এক্সপ্লোর

Madhumita Sarcar: রেস্তোরাঁ মালিককে সোহমের 'মারধর', 'এমন অভিজ্ঞতা প্রথমবার, আমি স্তম্ভিত', প্রতিক্রিয়া মধুমিতার

Soham Chakraborty New: নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় যদিও ক্ষমা চেয়েছেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম। এবিপি আনন্দর হাতে এসেছে শুক্রবারের ঘটনার সিসিটিভি ফুটেজ।

কলকাতা: শুক্রবার রাতের ঝামেলা, গড়াল শনিবার সকাল পর্যন্ত। নিউটাউনের (New Town) রেস্তোরাঁয় শ্যুটিং করতে গিয়ে মালিককেই মারধর করার অভিযোগ অভিনেতা (actor) বিধায়ক (MLA) সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে। সেদিনের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। গোটা ঘটনায় তাঁর কী প্রতিক্রিয়া?

রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে, কী প্রতিক্রিয়া মধুমিতা সরকারের?

শনিবার এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে অভিনেত্রী মধুমিতা সরকার বলেন, 'আমি পরে দেখেছি। কারণ যখন নীচে গন্ডগোল হচ্ছিল আমি ছাদে, অর্থাৎ রেস্তোরাঁর যেখানে শ্যুট হচ্ছিল আমি সেই ফ্লোরে ছিলাম। শ্যুটিং ফ্লোরে আমিও এরকম অভিজ্ঞতার মুখোমুখি প্রথমবার হয়েছি, ফলে আমিও বেশ স্তম্ভিত!'

তিনি আরও বলেন, 'এই ঘটনা নিয়ে সত্যিই কিছু বলার নেই। আমি কিছু বুঝে ওঠার আগেই জিনিসটা এরকম হয়ে যায়। কিন্তু একটা জিনিস ঠিক, যে আমার সঙ্গে বা আমার সামনে এরকম ঘটনা কখনও ঘটেনি। যে একটা ঝামেলার জন্য শ্যুটিংয়ে ব্যাঘাত, যদি শ্যুটিং আটকায়নি। আমরা সিন শেষ করে বেরিয়ে যাই। কিন্তু হ্যাঁ এরকম ঝামেলা হওয়া ঠিক না।'

 

ঠিক কী ঘটে? কী অভিযোগ?

নিউটাউনের রেস্তোরাঁ মালিককে মারধর করার ঘটনায় যদিও ক্ষমা চেয়েছেন তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহম। এবিপি আনন্দর হাতে এসেছে শুক্রবারের ঘটনার সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, রেস্তোরাঁ মালিককে মাটিতে ফেলে লাথি ও কলার ধরে চড় মারছেন সোহম। ঘটনায় টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেছেন রেস্তোরাঁর ম্য়ানেজার। 

যাঁর রেস্তোরাঁয় শ্যুটিং তাঁকেই পেটানোর অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ, ঘটনার সূত্রপাত রেস্তোরাঁর সামনে গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল ঘিরে। তৃণমূল বিধায়ক ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: 'Bagha Jatin' TV Premiere: ভোট মিটতেই বড় ঘোষণা, এবার টেলিভিশনে আসছেন 'বাঘা যতীন' দেব, কবে?

রেস্তোরাঁর মালিককে পিটিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক সোহম। পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অভিযোগকারী রেস্তোরাঁ মালিকের দাবি, শুক্রবার রাতে কোনও অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ। যদিও পুলিশ সূত্রে পাল্টা দাবি, তিনিই তখন অভিযোগ নেই বলে জানিয়েছিলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget