এক্সপ্লোর

'Tejas': টিকিট বিক্রির সংখ্যা শূন্য, একাধিক প্রেক্ষাগৃহে বাতিল কঙ্গনার 'তেজস' ছবির শো

Kangana Ranaut: প্রথম সপ্তাহেই একাধিক প্রেক্ষাগৃহের মালিক বাতিল করেছেন কঙ্গনা রানাউত অভিনীত 'তেজস' ছবির শো। ছবি মুক্তির চতুর্থ দিনে এই ছবির মোট আয় ৪০ লক্ষের কাছাকাছি।

নয়াদিল্লি: গত শুক্রবার, ২৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) অভিনীত নতুন ছবি 'তেজস' (Tejas)। এই ছবির গল্প মূলত এয়ারফোর্সের এক বিমান চালককে নিয়ে, যে দেশকে রক্ষা করতে যে কোনও পর্যায়ে যেতে পারে। ভারতীয় বায়ুসেনা অফিসার (airforce officer) তেজস গিলের জীবন নিয়ে তৈরি এই ছবি চলতি বছরে সবচেয়ে বড় ফ্লপ ছবির তালিকায় নাম লিখিয়েছে। ছবি মুক্তির চতুর্থ দিনে এই ছবির মোট আয় ৪০ লক্ষের কাছাকাছি, যা মোট আয়কে ৪.১৫ কোটিতে পৌঁছে দিয়েছে। ইতিমধ্যেই একাধিক মাল্টিপ্লেক্স থেকে বাতিলও (show cancelled) হয়েছে কঙ্গনার ছবির শো।

বাতিল হল 'তেজস' ছবির শো

প্রথম সপ্তাহেই একাধিক প্রেক্ষাগৃহের মালিক বাতিল করেছেন কঙ্গনা রানাউত অভিনীত 'তেজস' ছবির শো। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে সোমবার থেকেই এই ছবির প্রদর্শন বন্ধ করে দেওয়া হবে। জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর ভিডিও করে সকলকে প্রেক্ষাগৃহে আসতে অনুরোধ সত্ত্বেও এমনই হাল 'তেজস'-এর। 

একাধিক থিয়েটার মালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, সুরাতে একটি প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে রবিবারের মধ্যে প্রায় ১৫টি 'তেজস'-এর শো বাতিল করতে হয়েছে। এক জাতীয় বিনোদন সংস্থাকে দেওয়া সাক্ষাৎকালে থিয়েটার মালিকের কথায়, 'আমার প্রেক্ষাগৃহে 'তেজস' ছবির এতটা শোও দেখানো হয়নি। কারণ একটা টিকিটও বিক্রি হয়নি। শুক্রবার, তেজসের জন্য একটা গোটা অডিটোরিয়াম রেখেছিলাম এবং ভেবেছিলাম ২ ঘণ্টার ছবি তাই ৬টা শো চালাব। কিন্তু কোনও দর্শক না আসায়, শনিবার ৩টি শো চালানোর সিদ্ধান্ত নিই।'

তিনি আরও বলেন, 'আমাদের নিয়ম হচ্ছে অন্তত ১০জন দর্শক থাকলে সেই শো আমরা চালাই। এই ছবির ক্ষেত্রে আমরা ভেবেছিলাম অন্তত ৪-৫জন কোনও না কোনও শোয়ে আসবেন। সেটাও হয়নি। রবিবারেও একই ঘটনা ঘটে। কেউ এমনকী এসে 'তেজস'-এর ব্যাপারে কোনও খোঁজই নেননি। বিশ্বাস করতে পারেন?' ফলস্বরূপ তিনি 'তেজস'-এর পরিবর্তে সেখানে বিজয়ের 'লিও' চালিয়েছেন, জানান মালিকই।

আরও পড়ুন: Sajini Shinde Ka Viral Video: 'মহিলারা আধার কার্ড নন যে যেখানে খুশি ব্যবহার করা যাবে', সামাজিক বার্তা দেয় 'সজনী শিন্ডে কা ভাইরাল ভিডিও'

মুম্বইয়ের এক জনপ্রিয় মাল্টিপ্লেক্সের মালিক বলেন, 'রবিবার আমরা ১০০জন মতো দর্শক পেয়েছিলাম। বাকি শোগুলির জন্য ১০০জনও ছিলেন না।' বিহারের এক থিয়েটার মালিকের কথায়, 'চূড়ান্ত অসফল' ছবি এটি। তিনি বলেন, 'এই বছরে এই প্রথমবার, আমার থিয়েটারের সকালের শো বাতিল হয়ে গেল কারণ টিকিট বিক্রির পরিমাণ ছিল শূন্য। বাকি শোগুলিতে খুব বেশি হলে ২০ থেকে ৩০জন ছিলেন।'

সর্বেশ মেওয়ারা পরিচালিত 'তেজস' ছবি তাঁর প্রথম কাজ। 'আর এস ভি পি মুভিজ'-এর রনি স্ক্রিউওয়ালা এই ছবির প্রযোজক। 'তেজস'-এ অভিনয় করেন অংশুল চৌহান, বরুণ মিত্র, আশিষ বিদ্যার্থী, বিশাখ নায়ার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget