এক্সপ্লোর

SRK-Samantha: এবার সামান্থার সঙ্গে জুটি বাঁধবেন কিং খান? পরিচালনায় রাজকুমার হিরানি!

New Movie Update: 'ডাঙ্কি' তৈরির পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। সূত্রের খবর, আগামী ছবি সই করেছেন কিং খান, আর বিপরীতে নাকি সামান্থা।

নয়াদিল্লি: দক্ষিণের 'লেডি সুপারস্টার' নয়নতারার (Nayanthara) সঙ্গে জুটি বাঁধার পর এবার সামান্থা রুথ প্রভুর (Samantha Ruth Prabhu) সঙ্গে পর্দায় দেখা যাবে বলিউডের বাদশাহ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। ছবির পরিচালনায় নাকি রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। এমনই খবর মিলছে। 'ডাঙ্কি'র (Dunki) পর ফের একসঙ্গে কিং খানের সঙ্গে কাজ রাজু হিরানির, সঙ্গী সামান্থা, খবর ছড়াতেই উত্তেজনার পারদ চড়ছে। 

এবার শাহরুখ-সামান্থা জুটি? কী বিষয়ে তৈরি হবে ছবি?

'ডাঙ্কি' তৈরির পর ফের একসঙ্গে কাজ করবেন রাজকুমার হিরানি ও শাহরুখ খান। সূত্রের খবর, আগামী ছবি সই করেছেন কিং খান, আর বিপরীতে নাকি সামান্থা। শোনা যাচ্ছে অ্যাকশন, রহস্য ও দেশাত্মবোধে ভরপুর হবে এই ছবি। তবে এই ছবি সম্পর্কে বিস্তারিত তথ্য অবশ্যই এখনও মেলেনি। তার জন্য নিঃসন্দেহে অপেক্ষার প্রহর গুনতে হবে অনুরাগীদের। 

যদি এই সমস্ত খবর সত্যি হয়, তাহলে অবশ্যই অনুরাগীদের জন্য উপভোগ্য কিছুই আসতে চলেছে। পর্দায় সাধারণ মানুষের আবেগ ফুটিয়ে তুলতে রাজু হিরানির জুড়ি মেলা ভার। সেই সঙ্গে যে কোনও অভিনেতার মধ্যে থেকে অভিনয়ের সেরাটা বের করে আনতে সিদ্ধহস্ত তিনি। অন্যদিকে, বেশ কিছুদিনের বিরতিতে রয়েছেন সামান্থা। এটি তাঁর কামব্যাক প্রজেক্ট হলে তা নিঃসন্দেহে একটি সোনার সুযোগ।

কাজের ক্ষেত্রে, শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছে রাজকুমার হিরানি পরিচালিত 'ডাঙ্কি' ছবিতে। বক্স অফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি এবং বিশ্বজুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০২৩ সালে মুক্তি পাওয়া শাহরুখের তৃতীয় ছবি ছিল এটি। প্রায় ৪ বছরের বিরতির পর ফিরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেন তিনি। যদিও দুর্দান্ত ২০২৩-এর পর ২০২৪ সালে সম্ভবত তাঁর কোনও মুক্তি নেই। কোনও আসন্ন ছবির ঘোষণাও করেননি তিনি। তবে জানিয়েছিলেন শ্যুটিং শুরুর কথা। এছাড়া সূত্রের খবর, 'কেজিএফ' তারকা যশের পরবর্তী 'টক্সিক' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় 'কিং' তৈরির কাজ চলছে বলে খবর। সূত্রের এও খবর যে এই ছবিতে তাঁকে মেয়ে সুহানার সঙ্গে কাজ করতে দেখা যাবে, এবং তেমন হলে এটিই সুহানার বড়পর্দায় ডেবিউ ছবি হবে। 

আরও পড়ুন: Sonakshi-Zaheer Marriage: বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন অভিনেত্রী সোনাক্ষী সিন্হা? কী বললেন হবু শ্বশুর?

অন্যদিকে, ২০২৩ সালে 'খুশি' ছবিতে বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে শেষ দেখা গিয়েছিল সামান্থা রুথ প্রভুকে। মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর কাজ থেকে বেশ কিছুদিনের বিরতি নেন 'দ্য ফ্যামিলি ম্যান ২' অভিনেত্রী। এরপর তাঁকে বরুণ ধবনের বিপরীতে 'সিটাডেল ইন্ডিয়া'য় দেখা যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget