এক্সপ্লোর

মুক্তির দিন ঘোষণা 'বচ্চন পান্ডে' থেকে 'তড়প'-র, কবে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'?

ছবি মুক্তির ঘোষণায় পিছিয়ে থাকলেন না প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাও। তিনিও তাঁর তিনটি ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন।

মুম্বই : সদ্যই মহারাষ্ট্রে (Maharashtra) সিনেমাহল খোলার দিন ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরে। আর তারপর থেকেই আটকে থাকা বলিউড ছবিগুলির মুক্তির দিন ঘোষণা শুরু করেছেন পরিচালক প্রযোজকরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, আগামী ২২ অক্টোবর থেকে মহারাষ্ট্রে খুলে যেতে চলেছে সিনেমাহল। তারপরই প্রথম ছবি মুক্তির দিন ঘোষণা করেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। ঘোষণা করে দেন যে চলতি বছর দিপাবলীতেই আসতে চলেছে বহু প্রতীক্ষিত মালিস্টারার ছবি 'সূর্যবংশম'। এরপর একে একে যশরাজ ফিল্মসের (Yash Raj Films) পক্ষ থেকে দিন ঘোষণা করা হয় চারটি ছবি মুক্তির। চলতি বছর এবং আগামি বছর মিলিয়ে মুক্তি পেতে চলেছে যশরাজ ফিল্মসের ছবি 'বান্টি অউর বাবলি টু', 'পৃথ্বীরাজ', 'জোয়েশভাই জোরদার' এবং 'শামশেরা'। একইভাবে আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে ঘোষণা করা হয় 'লাল সিংহ চাড্ডা' ছবির মুক্তির দিন। এবং রণবীর সিংহও ঘোষণা করেন তাঁর বহু প্রতীক্ষিত 'এইট্টি থ্রি' কবে মুক্তি পাবে।

আরও পড়ুন - Upcoming Bollywood Film: মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা বলিউডে

ছবি মুক্তির ঘোষণায় পিছিয়ে থাকলেন না প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাও। তিনিও তাঁর তিনটি ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন। জানিয়ে দিলেন তাঁর 'বচ্চন পান্ডে', 'হিরোপন্থী টু' এবং 'তড়প' কবে মুক্তি পাবে। ফিল্ম ক্রিটিক তরণ আদর্শও টুইট করে জানিয়েছেন এই তিন ছবির কবে কবে মুক্তি পাবে। জানা যাচ্ছে, অক্ষয় কুমার এবং কৃতী শ্যানন অভিনীত 'বচ্চন পান্ডে' মুক্তি পেতে চলেছে আগামী বছর ৪ মার্চ। টাইগার শ্রফ এবং তারা সুতারিয়া অভিনীত 'হিরোপন্থী টু' (Heropanthi 2) মুক্তি পেতে চলেছে আগামী বছর ৬ মে এবং সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি এবং তারা সুতারিয়া অভিনীত ছবি 'তড়প' মুক্তি পেতে চলেছে চলতি বছর ৩ ডিসেম্বর। প্রসঙ্গত, 'তড়প' ছবি দিয়েই সুনীল শেট্টির ছেলে আহান শেট্টি বলিউডে ডেবিউ করতে চলেছেন।

আরও পড়ুন - নায়িকা-প্রযোজক দ্বন্দ্বে টলিউডের জোড়া ছবির ভবিষ্যৎ অনিশ্চিত?

করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল সিনেমাহল। তাই ছবি মুক্তির ক্ষেত্রেও ওটিটি প্ল্যাটফর্মের উপর ভরসা করতে হচ্ছিল পরিচালক প্রযোজকদের। যদিও গত কিছুদিন যাবত ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি সরকারের পক্ষ থেকে দেওয়া হলেও মহারাষ্ট্রে বন্ধ ছিল সিনেমাহল। মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে সিনেমাহল চালু করার ঘোষণার পরই বলিউডের পরিচালক প্রযোজকরাও তাঁদের আটকে থাকা ছবির মুক্তির দিন ঘোষণা করছেন।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget