এক্সপ্লোর

K K Demise: সামনে এল প্রয়াত কে কে-র ময়নাতদন্তের রিপোর্ট

K K: সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।

কলকাতা: গতকাল কলকাতায় ছিল সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝেই অসুস্থ বোধ করতে শুরু করেন কে কে (K K)। বারবার জানাচ্ছিলেন যে গরম লাগছে। স্পলাইটও বন্ধ করতে বলেন। অসুস্থ বোধ করায় ফিরে যান হোটেলে। কিন্তু সেখানেও কিছুতেই যেন স্বস্ত্বি বোধ করছিলেন না। অসুস্থতা কমছিলও না। দ্রুত তাঁকে হোটেল থেকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জনপ্রিয় গায়কের অকালমৃত্যুতে হতবাক অন্যান্য তারকাদের থেকে অনুরাগীরা। শোকের ভাষা প্রকাশ করার মতো অবস্থায় নেই কেউ। সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে কে কে-র প্রয়াণে (K K Demise) শোকবার্তায়। কেউ প্রিয় কে কে-র প্রয়াণ মন থেকে মেনে নিতে পারছেন না। কি কারণে এভাবে অকালে চলে যেতে হল তাঁকে? সামনে এসেছে কে কে-র পোস্টমর্টেম রিপোর্ট (Postmortem Report)।

কে কে-র ময়নাতদন্তের রিপোর্ট-

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যেই। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। পাশাপাশি কে কে-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে যে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কে কে-র। তবে, রাসায়নিক বিশ্লেষণের পর পাওয়া যাবে চূড়ান্ত রিপোর্ট। এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। কিন্তু চূড়ান্ত রিপোর্টেই আসল কারণ জানা যাবে কে কে-র প্রয়াণের।

আরও পড়ুন - K K Demise: 'কে কে চিরকালের জন্য, আমার ভাই রকস্টার', কে কে-র প্রয়াণে বিশেষ ভিডিও শানের

সূত্রের খবর, অনুষ্ঠানের মাঝে অসুস্থ বোধ করেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একাধিক ভিডিও। এমনই একটি ভিডিওয় দেখা যাচ্ছে মঞ্চে দাঁড়িয়ে দরদর করে ঘামছেন কে কে। তোয়ালেতে মুখ মুছছেন শিল্পী। জানা যাচ্ছে একইসঙ্গে অডিটোরিয়ামের এসি কাজ করছিল না বলেও জানান কে কে। শোনা যাচ্ছে, 'নজরুল মঞ্চে বাতানুকূল যন্ত্র কাজ করছিল না। প্রচণ্ড ঘামছিলেন কে কে, অনুষ্ঠান চলাকালীন সেই কথা জানানও তিনি।' বদ্ধ অডিটোরিয়াম ও দর্শকাসনের থেকে বেশি সংখ্যক শ্রোতা হাজির হওয়ায় পরিস্থিতি বেসামাল হয়ে যায়। গোটা ঘটনায় নজরুল মঞ্চ কর্তৃপক্ষের ওপরে ক্ষোভ উগরে দিচ্ছেন অনেক নেটিজেনই। তবে অসুস্থ বোধ করলেও অনুষ্ঠান শেষ করেন তিনি। সাময়িক বিশ্রাম নিয়ে ফের মঞ্চে ফেরেন। হাসিমুখে শেষ করেন অনুষ্ঠান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র
Amit Shah: সীমান্ত সুরক্ষায় জোর দিয়ে উত্তরকন্যায় সমন্বয় বৈঠক অমিত শাহের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget