এক্সপ্লোর

Jackky Bhagnani Production House: দীর্ঘদিন ধরে মিলছে না বেতন, হয়রানির শিকার! জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ কর্মীদের

'Pooja Entertainment': কাজ করিয়ে নিয়ে প্রাপ্য না মেটানোর অভিযোগ, টাকা চাইলে হয়রানির শিকার! 'পূজা এন্টারটেনমেন্ট'-এর বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ কর্মীর। পাশে পেলেন একাধিক কর্মীকে।

নয়াদিল্লি: প্রযোজক জ্যাকি ভাগনানির (Jackky Bhagnani) সংস্থা 'পূজা এন্টারটেনমেন্ট'-এর (Pooja Entertainment) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব সংস্থার কর্মীরা। তাঁদের মূল অভিযোগ, সংস্থার তরফে বিগত বেশ অনেকদিন ধরেই ঠিক মতো প্রাপ্য টাকাপয়সা (delay in payment) দেওয়া হচ্ছে না। আর কী অভিযোগ?

জ্যাকি ভাগনানির সংস্থার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ কর্মীদের

সম্প্রতি এই সংস্থার কিছু কর্মী সোশ্যাল মিডিয়া বিশেষত ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়েছেন তাঁরা তাঁদের প্রাপ্য পেমেন্ট পেতে সমস্যার সম্মুখীন হচ্ছেন সংস্থার তরফে। এই দেরির জন্য রীতিমতো বিরক্ত তাঁরা, এবং সেই ক্ষোভ তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। এত বড় সংস্থার তরফে এমন ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন তাঁরা। 

ক্রু সদস্য রুচিতা কাম্বলে ইনস্টাগ্রামে একটি লম্বা পোস্ট লেখেন। এমনকী তিনি অন্যদের অনুরোধ করেন যে এই সংস্থার সঙ্গে যেন তাঁরা কাজ না করেন। সংস্থার মালিক জ্যাকি ও তাঁর বাবা বাসু ভাগনানি। তিনি লেখেন, 'এই ধরনের পোস্ট করার মতো মানুষ নই কিন্তু কখনও কখনও সকলেরই জমা কথা বের করার প্রয়োজন পড়ে! আমার টিম ও ক্রু-কে নিজেদের কষ্ট করে উপার্জিত টাকা পাওয়ার জন্য দিন থেকে রাত একাধিক সমস্যার মুখে পড়তে দেখে এই পোস্টটা করতে বাধ্য হচ্ছি। এই অল্পবয়সী মেয়েদের নিছক হতাশা পড়ুন যাঁরা 'পূজা এন্টারটেনমেন্ট'-এর সম্পূর্ণ অবহেলা এবং নিছক অব্যবসায়িক, অনৈতিক আচরণের শিকার যা আমরা সবাই অনেকদিন ধরে সহ্য করে আসছি, তা নিখুঁতভাবে বলেছেন।'


Jackky Bhagnani Production House: দীর্ঘদিন ধরে মিলছে না বেতন, হয়রানির শিকার! জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ কর্মীদের

সেই পোস্টে দাবি করা হয়েছে একটি কাজ শেষ হওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে সেই পাওনা টাকা মিটিয়ে দেওয়ার কথা হয়েছিল, যা তাঁর মতে 'অত্যন্ত অপেশাদার' ব্যবহার। কিন্তু এখানেই শেষ নয়। ওই পোস্টে দাবি করা হয়েছে যে, নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরেও একজন থেকে অন্যজনের কাছে অনুরোধই সার হয়েছে, টাকা মেলেনি। ওই কর্মীর কথায় সকলে ধৈর্য্য ধরে অপেক্ষা করেছে কারণ তাঁরা 'সিনেমা তৈরির প্যাশন' নিয়ে কাজে নেমেছেন। তবে এরপরেই বিস্ফোরক ওই কর্মী বলেন, 'কিন্তু এই আবেগের এভাবে সদ্ব্যবহার করা মেনে নেওয়া যায় না। টাকা পাওয়ার কোনও আশা নেই কিন্তু এই পোস্টটা অগুন্তি মানুষকে 'পূজা এন্টারটেনমেন্ট', জ্যাকি ভাগনানি, বাসু ভাগনানির দ্বারা চালিয়ে আসা এই প্রতারণামূলক কাজের ব্যাপারে সতর্ক করার জন্য এবং ওঁদের সঙ্গে কাজ না করাই শ্রেয়।' তিনি এই পোস্টটি ছড়িয়ে দেওয়ার অনুরোধও করেছেন। 


Jackky Bhagnani Production House: দীর্ঘদিন ধরে মিলছে না বেতন, হয়রানির শিকার! জ্যাকি ভাগনানির প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ কর্মীদের

এই পোস্টের পর আরও এক কর্মীও এগিয়ে এসেছেন অভিযোগ নিয়ে। যদিও প্রযোজনা সংস্থার নাম না নিয়ে তিনি লেখেন, 'আমি বছর ২ আগে একটি নামী প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছিলাম। আমি এবং আমার সঙ্গে কাজ করা আরও অন্তত ১০০ জন কর্মী এখনও আমাদের প্রাপ্যের (২ মাসের বেতন) জন্য ২ বছর ধরে অপেক্ষা করছি। অথচ অভিনেতাদের সঙ্গে সঙ্গে প্রাপ্য মিটিয়ে দেওয়া হয় কারণ তাঁরা অভিনেতা। কোনও প্রযোজকের কাছে আমাদের প্রশ্নের কোনও উত্তর নেই, আমার পরিশ্রম করে আয় করা টাকা কোথায়? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার পরিশ্রম করে আয় করা টাকা আমি কবে পাব?'

তাঁদের পাশে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়ার একাধিক নেটিজেন। একজন কমেন্টে লেখেন, 'এটা আমার সঙ্গেও হচ্ছে এবং আমি আমার টাকার ব্যাপারে জিজ্ঞেস করলে প্রযোজকেরা ফোন ধরছেন না।' অপর একজন লেখেন, 'ওঁরা নিঃসন্দেহে সবচেয়ে খারাপ। ওঁরা মনে করে যে আউটডোর লোকেশনে প্লেনে করে নিয়ে যাওয়াই যথেষ্ট। এরপরেও তারা ক্রুয়ের জন্য খাবারের ব্যবস্থাও করতে পারে না তারা। এখন কর্মীদের টাকাও আটকে রেখেছে। দুঃখজনক, কিন্তু তোমার টিমের মাথার ওপরেও অনেকটা নির্ভর করে।'

আরও পড়ুন: SRK-Samantha: এবার সামান্থার সঙ্গে জুটি বাঁধবেন কিং খান? পরিচালনায় রাজকুমার হিরানি!

১৯৮৬ সালে তৈরি 'পূজা এন্টারটেনমেন্ট' নামক এই প্রযোজনা সংস্থা 'কুলি নং ১', 'বিবি নং ১', 'রংরেজ', 'শাদি নং ১', 'জওয়ানি জানেমন'-এর মতো একাধিক প্রজেক্টের প্রযোজনা করেছে। তাদের প্রযোজিত শেষ ছবি অক্ষয় কুমার, টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ', যা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget