এক্সপ্লোর

Jalsa Twitter Review: কেমন হল বিদ্যা-শেফালির 'জলসা'? ছবি দেখে কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

'জলসা' নিয়ে অনেক প্রত্যাশা ছিল নির্মাতাদের। এখন মুক্তি পাওয়ার পর কেমন লাগল দর্শকদের? বহু নেট নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি দেখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুম্বই: বিদ্যা বালান (Vidya Balan) এবং শেফালি শাহ (Shefali Shah)। দুজনেই নানা ধরনের চরিত্রে অভিনয় করতে দক্ষ। কমেডি হোক কিংবা সিরিয়াস চরিত্র, যেকোনও কিছুতেই নিজেদের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলতে পারেন তাঁরা। আজ অন্যান্য ছবির পাশাপাশি মুক্তি পেল দুই অভিনেত্রীর ছবি 'জলসা' (Jalsa)। যদিও ছবিটি সিনেমা হলে নয়। মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লম ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। 'জলসা' নিয়ে অনেক প্রত্যাশা ছিল নির্মাতাদের। এখন মুক্তি পাওয়ার পর কেমন লাগল দর্শকদের? বহু নেট নাগরিক নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবি দেখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।

'জলসা' দেখার পর থেকে ছবির প্রশংসায় পঞ্চমুখ বেশিরভাগ নেট নাগরিক। কেউ লিখেছেন, 'বিদ্যা-শেফালি জুটি কখনও হতাশ করেনি। আর 'জলসা' ছবিটি অসাধারণ হয়েছে। ছবির গল্প এবং বিদ্যা বালান ও শেফালি শাহর অভিনয় ছাড়াও উল্লেখযোগ্য এই ছবির গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিক।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'খুব সহজেই হিন্দি সেরা ছবির তালিকায় জায়গা করে নেবে 'জলসা'। ছবিতে বিদ্যা বালান অসাধারণ। শেফালি শাহ সবসমই প্রশংসনীয় অভিনয় করেন। অবশ্যই দেখা দরকার এই ছবি।' যদিও নেতিবাচক প্রতিক্রিয়াও পেয়েছে 'জলসা'। এক নেট নাগরিক লিখেছেন, 'প্রথম পনেরো মিনিট পর 'জলসা' অত্যন্ত একঘেয়ে লেগেছে। বিদ্যা বালানের অভিনয় একইরকম দুর্দান্ত। কিন্তু বাকি কিছু ততটাও জমাতে পারল না।'

আরও পড়ুন - Bachchan Pandey Twitter Review: 'বচ্চন পাণ্ডে' দেখার পর কী প্রতিক্রিয়া নেট নাগরিকদের?

প্রসঙ্গত, এই ছবি সম্পর্কে বিদ্যা বালান বলেছিলেন, 'আমার প্রতিটি চলচ্চিত্রে চেষ্টা করি একটি নতুন গল্প বলার এবং আমি এখনও পর্যন্ত যে চরিত্রে অভিনয় করেছি তার থেকে ভিন্ন ব্যক্তি হওয়ার চেষ্টা করেছি। 'জলসা' তেমনই একটি ছবি। 'জলসা' আমাকে ধূসর বর্ণের মধ্যে ঢোকার সুযোগ দিয়েছে এবং একজন অভিনেতা হিসাবে আমার জন্য বেশ চ্যালেঞ্জিং, সমৃদ্ধ এবং পরিপূর্ণ অভিজ্ঞতা।' এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন 'তুমহারি সুলু' খ্যাত সুরেশ ত্রিবেনী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget