এক্সপ্লোর

Jawan: জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে 'জওয়ান', রয়েছে আরও চমক

Shah Rukh Khan: ৭সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'জওয়ান'।

কলকাতা:  শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান' নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। আর এরই মধ্য়েই প্রকাশ্য়ে এল নতুন খবর। জানাযাচ্ছে  জার্মানিতে বিশ্বের বৃহত্তম আইম্যাক্স স্ক্রিনে প্রদর্শিত হবে এই ছবি। তাই জামার্নিতে থাকা কিং খানের অনুরাগীরা ইতিমধ্য়েই দিনগোনা শুরু করে দিয়েছেন।

অন্যদিকে, আজই প্রকাশ্যে এসেছে 'জওয়ান'-এর (Jawan) নতুন মোশন পোস্টার (New Motion Poster)। মোট পাঁচটি লুক নিয়ে তৈরি হয়েছে এই মোশন পোস্টার। যা শোয়ার করে অভিনেতা স্বয়ং লিখেছেন, 'এ তো সবে শুরু... বিচারের নানা মুখ... এটা সবে তীর... এখনও ঢাল বাকি আছে... এটা অন্ত এখনও কাল বাকি আছে... নিজেকেই নিজে কিছু জিজ্ঞেস করে... এখনও জবাব বাকি আছে...।' একইসঙ্গে তিনি উল্লেখ করেন যে প্রত্যেক মুখচ্ছবির পিছনে রয়েছে এক একটা উদ্দেশ্য। তবে এটা সবে শুরু। ৭ সেপ্টেম্বর 'জওয়ান' দেশজুড়ে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। শাহরুখ খানের পোস্টে শুভেচ্ছা ও ভালবাসার বন্যা। 

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

প্রসঙ্গত, দিন দুই আগেই খবর মেলে যে সেন্সরের তরফে 'U/A' ছাড়পত্র পেয়েছে এই ছবি। কিন্তু সেই সঙ্গে নাকি কাঁচি চালানো হয়েছে একাধিক দৃশ্য ও সংলাপে। বাদ দেওয়া হয়েছে কিছু রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ সংলাপ, আত্মহত্যায় প্ররোচনা দিতে পারে এমন দৃশ্য ও হিংসার ছবি। ভারতের রাষ্ট্রপতিকে নিয়ে ব্যবহৃত সংলাপ 'অপ্রয়োজনীয়' হওয়ার কারণে বাদ দেওয়া হয়েছে বলে খবর। মোট ৭টি দৃশ্যে চলেছে কাঁচি। 

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'জওয়ান' ছবির প্রিভিউ ও দুটি গান, 'জিন্দা বন্দা' ও 'চলেয়া'। বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেগুলি। 'চলেয়া' গানে চেনা রোম্যান্টিক অবতারে দেখা গেল শাহরুখ খানকে, সেই সঙ্গে প্রথমবার তাঁর বিপরীতে দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। 

চলতি বছর ২৫ জানুয়ারি মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান'। বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে এই ছবি, একের পর এক রেকর্ড ভাঙে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত এই স্পাই থ্রিলার ঘরানার ছবি। তারপর এই বছরের সেপ্টেম্বরে কিং খানের পরের ছবি 'জওয়ান' মুক্তির অপেক্ষায়। ছবি মুক্তির পর তা কেমন প্রতিক্রিয়া পায় সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget