এক্সপ্লোর

Juhi on Shah Rukh Khan: 'দল খারাপ খেললেই শাহরুখ...' কিং খানের সঙ্গে আইপিএলের দর্শকাসনে থাকতে নারাজ জুহি!

Juhi Chawla on Shah Rukh Khan: সদ্য দেওয়া সাক্ষাৎকারে, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা নিয়ে জুহি বলেছেন...

কলকাতা: আইপিএল (IPL)-এ যুগ্মভাবে একটি দলের মালিক তাঁরা.. বলিউডে তাঁদের বন্ধুত্বও বেশ চর্চিত। তবে বর্তমানে তাঁরা পাশাপাশি দর্শকাসনে বসে আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর খেলা দেখছেন, এই দৃশ্য প্রায় বিরল। কথা হচ্ছে কেকেআর (KKR)-এর দুই মালিকের। শাহরুখ খান (Shah Rukh Khan) ও জুহি চাওলা (Juhi Chowla)। একসময় তাঁরা একসঙ্গে মাঠে এলেও, বর্তমানে কেন তাঁদের পাশাপাশি দেখা যায় না দর্শকাসনে? সংবাদসংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে, জুহি ফাঁস করলেন সেই কথাই। 

৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে মাঠে নেমে জয় ছিনিয়ে এনেছে নাইটরা। ১০৬ রানের ব্যবধানে এদিন ম্যাচ জেতে শ্রেয়স আইয়ারের টিম। বুধবার বিশাখাপত্তনমে খেলা দেখতে গিয়েছিলেন শাহরুখ খান, তবে ছিলেন না জুহি চাওলা। এখনও পর্যন্ত লিগে কেবল কেকেআর আর রাজস্থান রয়্যালসই অপরাজিত রয়েছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচের আগে নাইটরা লিগ তালিকায় দুইয়ে ছিল। বিরাট ব্যবধানে জয়ের সুবাদে কেকেআরের নেট রান রেট অনেকটাই এগিয়ে গেল। জয়ের হ্যাটট্রিক আর ভাল রান রেট থাকার সুবাদের লিগ তালিকায় শীর্ষস্থান দখল করে নিল। বুধবার খেলার শেষে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গেই কথা বলেন শাহরুখ। তবে এদিনও শাহরুখের সঙ্গে ছিলেন না জুহি। কেন? 

সদ্য দেওয়া সাক্ষাৎকারে, শাহরুখের সঙ্গে ম্যাচ দেখা নিয়ে জুহি বলেছেন, 'শাহরুখের সঙ্গে আইপিএল দেখতে মোটেই ভাল লাগে না আমার। ওটা কোনও সুখস্মৃতিই নয়। কারণ যখনই দল খারাপ খেলে, ও ওর যাবতীয় রাগ, বিরক্তি সমস্তটা আমার ওপরেই দেখায়। আমি ওকে বারে বারে বোঝাই, এটা আমায় বলে টিমকে বলা উচিত। কিন্তু সেই কথা শাহরুখ বোঝে না। আমার মনে হয়, শাহরুখ মোটেই আমার জন্য আইপিএল দেখার ভাল সঙ্গী নয়।'

তবে জুহি যে একেবারেই মাঠে আসেন না তা নয়। যে ম্যাচে শাহরুখ মাঠে গরহাজির থাকেন, সেই ম্যাচের গ্যালারিতে থাকেন জুহি। তাঁর কথায়, 'আমাদের টিম খেলছে, পারফর্ম করছে এটা দেখা সবসময় ভীষণ আনন্দের। চাপ থাকলেও খেলা দেখতে ভীষণ ভাল লাগে।'

আরও পড়ুন: Soham-Sholanki: জন্মদিনে 'সম্পর্কের নামকরণ' করলেন সোহম-শোলাঙ্কি!

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget