এক্সপ্লোর

Kapil Sharma: ‘এবার মুম্বই !’ ক্যাফেতে গুলি চালানোর পরে ফের হুমকি কপিল শর্মাকে

Kapil Sharma's Canada Cafe: এই গুলি চালানোর ঘটনার পরেই একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে গোল্ডি ধীলন নামের এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের সহযোগী হিসেবে পরিচয় দেন।

নয়াদিল্লি: বৃহস্পতিবার কানাডার সারেতে কৌতুকশিল্পী অভিনেতা কপিল শর্মার ক্যাফেতে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় এবং এই নিয়ে এক মাসের মধ্যেই পরপর দু’বার গুলি চলে কপিল শর্মার এই ক্যাফেতে। জানা গিয়েছে সেই রেস্তোরাঁতে ৯-১০ রাউন্ড গুলি চলেছিল। আর এর মধ্যে কমপক্ষে ৬টি গুলি গিয়ে সজোরে আঘাত করে ক্যাফের দেওয়ালে এবং জানালায়। সৌভাগ্যবশত আগের বারের মতই কেউ আহত হননি, কারও কোনও ক্ষতি হয়নি। ভোর সাড়ে চারটের সময় স্থানীয় কেউ কেউ পুলিশে খবর দেন গুলির শব্দ শুনে। এই ঘটনার পরেই ফের হুমকি কপিল শর্মাকে, এবারে দুষ্কৃতীরা তাঁকে একটি ছোট্ট মেসেজ দেন, ‘মুম্বই নেক্সট’। তবে কি মুম্বইকে নিশানা করছে দুষ্কৃতীরা ?

এই গুলি চালানোর ঘটনার পরেই একটি পোস্ট সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে গোল্ডি ধীলন নামের এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রারের সহযোগী হিসেবে পরিচয় দেন। তিনি নিজে এই গুলি চালানোর ঘটনার দায়ভার গ্রহণ করেন, প্রকাশ্যেই বলেন যে এই ঘটনা তিনিই করিয়েছেন।

ভারতীয় এজেন্সিগুলি যদিও এই পোস্টের সত্যতা অনুসন্ধান করে দেখছে। আর এই তদন্তে দেখা গিয়েছে যে কপিল শর্মাকে ডেকেছিলেন যে দুষ্কৃতীরা, অনেকবার। কিন্তু কপিল এই ডাকে সাড়া না দেওয়ায়, কোনও প্রতিক্রিয়া না দেখানোয় এই কাজ করেছে তারা। এই পোস্টেই কপিল শর্মাকে ফের হুমকি দেওয়া হয় যে এবারে তাদের নিশানা মুম্বই। এর আগে ৯ জুলাই এক দুষ্কৃতী বডি-ক্যামেরা নিয়ে প্রথমবার কপিল শর্মার এই ক্যাফেতে গুলি চালায় এবং পুরো ঘটনাটি রেকর্ড করে। সেই সময় জার্মানির বব্বর খালসা ইন্টারন্যাশনাল গ্রুপের সন্ত্রাসবাদী হর্জিত সিং লাড্ডি এই আক্রমণের দায়ভার গ্রহণ করেন। এই পুরো গুলি চালানোর ঘটনাটি তিনি রেকর্ড করেন এবং সমাজমাধ্যমে পোস্ট করে দেন। সারে এলাকার পুলিশ এই দুবারই গুলি চালানোর সঙ্গে সংশ্লিষ্ট দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি। ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বহুদিন ধরেই এই হর্জিত সিং লাড্ডিকে খুঁজে চলেছে।

সমাজমাধ্যমে একটি পোস্টে হর্জিত সিং জানান যে কপিল শর্মার একটি শো-তে নিহং শিখদের পোশাক নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়েছিল আর তারপর কপিলের সঙ্গে বহুবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কপিল তাতে সাড়া দেননি। এমনকী কপিল শর্মা প্রকাশ্যে এই বিষয়ে ক্ষমাও চাননি আর তাই তাঁর ক্যাফেতে গুলি চালিয়েছেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget