এক্সপ্লোর

Sushmita Sen Update: রহমান শলের সঙ্গে ব্রেক-আপের পর বিস্ফোরক সুস্মিতা সেন

ওয়েব সিরিজ 'আরিয়া' দিয়ে কামব্যাক করেছেন সুস্মিতা সেন। আর এই ওয়েব সিরিজে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলতি বছর তিনি মনোনীত হয়েছেন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের জন্য।

মুম্বই: বেশ কিছুদিন তাঁদের প্রকাশ্যে কোথাও একসঙ্গে দেখা যাচ্ছিল না। না তাঁরা একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি বা ভিডিও শেয়ার করছিলেন। তাই ব্যক্তিগত সম্পর্কে যে চিড় ধরেছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছিল আগে থেকেই। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রহমান শলের (Rohman Shawl) সঙ্গে সম্পর্ক ছেদের খবর নিজেই জানিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। জানিয়েছেন, সম্পর্ক তাঁদের অনেকদিনই ভেঙে গিয়েছে। কিন্তু বন্ধুত্বটা অটুট রয়েছে। বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল, সেই বন্ধুত্বটা রয়েছে এখনও। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেননি সুস্মিতা সেন। বরাবরই খোলাখুলি সম্পর্কের কথা স্বীকার করতে দেখা গিয়েছে বাঙালি সুন্দরীকে। রহমান শলের সঙ্গেও তাঁর সম্পর্কের কথা অজানা নয় কারও। তেমনই যখন সম্পর্ক নেই, সেকথাও প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকার সম্পর্ক প্রসঙ্গে বেশ কিছু মন্তব্য করলেন সুস্মিতা।

আরও পড়ুন - Boman Irani's Son Covid Positive: করোনায় আক্রান্ত বলিউড অভিনেতা বোমান ইরানির ছেলে

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন বলেন, 'আমি যেকোনও কিছুতেই ১০০ শতাংশ দেওয়া মানুষ। আমি যখন কাউকে ভালোবাসি একশো শতাংশ ভালোবাসি। তাই যখন সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, তখন তাঁকে ছেড়ে দেওয়াও একশো শতাংশ দরকার। কারণ, কোনও ব্যক্তিকেই আমাদের কোনও দোটানার মধ্যে রাখা উচিৎ নয়। এই সত্যটাই সবথেকে বেশি জরুরি। আর এর ফলেই মানুষ চিরকাল বন্ধু হয়ে থেকে যেতে পারে। সেই সম্পর্কটাকেও গুরুত্ব দেওয়া দরকার।'

ওয়েব সিরিজ 'আরিয়া' দিয়ে কামব্যাক করেছেন সুস্মিতা সেন। আর এই ওয়েব সিরিজে দক্ষতার সঙ্গে অভিনয় করে চলতি বছর তিনি মনোনীত হয়েছেন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডের জন্য। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'আরিয়া টু'তে। ইতিমধ্যেই তার জন্যও প্রশংসিত হন সুল্মিতা। তিনি আরও বলেন, 'যখন কোনও সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, তখন দুপক্ষের দিক থেকেই তা সঠিকভাবে শেষ হয়ে যাওয়া খুবই জরুরি। যাতে দুজন মানুষই নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে পারে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি জীবনের দিকে ফিরে তাকাই, সেখানে এমন বহু কিছু দেখতে পাবো যার কারণে আমি আমার জীবন নষ্ট করেছি। তাই সম্পর্ক সঠিকভাবে শেষ হওয়া জরুরি। তাতে বন্ধুত্বের সম্পর্ক কিংবা একটা সম্পর্কের প্রতি শ্রদ্ধা সম্মানটা বজায় থাকে।'

সেরা শিরোনাম

Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
Jeetu-Srijla: জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?
জিতুর সঙ্গে সম্পর্কে আপত্তি? পরিবারের থেকে কী পরামর্শ পেলেন সৃজলা?

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget