এক্সপ্লোর

Kangana Ranaut Slapgate: অস্কারমঞ্চে ক্রিস রককে চড় মারার ঘটনায় উইল স্মিথকে সমর্থন কঙ্গনার, ভাইরাল পুরনো পোস্ট

Kangana Ranaut Old Post: কঙ্গনা রানাউত যে কোনও সামাজিক বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখেন। বাদ পড়েনি অস্কারের মঞ্চের সেই বহুল সমালোচিত 'চড় অধ্যায়'। উইল স্মিথের পাশে দাঁড়িয়ে কী লেখেন তিনি?

নয়াদিল্লি: ৪ জুন প্রকাশ্যে এসেছে লোকসভা নির্বাচনের ফল (Loksabha Election 2024)। বিজেপির (BJP) প্রতীকে মান্ডি (Mandi) থেকে জয়লাভ করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর তার ঠিক ২ দিনের মাথায়, ৬ জুন, চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা CISF কর্মীর হাতে 'আক্রান্ত' হলেন। কুলবিন্দর কউর (Kulwinder Kaur) নামের ওই মহিলা কর্মী সপাট চড় মারেন অভিনেত্রীকে। সেই নিয়ে যখন তোলপাড় দেশ, রাজ্য রাজনীতি, সেই আবহেই হঠাৎ ভাইরাল হল ২০২২ সালের একটি পোস্ট। সেই বছরের অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন অভিনেতা উইল স্মিথ (Will Smith), যা সমর্থন করে পোস্ট করেন কঙ্গনা। কী লিখেছিলেন তিনি সেখানে?

বিমানবন্দরে চড় কঙ্গনাকে, ক্ষুব্ধ অভিনেত্রী-সাংসদ, ভাইরাল পুরনো পোস্ট

কঙ্গনা রানাউত যে কোনও সামাজিক বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখেন। বাদ পড়েনি অস্কারের মঞ্চের সেই বহুল সমালোচিত 'চড় অধ্যায়'। সঞ্চালনার সময় ক্রিস রক মস্করা করে বসেন অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে। তাঁর মুণ্ডিত মস্তক নিয়ে ঠাট্টায় ক্ষুব্ধ জাডার স্বামী, উইল স্মিথ, তৎক্ষণাৎ মঞ্চে উঠে ক্রিস রককে সকলের সামনে সপাটে চড় মারেন। অস্কারের মঞ্চে এমন ঘটনা হতচকিত করেছিল সকলকে। বিস্তর আলোচনা, পর্যালোচনা চলে দীর্ঘদিন ধরে। 

এই ঘটনা নিয়ে অনেকেই মুখ খুলেছিলেন সেই সময়। তাঁদের অন্যতম অভিনেত্রী ও নবনিযুক্ত সাংসদ কঙ্গনা রানাউতও। তিনি সেই চড় মারার মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, 'যদি কোনও মূর্খ আমার মা বা বোনের অসুস্থতাকে একদল বোকাকে হাসানোর জন্য ব্যবহার করে তাহলে আমি উইল স্মিথের মতো আমিও তাকে থাপ্পড় মারব... সাহসী পদক্ষেপ... আশা করছি উনি কখনও আমার 'লকআপ'-এ আসবেন'। কঙ্গনা 'লকআপ' নামে এক রিয়েলিটি শোয়ের সঞ্চালনা করেছিলেন। 


Kangana Ranaut Slapgate: অস্কারমঞ্চে ক্রিস রককে চড় মারার ঘটনায় উইল স্মিথকে সমর্থন কঙ্গনার, ভাইরাল পুরনো পোস্ট

প্রসঙ্গত, কঙ্গনাকে যে CISF জওয়ান চড় মেরেছেন, তাঁর অভিযোগ ২০২০ সালে সংঘটিত যে কৃষক আন্দোলনে থাকা মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্য অভিনেত্রী করেছিলেন সেখানে তাঁর মা-ও ছিলেন। 

আরও পড়ুন: Madhumita Sarcar: রেস্তোরাঁ মালিককে সোহমের 'মারধর', 'এমন অভিজ্ঞতা প্রথমবার, আমি স্তম্ভিত', প্রতিক্রিয়া মধুমিতার

বৃহস্পতিবার এই 'চড়কাণ্ড' ঘটার পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কুলবিন্দর কউরকে চিৎকার করে বলতে শোনা যায়, 'আমার মা ছিলেন ওখানে'। দিল্লি সীমানায় চলতে থাকা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন মহিলারা, এমনই বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। সেই বক্তব্যের রেশ টেনেই এদিন কুলবিন্দর জানান যে তাঁর মা-ও ছিলেন সেই আন্দোলনে।  তাঁকে বলতে শোনা যায়, 'কঙ্গনা বলেন মহিলারা ১০০-১০০ টাকায় বসেছিলেন কৃষক আন্দোলনে, উনি গিয়ে বসবেন ওখানে? আমার মা বসেছিলেন ওখানে যখন উনি ওই মন্তব্য করছিলেন।' এই ঘটনায় রাজনীতি, বলিউড যেমন দ্বিধাবিভক্ত তেমনই বিভক্ত সমাজমাধ্যম। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget