এক্সপ্লোর

এখন চুপ থাকাটাই শ্রেয়, প্রাক্তন বন্ধু কর্ণ জোহর সম্পর্কে মন্তব্য কাজলের

মুম্বই:  বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্বের অবসান নিয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন পরিচালক কর্ণ জোহর। এবার এ ব্যাপারে নিজের বক্তব্য জানালেন কাজল। তিনি বলেছেন, এখন তো এসব নিয়ে নীরবতাই সবচেয়ে ভালো। একইসঙ্গে তিনি বলেছেন, কিছু জানানোর কথা মনে করলে তিনি সবাইকে জানিয়েই তা করবেন। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কাজল বলেছেন, এখন চুপ করে থাকাটাই সঠিক মনে করছি। আর সেটাই আমি করছি। এ ব্যাপারে যদি কখনও আমার মতামত জানাতে চাই, তাহলে তা সর্বসমক্ষেই বলবেন। প্রাক্তন বন্ধুর সদ্যোজাত যমজ সন্তানকে দেখতে যাওয়ার প্রসঙ্গও এড়িয়ে গিয়েছেন কাজল। কাজল ও কর্ণ জোহরের সম্পর্কের তিক্ততা চরম আকার ধারণ করে গত বছর। কর্ণের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল ও কাজলের স্বামী অজয় দেবগনের শিবায় সিনেমার মুক্তির দিন নিয়ে বক্সঅফিসের সংঘাতের রেশ পড়ে ব্যক্তি সম্পর্কেও। দুটি সিনেমার মুক্তির দিন এক হওয়া ঘিরে যে বিতর্ক চলছিল তা বেড়ে যায় একটি ট্যুইট ঘিরে। ওই ট্যুইটে টেলিফোনে কথোপকনের একটি অডিও পোস্ট করা হয়। অভিযোগ, বলিউডের ট্রেড অ্যানালিস্ট কমল আর খান আর অজয় দেবগণের বিজনেস অ্যাসোসিয়েট, প্রযোজক কুমার মঙ্গত পাঠকের কথোপকথন ওই অডিও টেপ। কুমার ফোন করে কেআরকে-র থেকে জানতে চান ‘শিবায়’ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা কেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন? এর উত্তরে কেআরকে বলেন এই কাজটি করার জন্য কর্ণ জোহর তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন। এই কল রের্কডিং ‘ফাঁস’ হওয়ার পর কাজল নিজের টুইটার হ্যান্ডেলে শুধু একটি মাত্র শব্দ লেখেন, ‘শক্‌ড’। এরপর কর্ণ জোহর তাঁর আত্মজীবনীতে খোলাখুলি বলিউডের অনেক ঘটনা, বহু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন। তবে সমস্ত বিতর্কিত তথ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তিনি বলেন কাজল এক সময় তাঁর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হলেও, আজ তাঁদের সম্পর্ক সম্পূর্ণ শেষ। অতীত হয়ে গেছেন কাজল তাঁর জীবনে। এই ঝগড়া এবং ভাঙনের জন্যে কর্ণ কাজলের স্বামী অজয় দেবগণকে দায়ী করেন। কাজল এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেছিলেন, বইয়ের বিক্রি বাড়াতেই এই সব মন্তব্য করেছেন কর্ণ জোহর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Health Condition: সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
সোনম ওয়াংচুক মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন? দেখা করলেন অরবিন্দ কেজরিওয়াল, ‘ফালতু লোকজনের জন্য প্রাণ দেবেন না’, বললেন রাখী সাওয়ন্ত
Koel Mallick: বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
বিজেপিতে কোয়েল মল্লিক? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই দেখা করলেন BJP নেতার সঙ্গে
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
Tollywood News: আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা
আপাতত শ্যুটিং থেকে বিরতি, সন্তানের অপেক্ষায় দিন গুনছেন টলিউডের এই নায়িকা

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget