এক্সপ্লোর

Kiara Advani: দক্ষিণী নাকি বলিউড ছবি? কিয়ারার জবাবে মুগ্ধ নেটিজেনরা

Bollywood and South Indian Movie Controversy: দেশজুড়ে নতুন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, দক্ষিণের ছবি নাকি বলিউডের হিন্দি ছবি? কে সেরা? হট কেকের মতো বিষয় যখন, তখনই এই বিষয়ে মত দিচ্ছেন অধিকাংশ তারকা।

মুম্বই : দক্ষিণের ছবির রমরমা বেড়েই চলেছে ক্রমশ। দক্ষিণের সুপারস্টাররা অনেকেই বলিউডে (Bollywood) ছবি করতে এসে অতটা জনপ্রিয় হতে পারেননি। মানে, তাঁরা যতটা জনপ্রিয় দক্ষিণের ছবির জন্য, সেই তুলনায় বলিউড ছবিতে তাঁরা সাফল্য পান না। একটা-দুটো ব্যতিক্রম ছাড়া মোটামুটি এটাই চলে এসেছে বলিউডে। কিন্তু, বিষয়টা যদি কোনও তারকার বাইরে গিয়ে গোটা একটা সিনেমা হয়, তাহলে কিন্তু বলিউডকে এখন বক্স অফিস কালেকশনে টেক্কা দিচ্ছে দক্ষিণী ছবি (South Indian Movie)। বলিউডেও প্রতিবছর রিমেক করা হচ্ছে একাধিক দক্ষিণের ব্লকবাস্টার হিট ছবি। 

বলিউড এবং দক্ষিণী ছবির বিতর্ক প্রসঙ্গে কিয়ারার মত-

দেশজুড়ে এখন নতুন বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে, দক্ষিণের ছবি নাকি বলিউডের হিন্দি ছবি? কে সেরা? হট কেকের মতো বিষয় যখন, তখনই এই বিষয়ে মত দিচ্ছেন অধিকাংশ সেলিব্রেটি। কেউ নিচ্ছেন এক পক্ষ। কেউ বা নিচ্ছেন আরেক পক্ষ। কেউ-কেউ চলছেন ভারসাম্য বজায় রেখে বুদ্ধিদীপ্ত উত্তর দিয়ে। এবার সেই একই প্রশ্ন সটান উড়ে এলো কিয়ারা আডবাণীর (Kiara Advani) জন্য। আপনার মত কি? বলিউডের ছবি নাকি দক্ষিণের ছবি? কে সেরা? কিয়ারা দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন। উত্তরটাও দিয়েছেন বেশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, 'এই বিষয়ে ইতিমধ্যে অনেক কথা হয়ে গিয়েছে। একেবারে ক্লিশে হয়ে গিয়েছে। দক্ষিণের ছবি না বলিউডের ছবি কে সেরা, এই বিষয়ে তর্ক বা বিতর্ক এবার বন্ধ হওয়া উচিত। আমাদের ভাবা উচিত, সবই ভারতীয় সিনেমা। এখানে জোর করে দক্ষিণ বা বলিউডকে ভাগ করাটা ঠিক কাজ হচ্ছে না। আসলে সবই আমাদের ভারতীয় সিনেমা।'

আরও পড়ুন - Hollywood Celebs Updates: অতুলনীয়া ভারতীয় শাশুড়ি! প্রশংসা হলিউড তারকার

বলাই বাহুল্য সুন্দরী কিয়ারা আডবাণীর এমন উত্তরে খুশি হয়েছেন নেটিজেনদের একাংশও। অনেকেই বলেছেন, কিয়ারা শুধু সুন্দরীই নন, বুদ্ধিমতীও বটে। কি সুন্দর যেন এক বাক্যে বলে দিলেন, 'ওয়েস্ট অর সাউথ, ইন্ডিয়া ইজ দ্য বেস্ট।' প্রসঙ্গত, কিয়ারা আডবাণীকে শীঘ্রই দেখা যাবে 'যুগ যুগ জিও' ছবিতে। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন বরুণ ধবনের সঙ্গে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিল কপূর এবং নীতু কপূরকে। কিয়ারার শেষ মুক্তি পাওয়া ছবি 'ভুলভুলাইয়া টু' বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget