এক্সপ্লোর

Kanchan on Sreemoyee: নতুন জীবন শুরু তৃণমূল বিধায়কের, অবশেষে শ্রীময়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন কাঞ্চন

Kanchan Mallick on Sreemoyee Chottoraj: ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী।লাল শেরওয়ানি ও শাড়িতে সেজেছিলেন তাঁরা।এদিন যেমন কোর্ট ম্যারেজ সারেন তাঁরা, তেমনই মালাবদলও করেন। করেন আংটিবদলও

কলকাতা: ছোট্ট.. কিন্তু সেটুকুই প্রেমের ইস্তাহার। শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chottoraj)-এর পরে, বিয়ের প্রথম ছবি শেয়ার করলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। এর আগে অবশ্য হোয়াটসঅ্যাপ স্টেটাসে ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি.. তবে জনসাধারণের জন্য নয়। সোমবার সন্ধ্যায়, ফেসবুকে শ্রীময়ীর সঙ্গে বিয়ের ছবি রিল হিসেবে শেয়ার করে নিলেন কাঞ্চন মল্লিক।

১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন কাঞ্চন ও শ্রীময়ী। লাল শেরওয়ানি ও শাড়িতে সেজেছিলেন তাঁরা। এদিন যেমন কোর্ট ম্যারেজ সারেন তাঁরা, তেমনই মালাবদলও করেন। করেন আংটিবদলও। তবে হয়নি সিঁদুরদানের মতো সামাজিক রীতি। আগামী ৬ মার্চ সামাজিক রীতি মেনে সাত পাকে বাঁধা পড়বেন কাঞ্চন-শ্রীময়ী। বিশেষ দিনের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন শ্রীময়ী। মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে সাজবেন তাঁরা। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট পোস্ট শেয়ার করেছেন কাঞ্চন। সেখানে একটি মাত্র ছবি কাঞ্চন-শ্রীময়ীর। পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। কাঞ্চন কেবল লিখেছেন, 'খুব ভালোবাসি তোকে। এভাবেই ভালোবাসা দিয়ে চিরকাল আগলে রাখিস আমায়।' সেই সঙ্গে ব্যবহার করেছেন, 'মেরি জিন্দেগি হ্যায় তু'-এর মতো প্রেমের গান। সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন এই ছবি পোস্ট করতেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অনেকেই। তবে তার সঙ্গে, পিছু ছাড়েনি কটাক্ষও। 

অন্যদিকে আজ, সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, 'জীবনে একবারই এমন মানুষ আসে, যে তোমার মন গলিয়ে দেবে। যাকে দেখলে পেটের মধ্যে প্রজাপতি উড়ছে বলে মনে হয়। যার সামনে দাঁড়ালে তোমার হাঁটু কেঁপে যায় অনায়াসে। জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায়, যে তোমার জীবনের সমস্ত ভাল ও খারাপে তোমার সঙ্গে থাকবে। এমন মানুষ পাওয়া খুব কঠিন, যে তোমার জীবনে এসে জীবনকে আলোকিত করে তোলে। এমন মানুষ যদি তোমার জীবনে আসে, তাকে যত্ন করো, ভালবাসো, আগলে রাখো, যতটা যত্ন যে প্রত্যাশা করে.. ততটাই তাঁকে দাও। তুমি আমার ভালবাসা মিস্টার মল্লিক।'

কাঞ্চনের সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী পিঙ্কির বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁদের বিচ্ছেদের মামলা চলছিল। সেই সম্পর্ক আইনতভাবে শেষ হওয়ার পরেই নতুন অধ্যায় শুরু হল কাঞ্চনের জীবনে। সঙ্গী শ্রীময়ী।

আরও পড়ুন: Kanchan Sreemoyee Marriage: লাল পোশাকে রংমিলান্তি, বিশেষ দিনের মেনু, কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের অ্যালবাম

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget