এক্সপ্লোর

Kajol and Jisshu Sengupta: যীশুর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভুয়ো না সত্যি? প্রমাণ করবেন স্ত্রী কাজল

The Trial Trailer: এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়

কলকাতা: এবার কাজলের বিপরীতে যিশু সেনগুপ্ত (Jissu Sengupta)। মুক্তি পেল কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)-এর ট্রেলার। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়না। 

এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 

জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 

এই সিরিজের প্রচারেই সোশ্যাল মিডিয়ায় এক অভিনব পন্থা নিয়েছিলেন কাজল।

হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন তিনি।  সঙ্গে অবাক করা একটা পোস্ট,  'জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।'  সবাই ভেবেছিলেন,  হয়তো ব্যক্তিগত পরিসরে হঠাৎ কোনও সমস্যা হয়েছে অভিনেত্রীর। আর তাই, মর্মাহত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।

তবে রাতে সকালে পোস্ট এবং সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করেল কাজল। শেয়ার করে নিলেন নিজের নতুন ওয়েব সিরিজের মোশন পোস্টার।  ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) আসছে কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)। আর সেই সিরিজের প্রচারের জন্যই আজ সোশ্যাল মিডিয়ায় সমস্ত ফটো আর্কাইভ করে নিয়েছিলেন কাজল। আর সন্ধে গড়ালেই সমস্ত ছবি ফের নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে আনেন কাজল। সঙ্গে শেয়ার করে নেন মোশন পোস্টার। আর আজ, মুক্তি পেল সেই সিরিজেরই ট্রেলার।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Disney+ Hotstar (@disneyplushotstar)

 

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget