এক্সপ্লোর

Jawaan OTT Release: বক্সঅফিসে ৬০০ কোটির ব্যবসা, ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পাচ্ছে 'জওয়ান'!

Jawaan OTT Release News: 'জওয়ান'-এর জন্য ভালবাসার বন্যায় ভাসছেন শাহরুখ, সোশ্যাল মিডিয়ায় তৈরি হচ্ছে নতুন নতুন গল্প।

কলকাতা: বক্সঅফিসে একের পর এক ছক্কা হাঁকাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'জওয়ান' (Jawan)। আর ইতিমধ্যেই নাকি বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর ওটিটি স্বত্ত্ব! মুক্তির ৫০ থেকে ৬০ দিনের মাথায় নাকি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান', তবে এখনও পর্যন্ত সঠিকভাবে কোনও একটি দিন ঘোষণা করা হয়নি। 

শোনা যাচ্ছে, ২৫০ কোটি টাকায় নেটফ্লিক্সে (Netflix)-এ বিক্রি হয়ে গিয়েছে 'জওয়ান'-এর স্বত্ব। কয়েকমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'জওয়ান'। অন্যদিকে, বক্সঅফিসের দিকে নজর দিলে, ইতিমধ্যেই ৬০০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'জওয়ান'। শাহরুখ-নয়নতারার এই ছবি বক্সঅফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করছে। 

'জওয়ান' ছবিতে শাহরুখ খান, নয়নতারা (Nayanthara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi) ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মলহোত্র, প্রিয়মণি, লেহর, আলিয়া কুরেশি প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। 

অন্যদিকে, 'জওয়ান'-এর জন্য ভালবাসার বন্যায় ভাসছেন শাহরুখ। সম্প্রতি 'এক্স'-এ এক শাহরুখ অনুরাগী, একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে এক ৮৫ বছর বয়সী বৃদ্ধা তাঁর প্রিয় অভিনেতা শাহরুখ খানের 'জওয়ান' দেখতে গেছেন প্রেক্ষাগৃহে। তিনি বাদশাহর কোনও ফিল্ম মিস করেন না। ফলে 'জওয়ান' মুক্তি পেতে নাতিকে অনুরোধ করেন তাঁকে প্রেক্ষাগৃহে নিয়ে যাওয়ার জন্য। তাঁকে ভিডিওয় বলতে শোনা যায়, 'আমি 'জওয়ান' দেখতে এসেছি। তোমরা তো আমাকে নিয়ে আসতে চাইছিলে না। কিন্তু আমি বললাম যে আমি তো যাবই। শাহরুখ খানের ছবি আমার খুব পছন্দ, আমার সব সিনেমা ভাল লাগে।' শেষে এও জানান যে 'জওয়ান' তাঁর বেশ ভাল লেগেছে।

এই ভিডিও আপলোড করা হয়েছে উদয়ন শুক্লা নামে এক নেটিজেনের হ্যান্ডল থেকে। তিনি লেখেন, 'প্রিয় শাহরুখ খান, আমার ৮৫ বছর বয়সী ঠাকুমা তোমার সবচেয়ে বড় ফ্যান, আমরা যাতে তাঁকে সিনেমাটা দেখতে নিয়ে যাই, সেই ব্যাপারে নিশ্চিত করেছে। ওঁর 'জওয়ান' খুব পছন্দ হয়েছে এবং উনি তোমাকেও খুব ভালবাসেন।'

এমন মিষ্টি ভিডিওর ঝটপট উত্তর দিতেও দেরি করেননি বাদশাহ। এই ভিডিও পুনরায় শেয়ার করে তিনি লেখেন, 'ঠাকুমাকে ধন্যবাদ... ওঁর জন্য অনেক ভালবাসা এবং আমি আশা করছি যেন ভবিষ্যতেও নিজের ফিল্ম দিয়ে ওঁর মুখে হাসি ফুটিয়ে যেতে পারি।'

আরও পড়ুন: Iman Chakraborty Birthday: জন্মদিনে সুখবর! ইমনের গলায় শোনা যাবে কালিকাপ্রসাদের অপ্রকাশিত লোকগীতি

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget