এক্সপ্লোর

কবে মুক্তি পাচ্ছে অজয় দেবগন পরিচালিত, প্রযোজিত এবং অভিনীত ছবি 'মে ডে'?

ছবিটিতে যে শুধু অভিনেতা হিসেবেই দেখা যাবে না অজয় দেবগনকে। ছবিটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনিই। তাই স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে খুবই উত্তেজিত হয়ে রয়েছেন 'সিংঘম' অভিনেতার অনুরাগীরা।

মুম্বই : মহারাষ্ট্রে সিনেমাহল ফের খুলে দেওয়ার ঘোষণার পর থেকেই পরিচালক, প্রযোজক এবং অভিনেতাদের আটকে থাকা ছবি মুক্তির দিন ঘোষণার কার্যত হিড়িক পড়ে গিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘোষণা করেছেন যে আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে খুলে যাচ্ছে সিনেমাহল। এরপর থেকেই যশরাজ ফিল্মস থেকে সাজিদ নাদিয়াদওয়ালা এমনকী আমির খান প্রোডাকশনের পক্ষ থেকেও তাদের আটকে থাকা ছবিগুলি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে। ছবি মুক্তির দিন ঘোষণার আবহে কেন বাদ যাবেন অজয় দেবগন। তিনিও তাঁর আগামী ছবি 'মে ডে'-র মুক্তির দিন ঘোষণা করে দিলেন।

আরও পড়ুন - Jersey Release Date: কবে মুক্তি পাবে শাহিদ কপূরের বহু প্রতীক্ষিত স্পোর্টস-ড্রামা 'জার্সি'?

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা অজয় দেবগন জানান যে, তাঁর ছবি 'মে ডে' মুক্তি পেতে চলেছে আগামী বছর ২৯ এপ্রিল তারিখে। তিনি লেখেন, 'অবশেষে মহারাষ্ট্রে সিনেমাহল খোলার খবর পাওয়া গিয়েছে। দীর্ঘদিন অপেক্ষা করার পর অক্টোবরে খুলে যাচ্ছে সিনেমাহল। আমার পরিচালিত এবং প্রযোজিত থ্রিলার-ড্রামা, যেখানে মূখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ এবং আমি। আসতে চলেছে আগামী ২৯ এপ্রিল ২০২২-এ।'

আরও পড়ুন - মুক্তির দিন ঘোষণা 'বচ্চন পান্ডে' থেকে 'তড়প'-র, কবে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'?

ছবিটিতে যে শুধু অভিনেতা হিসেবেই দেখা যাবে না অজয় দেবগনকে। ছবিটি পরিচালনা এবং প্রযোজনাও করেছেন তিনিই। তাই স্বাভাবিকভাবেই এই ছবি নিয়ে খুবই উত্তেজিত হয়ে রয়েছেন 'সিংঘম' অভিনেতার অনুরাগীরা। 'মে ডে' ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, রকুলপ্রীত সিংহ, বোমান ইরানির মতো তারকারা। তবে, এই ছবির মুক্তির দিন ঘোষণা হওয়ার পরই কাজলের প্রতিক্রিয়া ছিল লক্ষ্য করার মতো। তিনি এদিন অভিনেতার পোস্টের নিচেই কমেন্ট করেন যে, 'অবশেষে'। তাঁর কমেন্ট দেখে বোঝাই যাচ্ছে তিনি এই ছবিটা মুক্তির জন্য় কতটা অপেক্ষা করে রয়েছেন।

আরও পড়ুন - Upcoming Bollywood Film: মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা বলিউডে

প্রসঙ্গত, অজয় দেবগনকে শেষবার দেখা গিয়েছে 'ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া' ছবিতে। যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত এবং নোরা ফতেহি। ছবিটি মুক্তি পায় গত ১৩ অগাস্ট ডিজনি প্লাস হটস্টারে। 

সেরা শিরোনাম

Ramayana Controversy: রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
রামকে হেয় করে রাবণের মর্যাদা বৃদ্ধি? এবার রোষের মুখে রণবীরের 'রামায়ণ'
Shiboprosad-Nandita: শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ছবিতে এবার রবি কিষাণ, কোরীয় সংস্কৃতির প্রভাব নিয়ে গল্প
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget