এক্সপ্লোর

Upcoming Bollywood Film: মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা বলিউডে

২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল চালু হলেই মুক্তি পাবে বলিউডের একাধিক ছবি। তাহলে দেখে নেওয়া যাক কোন বলিউড ছবি কবে মুক্তি পেতে চলেছে।

মুম্বই: গতকালই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন যে, আগামী ২২ অক্টোবর থেকে ফের মহারাষ্ট্রে খুলে যেতে চলেছে সিনেমাহল। আর তারপরই নিজের আগামী ছবির ঘোষণা করেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। জানিয়ে দেন যে দিপাবলীতেই আসতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'সুর্যবংশম'। এদিকে শুধু 'সুর্যবংশম'ই নয়, বলিউডের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় দিন গুনছে। আর মহারাষ্ট্রে সিনেমাহল খোলার ঘোষণার পরই একাদিক ছবির মুক্তির দিন ঘোষণা করে দিলেন পরিচালক প্রযোজকরা। 

আরও পড়ুন - টুইটার ট্রেন্ডিংয়ে শেহনাজ গিল! কেন? আবার কী হল অভিনেত্রীর?

করোনা অতিমারির জেরে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল সিনেমাহল। প্রায় এক বছর ধরে দর্শকরা সিনেমাহলে গিয়ে পছন্দের ছবি দেখতে যেতে পারেননি। একইরকমভাবে ছবি মুক্তির ক্ষেত্রে সেই সময়ে ওটিটি প্ল্যাটফর্মের উপরই ভরসা করতে হচ্ছিল পরিচালক প্রযোজকদের। যদিও বেশ কয়েকজন প্রযোজক এই পরিস্থিতিতে তাঁদের নিজেদের ছবির মুক্তি আটকে রেখেছিলেন কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির সিদ্ধান্ত নেননি। প্রসঙ্গত, এখন অবশ্য় ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে সরকার। কিন্তু মহারাষ্ট্রে এখনও বন্ধ রয়েছে থিয়েটারগুলি। তাই আদিত্য চোপড়ার মতো অনেকেই নিজেদের ছবি মুক্তি আটকে রেখেছিলেন। গতকাল মহারাষ্ট্র সরকারের সিনেমাহল খোলার ঘোষণার পরই নিজেদের নিজেদের ছবির মুক্তির দিন ঘোষণা করলেন তাঁরা। ফলে ২২ অক্টোবর মহারাষ্ট্রে সিনেমাহল চালু হলেই মুক্তি পাবে বলিউডের একাধিক ছবি। তাহলে দেখে নেওয়া যাক কোন বলিউড ছবি কবে মুক্তি পেতে চলেছে।

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 
১. বান্টি অউর বাবলি ২ - মুক্তি পাবে আগামি ১৯ নভেম্বর। ছবিতে অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়, সেফ আলি খান, সিদ্ধান্ত চতুর্বেদী এবং শর্বানী। ছবিটি পরিচালনা করেছেন বরুণ ভি শর্মা।

২. পৃথ্বীরাজ - মুক্তি পেতে চলেছে আগামি বছর ২১ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত এবং সোনু সুদ। ছবিটি পরিচালনা করেছেন ড. চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।

আরও পড়ুন - 'মানিকে মাগে হিথে'-র ভোজপুরি ভার্সন শুনেছেন?

৩. জোয়েশভাই জোরদার - ছবিটি মুক্তি পাবে আগামি বছর ২৫ ফেব্রুয়ারি। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিংহ এবং শালিনী পান্ডে। ছবিটি পরিচালনা করেছেন পরিচালক দিব্যাং ঠাক্কর।

৪. শামশেরা - ছবিটি মুক্তি পাবে আগামি বছর ১৮ মার্চ। ছবিতে অভিনয় করেছেন রণবীর কপূর, বানী কপূর এবং সঞ্জয় দত্ত। ছবিটি পরিচালনা করেছেন কর্ণ মলহোত্র।

যশরাজ ফিল্মস ছাড়াও আমির খান প্রোডাকশনের পক্ষ থেকে মুক্তির দিন ঘোষণা করা হয়েছে 'লাল সিংহ চাড্ডা'র। ছবিটি মুক্তি পেতে চলেছে আগামি বছর ভ্যালেন্টাইন্স ডে-তে।

এছাড়াও রণবীর সিংহ জানিয়েছেন যে চলতি বছর বড়দিনেই আসতে চলেছে তাঁর আগামী ছবি 'এইট্টি থ্রি'।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget