এক্সপ্লোর

'Jawan': জাতীয় চলচ্চিত্র দিবসে ফের ঊর্ধ্বমুখী ব্যবসা, বক্স অফিসে ঝড় তুলল শাহরুখের 'জওয়ান'

Shah Rukh Khan: এমনিতেই বক্স অফিসে একটানা দুর্দান্ত ব্যবসা করে চলেছে এই ছবি। তবে বিগত কিছুদিন ধরেই এই ছবির আয় ঘুরছিল ৭০ থেকে ৮০ লক্ষের মধ্যে। এবার ফের সেই আয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী হল ১৩ অক্টোবর।

নয়াদিল্লি: ১৩ অক্টোবর, দেশজুড়ে পালিত হয়েছে 'জাতীয় চলচ্চিত্র দিবস' (National Cinema Day)। আর এই বিশেষ দিনে বক্স অফিসে ঝড় তোলে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan Box Office Collection)। এই একদিনে কত টাকার ব্যবসা করল অ্যাটলির ছবি? 

জাতীয় চলচ্চিত্র দিবসে দুর্ধর্ষ ব্যবসা 'জওয়ান' ছবির

শাহরুখ খানের 'জওয়ান' ফের আগুন ধরালো বক্স অফিসে। জাতীয় চলচ্চিত্র উৎসবে প্রচুর পরিমাণে বিক্রি হল এই ছবির টিকিট। 

এমনিতেই বক্স অফিসে একটানা দুর্দান্ত ব্যবসা করে চলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত ছবি। বিগত কিছুদিন ধরেই এই ছবির আয় ঘুরছিল ৭০ থেকে ৮০ লক্ষের মধ্যে। তবে ফের সেই আয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী হল ১৩ অক্টোবর। দেশজুড়ে এদিন জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়েছে। এদিন 'জওয়ান' আয় করেছে ৫ কোটি টাকা। আপাতত দেশের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩২.২৪ কোটি টাকায়। ১৩ অক্টোবর, অ্যাটলির ছবির হিন্দি সংস্করণের দখল ছিল ৬১.৫৩ শতাংশ। 

প্রেক্ষাগৃহে টানা ৫ সপ্তাহ ধরে চলছে 'জওয়ান'। ১৩ তারিখ চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে সমস্ত টিকিটের দাম কমিয়ে করা হয় ৯৯ টাকা। আর তাতেই কেল্লাফতে! এই ছবির টিকিট বাড়ল হুড়মুড়িয়ে। প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' অনুযায়ী, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি হয়ে উঠেছে যার মোট আয়ের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ১১২৫.২০ কোটি টাকার গণ্ডি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Red Chillies Entertainment (@redchilliesent)

৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় 'জওয়ান'। একের পর এক রেকর্ড ভাঙে এই ছবি। বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত শাহরুখেরই 'পাঠান' ছবির রেকর্ডও ভাঙে 'জওয়ান'। দেশে 'পাঠান' আয় করে ৫৪৩ কোটি টাকা ও বিশ্বে ১০৪৩ কোটি। যদিও সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে 'জওয়ান'। তবে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আমির খান অভিনীত 'দঙ্গল', বিশ্বে আয়ের পরিমাণ যার ২০০০ কোটি টাকা। 

শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'জওয়ান' প্রথম দিনে দেশে ব্যবসা করে ৭৫ কোটি টাকার। এমনকী 'মিশন রানিগঞ্জ', 'ফুকরে ৩' বা 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর মতো নতুন ছবির মুক্তিও 'জওয়ান' ছবির ব্যবসায় আঁচ ফেলতে পারেনি। 

এরপর বড়দিনে ২০২৩ সালের তৃতীয় মুক্তি নিয়ে আসছেন শাহরুখ খান। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন তিনি। আসছে 'ডাঙ্কি'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget