিখছেন, 'বহু মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া হিসেবে ঘৃণা পেয়েছে 'শামশেরা'। এই ঘৃণা তাঁদের থেকে এসেছে, যাঁরা ছবিটাই দেখেননি। আমার ভাবতেই ভয়ঙ্কর লাগছে যে, মানুষ কীভাবে পরিশ্রমকে শ্রদ্ধা না জানাতে পারে। ছবি নির্মাতা হিসেবে কর্ণর প্রশংসা না করে পারছি না। এর সঙ্গে ও যেমন মানুষ, তারও প্রশংসা করছি। আমার দেখা সেরা পরিচালকদের মধ্যে একজন ও। গত চার দশকে আমার দীর্ঘ কেরিয়ারে আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে ও সেরা একজন। 'অগ্নিপথ'-এ কাঞ্চা চিন্নাকে যেভাবে পর্দায় তুলে ধরেছিলাম, তারপর 'শামশেরা'তেও ও আমার উপর ভরসা করেছিল। সেই একই পরিশ্রম দিয়ে শুদ্ধ সিংহকে পর্দায় নিয়ে আসতে চেয়েছিলাম। সাফল্য, ব্যর্থতা ছাড়াই কর্ণ আমার পরিবারের মতো। সবসময়ই ওর সঙ্গে কাজ করতে গর্ববোধ করি। আমি সবসময় ওর পাশে আছি।' শেষে গানের লাইন ধরে সঞ্জয় দত্ত লেখেন, 'কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহেনা...'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget