এক্সপ্লোর

Karan Johar Update: সিনেমাহল খোলা রাখতে দিল্লির সরকারের কাছে আবেদন কর্ণ জোহরের

করোনার সংক্রমণের মাত্রা বাড়তেই দিল্লির সরকার নির্দেশ জারি করে যে, যত দ্রুত সম্ভব স্কুল, কলেজ, জিম, সিনেমাহল বন্ধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দাঁড়িয়ে বলিউডের বহু ছবি।

মুম্বই: করোনার (Coronavirus) সংক্রমণের হার ফের বৃদ্ধি পাচ্ছে। তার মধ্যে চোখ রাঙাচ্ছে ওমিক্রন (Omicron)। ফের যদি করোনার (Covid19) সংক্রমণ মাত্রা ছাড়াতে শুরু করে, তাহলে ফের মানুষের মৃত্যুর ঢল নামবে। করোনার মাত্রা বাড়তে শুরু করতেই তাই দিল্লির সরকার অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল এবং মাল্টিপ্লেক্স বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ফের প্রশ্নের মুখে ছবির ব্যবসা। বলিউডের অত্যন্ত জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর (Karan Johar) সম্প্রতি দিল্লির সরকারের কাছে আবেদন জানালেন সঠিক কোভিড বিধি মেনে সিনেমাহল খোলা রাখার।

এদিন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ছবি নির্মাতা কর্ণ জোহর লেখেন, 'আমরা দিল্লির সরকারের কাছে আবেদন জানিয়েছি সিনেমাহল খোলা রাখার জন্য। করোনার সংক্রমণ যাতে না ছড়ায়, তার জন্য যাবতীয় সুরক্ষা বিধি মেনে সিনেমাহল খোলা রাখা যেতে পারে। নিরাপদ দূরত্ব বজায় রেখে দর্শকরা সিনেমাহলে আসতে পারেন।' ছবি নির্মাতা কর্ণ জোহর তাঁর এই টুইট ট্যাগ করেন দিল্লির বিপর্যয় মোকাবিলা মন্ত্রক, অরবিন্দ কেজরিওয়ালকে।

আরও পড়ুন - Sushmita Sen Update: রহমান শলের সঙ্গে ব্রেক-আপের পর বিস্ফোরক সুস্মিতা সেন

প্রসঙ্গত, করোনার সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করতেই দিল্লির সরকার নির্দেশ জারি করে যে, যত দ্রুত সম্ভব স্কুল, কলেজ, জিম, সিনেমাহল বন্ধ করা হবে অনির্দিষ্টকালের জন্য। দিল্লির সরকারের এমন সিদ্ধান্তের পরই প্রশ্নের মুখে দাঁড়িয়ে বলিউডের বহু ছবি। ইতিমধ্যেই শাহিদ কপূরের 'জার্সি' ছবিটির মুক্তি স্থগিত হয়ে গিয়েছে। শুধু 'জার্সি'ই নয়, বলিউডের বেশ কিছু বিগ বাজেট ছবির সামনেই মুক্তির দিন। সেই সমস্ত বিগ বাজেট ছবির মুক্তি এখন কার্যত প্রশ্ন চিহ্নের সামনে। কবে ফের পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জানা না গেলে সেই সমস্ত ছবি মুক্তির ক্ষেত্রে সংশয় দেখা দিয়েছে। আর দিল্লির সরকারের হলুদ সতর্কতা জারির পরই টুইট করেন কর্ণ জোহর।

উল্লেখ্য, সম্প্রতি অল্প কিছুদিনের মধ্যেই বলিউডের বেশ কিছু তারকা করোনায় আক্রান্ত হয়েছেন। কমল হাসান থেকে করিনা কপূর খান। সম্প্রতি দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন কপূর। এছাড়াও সদ্যই জানা গিয়েছে নোরা ফতেহি এবং বোমান ইরানির ছেলে কায়োজিরও করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।

সেরা শিরোনাম

Dev-Jeet: স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
স্বাধীনতা দিবসে বড়পর্দায় জিৎ, জেনেই ছবির মুক্তি পিছিয়ে দিলেন দেব!
Jeet New Film: জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
জট কাটিয়ে, অবশেষে মুক্তি পাচ্ছে জিতের নতুন সিনেমা
Rajesh Sharma Health Update: সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
সেটেই বিষাক্ত পোকার কামড়, মিলেছিল প্রাথমিক চিকিৎসা? কেন কলকাতা ফিরে ভর্তি হলেন হাসপাতালে? রাজেশ শর্মার অসুস্থতায় একাধিক প্রশ্ন
Rajesh Sharma: শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!
শ্যুটিংয়ে বিষাক্ত পোকার কামড়, শরীরে ছড়াচ্ছে বিষক্রিয়া! কিছুতেই বিপদ কাটছে না রাজেশ শর্মার!

ভিডিও

Suvendu Adhikari: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget