এক্সপ্লোর

ভক্তকূলের উন্মাদনার মধ্যেই মুক্তি পেল রজনীকান্তের ‘কাবালি’

চেন্নাই: ভোর চারটে। ভোরের আলো তখনও ঠিক মতো করে প্রকাশ পায়নি। কিন্তু, চেন্নাইয়ে মেরিনা বিচের অনতিদূরে সিনেমা হলের বাইরে তখন তিল ধারণের জায়গা নেই। সামনে বিশাল কাটআউট তাঁদের প্রিয়তম রজনীকান্তের। আর তাতেই দুধ ঢেলে স্নান করাচ্ছেন অভিনেতার কয়েক অগণিত ভক্তকূল। মুক্তি পেয়েছে  ‘কাবালি’। দক্ষিণের চেন্নাইয়ে ভোর চারটে হোক বা পশ্চিমের মুম্বইতে সকাল ছ’টা। ভিড় সামলাতে রজনীকান্তের ছবি ‘কাবালি’ অনেক জায়গাতেই মুক্তি পেয়েছে এমন সময়ে। তাতেও উপচে পড়েছে ভিড়। ‘কাবালি’ ঢেউ আছড়ে পড়েছে রূপোলি পর্দায়। সিনেমা হলের বাইরে লম্বা ভিড়। টিকিটের জন্য হাহাকার। টিকিট না পেয়ে বিক্ষোভ। আবার প্রিয় নায়কের জন্য আতসবাজি পুড়িয়ে উল্লাস। kabali-craze21 মুক্তির দিনই ‘কাবালি’ দেখতে লন্ডন, জাপানের ওসাকা থেকেও উড়ে এসেছেন রজনী ভক্তরা। সারা বিশ্বে মোট ৫ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবিটি। শুধুমাত্র তামিলনাড়ুতেই এক হাজারের বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘কাবালি’। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ব্রিটেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরেও রজনী-ভক্তদের ঢল নেমে এসেছে। অভিনেতার গত দুটি ছবি ‘কোচাদাইয়াঁ’ এবং ‘লিঙ্গা’ তেমন ব্যবসা করতে পারেনি। সেই বিষয়টিকে মাথায় রেখে বহু জায়গায় ছবির সাফল্য কামনায় পুজো-যজ্ঞে মেতে উঠেছেন ভক্তরা। তাঁদের সকলের মুখে মুখে ছবির বিভিন্ন ডায়লগ অনর্গল শোনা যাচ্ছে। অনেকে, এদিন পরপর শোয়ের টিকিট কেটে রেখেছিলেন। যাতে বারবার দেখতে পারেন তাঁদের প্রিয় তারকাকে। জানা গিয়েছে, বহু ভক্ত এমনকী ফ্যান-ক্লাব থেকে শুরু করে কর্পোরেট সংস্থা বিপুল পরিমাণ টিকিট তুলে রেখেছে। kabali-craze3 তামিল ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ছবিটি হিন্দি, তেলুগুতেও মুক্তি পেয়েছে। খবরে প্রকাশ, চেন্নাই ছাড়াও মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু  এবং কেরলের বিভিন্ন শহরে প্রথম দিনেই হাউসফুল ‘কাবালি’। ‘কাবালি’ মুক্তি উপলক্ষে এরমধ্যেই চেন্নাই জুড়ে ছুটি ঘোষণা করেছে বেসরকারি সংস্থাগুলি। মুক্তি পাওয়ার আগেই ‘কাবালি’ প্রায় ২০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি নির্মাতা প্রযোজক সংস্থার। আগামী কয়েক সপ্তাহের জন্য সব টিকিট নিঃশেষিত। তাদের আশা, যাবতীয় রেকর্ড ভাঙার পথে ‘কাবালি’। রজনী-ভক্তদের কথা মাথায় রেখে বিষয়টিকে হাতিয়ার করে অভিনব উদ্যোগ নিয়েছে বিভিন্ন সংস্থা। যেমন, এয়ার এশিয়া বিমান সংস্থার তরফ থেকে রজনী-ভক্তদের জন্য বেঙ্গালুরু থেকে চেন্নাই বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়। kabali3 এদিকে, মুক্তির আগেই ছবিটি ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়ায় বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি)-দের ওই লিঙ্কগুলি নষ্ট করে দেওয়ার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget